
নিজস্ব প্রতিবেদন: বাংলাদেশ, চীন ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্রসচিব পর্যায়ের ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে চীনের কুনমিং শহরে। এই বৈঠকে তিন দেশই একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত নিয়েছে, যা ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
২০ জুন, শুক্রবার আয়োজিত এই বৈঠকে অংশ নেন চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইডং, বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রুহুল আলম সিদ্দিক এবং পাকিস্তানের অতিরিক্ত পররাষ্ট্রসচিব ইমরান আহমেদ সিদ্দিকী। পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বেলুচ ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকের শুরুতে যুক্ত হন। তিনি এই উদ্যোগ গ্রহণের জন্য চীনকে ধন্যবাদ জানান এবং তিন দেশের উন্নয়ন সহযোগিতায় অভিন্ন লক্ষ্য ও আকাঙ্ক্ষার কথা তুলে ধরেন। দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারে পাকিস্তানের আগ্রহের কথাও উল্লেখ করেন তিনি।
বৈঠকে আলোচনা হয় বাণিজ্য ও বিনিয়োগ, কৃষি, ডিজিটাল অর্থনীতি, পরিবেশ সুরক্ষা, সামুদ্রিক গবেষণা, সবুজ অবকাঠামো, শিক্ষা, সংস্কৃতি এবং জনগণের মধ্যে পারস্পরিক বিনিময় বৃদ্ধির নানা বিষয়ে। পাকিস্তান এই সকল ক্ষেত্রে বাংলাদেশ ও চীনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে।
সব পক্ষই মত দেন যে, এই ত্রিপক্ষীয় সহযোগিতা হবে উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক ও শুভ প্রতিবেশভিত্তিক। পারস্পরিক শ্রদ্ধা, আস্থা এবং সমন্বিত লাভের ভিত্তিতে এই অংশীদারিত্ব গড়ে উঠবে।
বৈঠকের শেষে তিন পক্ষই একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের ব্যাপারে সম্মত হয়, যা ভবিষ্যতের প্রকল্প বাস্তবায়নে নেতৃত্ব দেবে।
প্রতিবেদন: সোহাগ/

বিদেশ ভ্রমণ, পড়াশোনা কিংবা চাকরির জন্য পাসপোর্ট এখন অত্যন্ত প্রয়োজনীয় একটি নথি। বাংলাদেশে নতুন ই-পাসপোর্ট করতে কত টাকা খরচ হবে, তা নিয়ে অনেকেরই আগ্রহ রয়েছে। বিশেষ করে ৫ বছর ও ১০ বছর মেয়াদি পাসপোর্টের ফি, জরুরি ডেলিভারির খরচ এবং পাসপোর্ট হাতে পেতে কত দিন সময় লাগে, তা জানতে চান আবেদনকারীরা।
৫ ঘণ্টা আগে

মোটরসাইকেল কিংবা ব্যক্তিগত গাড়ি চালানোর জন্য ড্রাইভিং লাইসেন্স অত্যন্ত জরুরি। কিন্তু বাংলাদেশে নতুন করে ড্রাইভিং লাইসেন্স করতে আবেদন থেকে শুরু করে স্মার্ট কার্ড হাতে পাওয়া পর্যন্ত মোট কত টাকা খরচ হয়, তা অনেকেরই জানা নেই। বিশেষ করে অপেশাদার ও পেশাদার লাইসেন্সের ফি, লার্নার লাইসেন্সের খরচ এবং প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আবেদনকারীদের মধ্যে রয়েছে নানা প্রশ্ন।
৫ ঘণ্টা আগে

সিলেট মহানগর এলাকায় রাত ১২টার পর থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ জারি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। জননিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া এই সিদ্ধান্ত অনুযায়ী, যুক্তিসংগত বা জরুরি কারণ ছাড়া নির্ধারিত সময়ে মোটরসাইকেল নিয়ে রাস্তায় চলাচল করা যাবে না।
৬ ঘণ্টা আগে

দেশের বিভিন্ন অঞ্চলে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু এলাকায় বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে। এ ছাড়া উপকূলীয় অঞ্চলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। বৃষ্টির সময় কোথাও কোথাও বজ্রপাত এবং দমকা হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
৬ ঘণ্টা আগে

প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাঁদের পাঠানো রেমিট্যান্সে সচল থাকে দেশের অর্থনীতি, উপকৃত হয় অসংখ্য পরিবার। তাই প্রবাসী ভাইদের সুবিধার কথা বিবেচনা করে ২২ নভেম্বর ২০২৬ তারিখে বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার তুলে ধরা হলো।
৬ ঘণ্টা আগে

দেশের বাজারে সোনার দামে বড় ধরনের পতন অব্যাহত রয়েছে। টানা নবমবারের মতো দাম কমানোর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নেমে এসেছে দুই লাখ টাকার নিচে। মাত্র দুই দিনের ব্যবধানে ভরিতে সর্বোচ্চ ১৭ হাজার ১৪৬ টাকা কমেছে মূল্যবান এই ধাতুর দাম।
৮ ঘণ্টা আগে

ভারতের বাজারে স্বর্ণের দামে বড় ধরনের দরপতন অব্যাহত রয়েছে। চলতি বছরের শুরুতে প্রতি ১০ গ্রাম স্বর্ণের দাম প্রায় ১ লাখ ৮০ হাজার থেকে ১ লাখ ৮১ হাজার রুপির রেকর্ড উচ্চতায় উঠেছিল। কিন্তু সাম্প্রতিক দরপতনে সেই দাম নেমে এসেছে ১ লাখ ২৫ হাজার রুপির নিচে।
৮ ঘণ্টা আগে

চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জে মারকাজুত তাহফিজ মাদ্রাসার বার্ষিক রিপোর্ট উপস্থাপন ও ২০২৭ সালের শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯ ঘণ্টা আগে

দেশের বাজারে সোনা ও রুপার নতুন বিক্রয়মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আগামীকাল রোববার (২২ নভেম্বর) থেকে নতুন এ দাম কার্যকর হবে। ভ্যাটসহ প্রতি গ্রাম ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১৬ হাজার ৭১৫ টাকা।
২১ ঘণ্টা আগে