সদ্য সংবাদ
ইসরায়েলে ইরানের ভয়াবহ মিসাইল হামলা
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের সংঘাত আর প্রতিশোধের ধারাবাহিকতায়, শুক্রবার গভীর রাতে ইরান সরাসরি ইসরায়েলের উপর তিন ধাপে ব্যাপক মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে। এই হামলায় ইসরায়েলের অন্তত একজন নিহত হয়েছেন এবং বহু মানুষ আহত হয়েছেন।
ইরানের ছোড়া কিছু মিসাইল ইসরায়েলের বাণিজ্যিক শহর তেলআবিবে সরাসরি আঘাত হানে। স্থানীয় হিব্রু সংবাদমাধ্যম জানিয়েছে, নিহত ব্যক্তি একজন নারী, যিনি মিসাইল বিস্ফোরণে গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আহতদের মধ্যে অন্তত দুজনের অবস্থা গুরুতর, বাকিরা আশঙ্কামুক্ত।
হামলার প্রথম দুই দফায় আহত হন অন্তত ৪১ জন, আর তৃতীয় দফায় আরও সাতজন আহত হন। ইরান এই হামলায় শতাধিক ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন ব্যবহার করেছে। তবে যুক্তরাষ্ট্রের এক সূত্র দাবি করেছে, ইরানে ছোড়া কিছু মিসাইল ইসরায়েলে পৌঁছানোর আগেই তারা গুলি করে নামিয়ে দিয়েছে।
ইরানের প্রতিরক্ষা সূত্র জানিয়েছে, কেউ এই হামলা প্রতিরোধের চেষ্টা করলে, ইরান তাদের সামরিক ঘাঁটি ও অবকাঠামোকে টার্গেট করে পাল্টা আক্রমণ চালাবে। এ ধরনের হুঁশিয়ারির কারণে মধ্যপ্রাচ্যে আবারও বড় ধরনের উত্তেজনা দেখা দিয়েছে।
এর প্রতিক্রিয়ায় শনিবার সকালে ইসরায়েল পাল্টা হামলা চালায় তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে। স্থানীয় সূত্রগুলোর বরাতে জানা গেছে, ওই এলাকায় দুটি মিসাইল বা ড্রোন আঘাত হানে, যার ফলে বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন এখনও পর্যন্ত সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি।
বিশ্লেষকদের মতে, ইসরায়েল-ইরান এই হামলা-পাল্টা হামলা এক ভয়ংকর যুদ্ধপর্যায়ে প্রবেশ করতে পারে। যার প্রভাব শুধু এই দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
– সোহাগ/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- পোস্টাল ব্যালটে প্রবাসীর ভোট সম্পন্ন: দেখুন ফলাফল
- মহার্ঘ ভাতা ঘোষণা: সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে ৪ থেকে ৮ হাজার টাকা
- সতর্কতা: ২৪ ঘণ্টা থেকে ৭ দিনের ভিতর ভয়াবহ ভূমিকম্পের শঙ্কা
- নতুন পে-স্কেল নিয়ে বিশাল সুখবর-দেখুন চূড়ান্ত রূপরেখা বিশ্লেষণ
- রাতারাতি কমলো সোনার দাম: নতুন দর ঘোষণা বাজুসের
- টি–টোয়েন্টি বিশ্বকাপসহ আজকের খেলার সময়সূচি (৭ ফেব্রুয়ারি)
- আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছে বাংলাদেশ
- টানা তিন দিনের কর্মসূচি আন্দোলনকারীদের: পে-স্কেল বাস্তবায়ন নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- নবম পে স্কেল নিয়ে নতুন ঘোষণা সরকারের
- পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন ঘোষণা সরকারি চাকরিজীবীদের
- আজকের বাজারে স্বর্ণের দাম: (৪ ফেব্রুয়ারি)
- দেশে ফের শক্তিশালী ভূমিকম্প: জানুন উৎপত্তিস্থল-কতো মাত্রার কম্পন?
- নবম পে-স্কেল বাস্তবায়নে আরও একধাপ এগিয়ে গেল সরকার
- আগামীকাল টানা ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- ৩৬ দিনে ২৪ বার পরিবর্তন: জানুন আজকের স্বর্ণের দাম (৫ ফেব্রুয়ারি)