
নিজস্ব প্রতিবেদক: আবারও আঞ্চলিক উত্তেজনা বাড়াল উত্তর কোরিয়া। দেশটির রাজধানী পিয়ংইয়ংয়ের সুনান এলাকা থেকে ১০টিরও বেশি রকেট ছোড়া হয়েছে উত্তর-পশ্চিম উপকূলের দিকে। বৃহস্পতিবার ভোরে এই রকেট উৎক্ষেপণের ঘটনা ঘটে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। খবর রয়টার্সের।
দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপ জানায়, রকেটগুলো উপকূলীয় অঞ্চল লক্ষ্য করে নিক্ষেপ করা হয়। তবে এগুলোর ধরণ, পাল্লা বা প্রযুক্তিগত বিশ্লেষণ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। এ বিষয়ে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো যৌথভাবে তদন্ত চালাচ্ছে।
রকেট উৎক্ষেপণের ঘটনায় ওয়াশিংটন ও সিউল দুই পক্ষই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। তারা স্পষ্টভাবে জানিয়েছে— যেকোনো ধরনের উসকানি বা আক্রমণের উপযুক্ত জবাব দিতে তারা সম্পূর্ণ প্রস্তুত।
প্রসঙ্গত, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একাধিক প্রস্তাব অনুযায়ী, উত্তর কোরিয়ার ওপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিষেধাজ্ঞা রয়েছে। নতুন এই উৎক্ষেপণের ঘটনায় দেশটির বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
দক্ষিণ কোরিয়ার ইংরেজি দৈনিক ‘কোরিয়া হেরাল্ড’-এর প্রতিবেদন অনুযায়ী, উত্তর কোরিয়ার এই রকেট ছোড়ার ঘটনাটি এসেছে এমন এক সময়ে, যখন দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও জাপান একটি ত্রিপক্ষীয় আকাশ মহড়া শেষ করেছে। বুধবার অনুষ্ঠিত সেই মহড়ার মূল উদ্দেশ্য ছিল তিন দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করা।
বিশেষজ্ঞদের ধারণা, উত্তর কোরিয়ার এই আচরণ সরাসরি সেই সামরিক মহড়ার প্রতিক্রিয়ায় চালানো একটি শক্তি প্রদর্শনও হতে পারে।
আশা/

যুক্তরাষ্ট্রে আবারও ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছানো হচ্ছে। আগামী ১ নভেম্বর রোববার স্থানীয় সময় রাত ২টায় শেষ হবে দিবালোক সাশ্রয়ী সময় বা ডে-লাইট সেভিং টাইম। তখন ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে রাত ১টায় নিতে হবে। ফলে দেশটির অধিকাংশ মানুষ অতিরিক্ত এক ঘণ্টা ঘুমানোর সুযোগ পাবেন। তবে শীতের মৌসুমে সন্ধ্যা নামবে আগের চেয়ে দ্রুত।
২ ঘণ্টা আগে

বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সৌদি আরবকে লক্ষ্য করে ইয়েমেনভিত্তিক হুথি সশস্ত্র গোষ্ঠীর হামলা, বাব আল-মান্দেব প্রণালিতে তাদের নিয়ন্ত্রণ এবং হরমুজ প্রণালিতে দীর্ঘদিনের অবরোধ ঘিরে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে।
২৩ ঘণ্টা আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য ২৩ অক্টোবর ২০২৬ তারিখের বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার প্রকাশ করা হয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, ওমানসহ বিভিন্ন দেশে কর্মরত প্রবাসীরা জেনে নিতে পারেন বাংলাদেশি টাকায় তাঁদের দেশের মুদ্রার সর্বশেষ নির্ধারিত মূল্য।
১ দিন আগে

চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪৬ জন। তাঁদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক। ভূমিকম্পে বহু ঘরবাড়ি ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ও নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অভিযান জোরদার করেছেন উদ্ধারকর্মীরা।
২ দিন আগে

চীনের তিব্বত অঞ্চলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে আঘাত হানা এ ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
২ দিন আগে

থাইল্যান্ডে মেলিওয়ডোসিস বা ‘সয়েল ফিভার’ নামে পরিচিত মাটিবাহিত রোগে উদ্বেগ বাড়ছে। চলতি বছরের ২২ অক্টোবর পর্যন্ত দেশটির নিম্ন উত্তর-পূর্বাঞ্চলের চারটি প্রদেশে এ রোগে ৫৭০ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ৪৫ জন। দূষিত মাটি ও পানির সংস্পর্শ থেকে সংক্রমণের ঝুঁকি থাকায় কৃষক ও সাধারণ বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা।
৩ দিন আগে

বাংলাদেশে বন্যা, ঘূর্ণিঝড় কিংবা পাহাড়ধসের মতো দুর্যোগ নিয়ে আলোচনা বেশি হলেও প্রাণহানির হিসাবে সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে বজ্রপাত। ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত দেশে ছয় ধরনের দুর্যোগে ২ হাজার ৫৩৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন ১ হাজার ৫৩০ জন, যা মোট মৃত্যুর প্রায় ৬০ শতাংশ।
৪ দিন আগে

রাশিয়ার কামচাটকা উপদ্বীপে শক্তিশালী ভূমিকম্পের পর জাপানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দেশটির আবহাওয়া সংস্থা ভুল করে ৯ দশমিক ৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের আগাম সতর্কবার্তা জারি করে। তবে প্রায় আট মিনিট পরই সেই সতর্কবার্তা প্রত্যাহার করা হয়। পরে জানা যায়, রাশিয়ার কামচাটকা অঞ্চলে আঘাত হানা ভূমিকম্পটির প্রকৃত মাত্রা ছিল ৬ দশমিক ৯ থেকে ৭।
১৬ অক্টোবর ২০২৬

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের একটি যাত্রী টার্মিনালে ফের ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর পাওয়া গেছে। এতে টার্মিনালটিতে আগুন ধরে যায় বলে জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। তবে নতুন এই হামলায় কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
১২ অক্টোবর ২০২৬