
২০০৭ সালে কাকা ব্যালন ডি'অর জেতার পর থেকে আর কোনো ব্রাজিলিয়ান ফুটবলারের হাতে ওঠেনি এই সম্মানজনক পুরস্কার। আনুষ্ঠানিক ঘোষণার আগেই তথ্য ফাঁস ‘ব্যালন ডি’অর’ পাচ্ছেন না ভিনিসিয়াস জুনিয়র। ব্রাজিলিয়ান ফুটবলপ্রেমীদের আশা ছিল, এবার সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ব্যালন ডি'অরের মঞ্চে দেখা যাবে ভিনিসিয়ুস জুনিয়রকে। বাঘা বাঘা ফুটবলারদের পিছনে ফেলে এবার সবাই ভেবে নিয়েছিল যে এত বছরের খরা হয়ত কাটবে।
চলমান খবর অনুযায়ী এটাই স্পষ্ট যে, ভিনিসিয়ুসের হাতে উঠছে না ব্যালন ডি'অর। বিশ্বখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাবরিজিও রোমানো এই তথ্য জানিয়েছেন আনুষ্ঠানিক ঘোষণার আগে। সম্প্রতি খবরের আরও উঠে আসে যে সেই জমকালো অনুষ্ঠানে রিয়াল মাদ্রিদের কোন ফুটবলার অংশ নিচ্ছে না।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে রোমানো লেখেন, 'ভিনিসিয়ুস জুনিয়র প্যারিসে (ব্যালন ডি'অর অনুষ্ঠানে) যাচ্ছেন না। কারণ রিয়াল মাদ্রিদ জানতে পেরেছে, তিনি ব্যালন ডি'অর জেতেননি।'

এশিয়ার মাটিতে আবারও দেখা যাবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে। আগামী নভেম্বরে সিঙ্গাপুরে চার জাতির ফুটবল আয়োজনে দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ জাপান, আর দ্বিতীয় ম্যাচে স্বাগতিক সিঙ্গাপুর।
৪ অক্টোবর ২০২৬

কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ঐতিহাসিক আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভারতের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল। শনিবার (৩ অক্টোবর) অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক ভারতকে ৪-০ গোলে হারিয়েছে ব্রাজিল। এস্তেভাও, পেদ্রো ও স্যামুয়েল লিনোর গোলে জয় নিশ্চিত করে দলটি। স্যামুয়েল লিনো করেছেন জোড়া গোল।
৩ অক্টোবর ২০২৬

কলকাতার সল্টলেক স্টেডিয়ামে চলছে ভারত ও পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিলের ঐতিহাসিক আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। প্রথমার্ধে দুই গোল করে এগিয়ে থাকা ব্রাজিলকে পিছনে রেখেই দ্বিতীয়ার্ধের খেলায় নেমেছে ভারত। বিরতির পর শুরু হয়েছে ম্যাচের শেষ ৪৫ মিনিটের লড়াই।
৩ অক্টোবর ২০২৬

কলকাতার সল্টলেক স্টেডিয়ামে চলছে ভারত ও পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিলের ঐতিহাসিক আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। সিনিয়র পুরুষ জাতীয় দলের পর্যায়ে প্রথমবার মুখোমুখি হওয়া দুই দলের লড়াইয়ে প্রথমার্ধ শেষে ২-০ গোলে এগিয়ে রয়েছে ব্রাজিল।
৩ অক্টোবর ২০২৬

কলকাতার সল্টলেক স্টেডিয়ামে আজ শনিবার মুখোমুখি হচ্ছে ভারত ও পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল। সিনিয়র পুরুষ জাতীয় দলের পর্যায়ে এই প্রথমবার একে অপরের বিপক্ষে মাঠে নামছে দুই দল। ফলে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ হলেও ভারত-ব্রাজিলের এই লড়াই ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।
৩ অক্টোবর ২০২৬

বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভারতের মাটিতে মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও ভারত। শনিবার (৩ অক্টোবর) কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হবে দুই দলের আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।
২ অক্টোবর ২০২৬

জাকার্তার বুং কার্নো স্টেডিয়ামে ইন্দোনেশিয়ার বিপক্ষে ফিফা আসিয়ান কাপের শেষ ম্যাচে কঠিন পরিস্থিতিতে পড়েছে বাংলাদেশ। প্রথমার্ধেই ছয় গোল হজম করেছে জামাল ভূঁইয়ার দল। বিপরীতে বাংলাদেশের হয়ে একটি গোল করেছেন শাহরিয়ার ইমন। ফলে বিরতিতে ৬-১ গোলে পিছিয়ে ছিল লাল-সবুজের দল।
১ অক্টোবর ২০২৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে রোমাঞ্চকর প্রীতি ম্যাচে ৪-২ গোলের জয় তুলে নিয়েছে ব্রাজিল। ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েও প্রথমার্ধে পিছিয়ে পড়ার শঙ্কায় ছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে জয় নিশ্চিত করে লাতিন আমেরিকার দলটি। ম্যাচে গোল করেছেন ভ্যান্ডারসন, রাফিনহা, ব্রুনো গিমারায়েস ও ভিনিসিউস জুনিয়র।
২৯ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বকাপের পর নতুন ব্রাজিলকে ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহের শেষ নেই। কার্লো আঞ্চেলত্তির অধীনে তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের নিয়ে গড়া দলটি এবার দ্বিতীয়বারের মতো মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়ার। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ব্রিসবেনের সানক্রাফট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুই দলের লড়াই। বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি।
২৯ সেপ্টেম্বর ২০২৬