সদ্য সংবাদ
যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ৩ পরমাণু স্থাপনায় যত ক্ষয়ক্ষতি হল
ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্রে সফলভাবে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র—এমনটি দাবি করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২১ জুন) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশাল’-এ দেওয়া এক পোস্টে তিনি জানান, ফর্দো, নাতানজ এবং ইসফাহান পরমাণু স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান হামলা চালায় এবং অভিযানে অংশ নেওয়া সব বিমান ইরানের আকাশসীমা ত্যাগ করেছে।
ট্রাম্প আরও জানান, ফর্দো কেন্দ্রের ২৬২ ফুট গভীরে বিস্ফোরণ ঘটানো হয়। এই অভিযান শেষে যুদ্ধবিমানগুলো যুক্তরাষ্ট্রে ফিরেও গেছে বলে তিনি দাবি করেন।
অন্যদিকে, ইরান দাবি করেছে, হামলার আগে-ই তাদের পারমাণবিক উপকরণ নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের উপ-রাজনৈতিক পরিচালক হাসান আবেদিনি এক সরাসরি সম্প্রচারে বলেন, ‘আমরা আগে থেকেই প্রস্তুত ছিলাম। ফর্দো, নাতানজ ও ইসফাহান কেন্দ্রগুলো খালি করা হয়েছিল, তাই বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’
বিশ্লেষকরা মনে করছেন, এই ঘটনার পর তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জানা গেল হাদীকে কারা করে গু’লি? রিকশায় ছিলেন তিনি
- ভয়াবহ ভূমিকম্প: এবার কম্পন ৬.৭ মাত্রার-উৎপত্তিস্থল কোথায়?
- পে-স্কেল নিয়ে সবশেষ যে ঘোষণা: জানুন সর্বশেষ অপডেট
- নবম পে-স্কেল: চালু ১ জানুয়ারি ২০২৬ থেকে, যা জানালেন সরকারি কর্মচারীরা
- নবম পে স্কেল কাঠামো আসছে ৩ ধাপে, দেখুন কবে থেকে কার্যকর
- কানে চুল গজানো কিসের লক্ষণ? জানলে অঁতকে যাবেন
- মোহাম্মদপুরে হ’ত্যাকান্ড: বেরিয়ে এলো আঁতকে ওঠার মতো তথ্য
- হাদিকে গু’লি, হামলাকারী ২ জনের সম্পর্কে যা জানা গেল
- হাদিসহ কিলিং টার্গেটে আছেন যারা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য-এর পেছনে কার হাত?
- মোহাম্মদপুরের হ’ত্যা’কান্ড: কারন জানালেন গৃহকর্মী
- বেগম জিয়াকে নিয়ে ধোঁয়াশা: সর্বশেষ হাসপাতাল থেকে নতুন যা জানা গেল
- ভয়াবহ ভূমিকম্প: নিহত ২২২, নিখোঁজ আরও ২২ জন
- হাদির ওপর কারা করেছে হামলা, জানালেন আইজিপি
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- মোহাম্মদপুরে মা–মেয়ে হ’ত্যা’কান্ড, আঁতকে উঠার মতো তথ্য প্রকাশ করল গৃহকর্মীর স্বামী