সদ্য সংবাদ
বাংলাদেশিরা এক ভিসায় ঘুরতে পারবে মধ্যপ্রাচ্যের ছয়টি দেশ
ভ্রমণপ্রেমীদের জন্য আসছে দারুণ এক সুযোগ। মধ্যপ্রাচ্যের ছয়টি দেশ—সংযুক্ত আরব আমিরাত (দুবাই), সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান এবং বাহরাইন—শিগগিরই চালু করতে যাচ্ছে একটি অভিন্ন ভিসা, যার মাধ্যমে একবারের ভিসাতেই এসব দেশে অনায়াসে ভ্রমণ করা যাবে।
গালফ নিউজ-এর ১৭ জুনের এক প্রতিবেদনে জানানো হয়, উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত (জিসিসি) এই দেশগুলো একটি পর্যটন জোট গঠনের পরিকল্পনা করছে। নতুন এই উদ্যোগের নাম ‘জিসিসি গ্র্যান্ড ট্যুরস ভিসা’। এর ফলে আমিরাতের বাসিন্দা এবং বাইরের দেশ থেকে আগত পর্যটকরা একাধিক ভিসার ঝামেলা ছাড়াই ছয়টি দেশে ভ্রমণ করতে পারবেন।
জানা গেছে, এই ভিসা-উদ্যোগটি ২০২৩ সালেই অনুমোদন পেয়েছে এবং বর্তমানে এটি বাস্তবায়নের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যদিও এখনও নির্দিষ্ট করে কার্যকর হওয়ার তারিখ ঘোষণা করা হয়নি, তবে ২০২৫ সালের মধ্যেই এটি চালু হওয়ার আশা করা হচ্ছে।
প্রাথমিকভাবে এই ভিসার মেয়াদ ৩০ থেকে ৯০ দিনের মধ্যে হতে পারে। তবে চূড়ান্ত শর্তাবলি ও সময়সীমা এখনো নির্ধারিত হয়নি।
বিশ্লেষকরা মনে করছেন, একক এই ভিসা চালু হলে জিসিসি অঞ্চলে পর্যটনের গতি বাড়বে এবং অর্থনৈতিক দিক থেকেও দেশগুলো লাভবান হবে।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- পে স্কেল: সরকারি কর্মচারীদের জন্য সুখবর দিল তারেক রহমান
- মহার্ঘ ভাতা ঘোষণা: সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে ৪ থেকে ৮ হাজার টাকা
- নতুন পে-স্কেল নিয়ে বিশাল সুখবর-দেখুন চূড়ান্ত রূপরেখা বিশ্লেষণ
- জামায়াত আমিরের নিজ আসনের ফল প্রকাশ-দেখুন আমিরের অনস্থান?
- তবে কি ঈদুল ফিতরের আগেই নতুন পে-স্কেল আসছে!
- রাতারাতি কমলো সোনার দাম: নতুন দর ঘোষণা বাজুসের
- গ্রেডভিত্তিক মহার্ঘ ভাতা কার্যকর হতে যাচ্ছে, ফেব্রুয়ারিতেই বাড়ছে বেতন
- ঢাকা-৮ আসনের ১২ কেন্দ্রের ফল প্রকাশ-দেখুন ফলাফল
- তারেক রহমানের ঢাকা-১৭ আসনের ফলাফল প্রকাশ-দেখুন কে এগিয়ে?
- বগুড়া-৬: তারেক রহমানের আসনের ফল প্রকাশ- দেখুন ফলাফল
- নাটকীয় নির্বাচনী ফলাফল: জামাতের তথ্য অনুযায়ী ভোটকেন্দ্রভিত্তিক ফলাফল
- নির্বাচন ২০২৬- সরকারি ফলাফল সরাসরি দেখতে এখানে ক্লিক করুন
- সর্বনিম্ন বেতন ৩৫ হাজার? তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎসহ সরকারি কর্মচারীদের নতুন ৭ দাবি
- ঢাকা-১৫: জামায়াত আমিরের আসনের ফল প্রকাশ-চমকে উঠার মতো ফল
- আবারও লাফ দিল স্বর্ণের দাম: দেখুন ২২,২১,১৮ ক্যারেটের মূল্য