সদ্য সংবাদ
বাংলাদেশে আসছে মৌসুমি বৃষ্টিবলয় ‘রিমঝিম’, তিন বিভাগে বন্যার শঙ্কা
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের তীব্র তাপপ্রবাহের পর কিছুটা স্বস্তি নিয়ে দেশে প্রবেশ করতে যাচ্ছে একটি শক্তিশালী মৌসুমি বৃষ্টিবলয়। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (BWOT) জানিয়েছে, ‘রিমঝিম’ নামের এই বৃষ্টিবলয়টি ১৬ জুন উপকূলীয় অঞ্চল দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এবং এটি ২৮ জুন পর্যন্ত সক্রিয় থাকতে পারে।
এই সময় দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম, সিলেট ও রংপুর বিভাগের নিচু এলাকাগুলোতে অতিবৃষ্টির কারণে বন্যার আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি বরিশাল, ঢাকা ও ময়মনসিংহ বিভাগেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুলনা ও রাজশাহী বিভাগে এর প্রভাব কিছুটা কম হলেও সেখানেও বৃষ্টির দেখা মিলবে।
BWOT আরও জানিয়েছে, এটি চলতি বছরের ষষ্ঠ বৃষ্টিবলয় এবং দ্বিতীয় মৌসুমি বৃষ্টিবলয়। এটি উপকূলীয় অঞ্চল দিয়ে ঢুকে ধীরে ধীরে দেশের পূর্ব ও উত্তরাঞ্চলে ছড়িয়ে পড়বে। সাগরে চাপের তারতম্যের কারণে কিছু সময়ের জন্য উত্তাল পরিস্থিতি দেখা দিতে পারে। যদিও বড় ধরনের ঝড়ের সম্ভাবনা নেই, তবুও কিছু এলাকায় বজ্রপাত ও দমকা হাওয়ার আশঙ্কা রয়েছে।
চট্টগ্রাম, সিলেট ও রংপুর বিভাগের নদী ও নিচু এলাকা ঘিরে বসবাসরত মানুষদের জন্য সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া সংস্থা।
দেশজুড়ে এই বৃষ্টিবলয় স্বস্তি নিয়ে এলেও, কিছু কিছু অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিও থেকে যাচ্ছে। তাই সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।
আয়শা/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- পে স্কেল: সরকারি কর্মচারীদের জন্য সুখবর দিল তারেক রহমান
- মহার্ঘ ভাতা ঘোষণা: সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে ৪ থেকে ৮ হাজার টাকা
- নতুন পে-স্কেল নিয়ে বিশাল সুখবর-দেখুন চূড়ান্ত রূপরেখা বিশ্লেষণ
- জামায়াত আমিরের নিজ আসনের ফল প্রকাশ-দেখুন আমিরের অনস্থান?
- তবে কি ঈদুল ফিতরের আগেই নতুন পে-স্কেল আসছে!
- সর্বনিম্ন বেতন ৩৫ হাজার? তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎসহ সরকারি কর্মচারীদের নতুন ৭ দাবি
- রাতারাতি কমলো সোনার দাম: নতুন দর ঘোষণা বাজুসের
- গ্রেডভিত্তিক মহার্ঘ ভাতা কার্যকর হতে যাচ্ছে, ফেব্রুয়ারিতেই বাড়ছে বেতন
- ঢাকা-৮ আসনের ১২ কেন্দ্রের ফল প্রকাশ-দেখুন ফলাফল
- তারেক রহমানের ঢাকা-১৭ আসনের ফলাফল প্রকাশ-দেখুন কে এগিয়ে?
- বগুড়া-৬: তারেক রহমানের আসনের ফল প্রকাশ- দেখুন ফলাফল
- নাটকীয় নির্বাচনী ফলাফল: জামাতের তথ্য অনুযায়ী ভোটকেন্দ্রভিত্তিক ফলাফল
- নির্বাচন ২০২৬- সরকারি ফলাফল সরাসরি দেখতে এখানে ক্লিক করুন
- ঢাকা-১৫: জামায়াত আমিরের আসনের ফল প্রকাশ-চমকে উঠার মতো ফল
- আবারও লাফ দিল স্বর্ণের দাম: দেখুন ২২,২১,১৮ ক্যারেটের মূল্য