
নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ইসরায়েলের সামরিক অভিযানে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর। আন্তর্জাতিক রাজনীতির এই বড় ধাক্কার সরাসরি প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। বিশেষ করে বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদ থেকে মুখ ফিরিয়ে এখন নিরাপদ আশ্রয় হিসেবে ছুটছেন সোনার দিকে। এর ফলেই বিশ্ববাজারে সোনার দাম ছুঁয়েছে সর্বকালের রেকর্ড।
১৩ জুন, শুক্রবার সকালে দুবাইয়ের বাজারে প্রতি গ্রাম ২২ ক্যারেট সোনার দাম উঠে দাঁড়ায় ৩৮২.২৫ দিরহামে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। একই দিনে ২১ ক্যারেট সোনা প্রতি গ্রাম বিক্রি হয় ৩৬৪.২৫ দিরহামে এবং ১৮ ক্যারেটের দাম ছিল ৩২৮.২৫ দিরহাম।
আন্তর্জাতিক বাজারেও একই চিত্র। রয়টার্সের তথ্য অনুযায়ী, স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম বেড়ে হয়েছে ৩,৪২৮.২৮ ডলার, যা ৭ মে’র পর সর্বোচ্চ। ফিউচার মার্কেটে একই দিনে সোনার দাম প্রতি আউন্স ৩,৪৪৯.৬০ ডলারে পৌঁছায়—১.৪ শতাংশ বৃদ্ধি নিয়ে।
বিশ্লেষকদের মতে, ইরান-ইসরায়েল সংঘাত বিশ্বজুড়ে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। অনেকেই এখন শেয়ারবাজার বা ক্রিপ্টো সম্পদ থেকে বিনিয়োগ তুলে এনে সোনা, তেল কিংবা বন্ডের মতো নিরাপদ সম্পদের দিকে ঝুঁকছেন।
কেসিএম ট্রেডের প্রধান বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, “মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত বৈশ্বিক বাজারে বিনিয়োগ প্রবণতার মোড় ঘুরিয়ে দিয়েছে। নিরাপদ সম্পদের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ এখন অনেক বেশি। এই প্রবণতা অব্যাহত থাকলে সোনার দাম আরও বাড়তে পারে।”
এদিকে শুক্রবার ভোরে ইরানের রাজধানী তেহরানের উপকণ্ঠে একটি শক্তিশালী বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়ে। পরে ইসরায়েল জানায়, ‘অপারেশন রাইজিং লায়ন’ নামের একটি পরিকল্পিত অভিযানে তারা ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে। টাইমস অব ইসরায়েল জানায়, অভিযানে দুই ডজনেরও বেশি যুদ্ধবিমান অংশ নেয় এবং আঘাতগুলো ছিল নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে কেন্দ্রীভূত।
ইসরায়েলি সেনাবাহিনী জানায়, হামলাটি চালানো হয় নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে। এর মূল লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক প্রকল্প, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সামরিক অবকাঠামো ধ্বংস করা। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট বার্তা দিয়েছেন—“এই মিশন শেষ না হওয়া পর্যন্ত অভিযান চলবে।”
বিশ্লেষকরা মনে করছেন, এই উত্তেজনা যদি আরও দীর্ঘায়িত হয়, তবে সোনার মূল্য অচিরেই আরও নতুন উচ্চতায় পৌঁছাতে পারে। এতে শুধু সোনার বাজার নয়, বিশ্বব্যাপী পণ্য ও মুদ্রাবাজারেও বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
– সিদ্দিকা/

নিজস্ব প্রতিবেদক: প্রবাসী বাংলাদেশিদের জন্য বড় স্বস্তির খবর এসেছে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন থেকে। দেশটির সরকার নতুন একটি সিদ্ধান্তের মাধ্যমে প্রবাসীদের জন্য ভিসা নবায়ন প্রক্রিয়া আরও সহজ করে দিয়েছে। এখন থেকে কোনো প্রবাসী যদি বাহরাইনের বাইরে—যেমন বাংলাদেশে—অবস্থান করেন, তাহলেও তিনি সেখান থেকেই তার ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন করতে পারবেন।
১০ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিদেশে কর্মরত লাখো প্রবাসী প্রতিদিন কষ্টার্জিত অর্থ দেশে পাঠিয়ে পরিবার ও দেশের অর্থনীতিকে শক্তিশালী করে তুলছেন। তাই প্রবাসীদের টাকা পাঠানোর সুবিধার কথা মাথায় রেখে বিভিন্ন দেশের মুদ্রার প্রতিদিনের সর্বশেষ বিনিময় হার তুলে ধরা হয়।
১৪ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: দেশের সোনার বাজারে স্বস্তির খবর। টানা দরপতনের ধারাবাহিকতায় আবারও কমানো হয়েছে সোনার দাম। গতকালের বড় পতনের পর আজ শুক্রবার নতুন করে মূল্য কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
১৪ ঘণ্টা আগে

হাসান: দেশের অনেক জায়গার মতো গাইবান্ধাতেও রান্নার গ্যাস হিসেবে এলপিজি সিলিন্ডারের ওপর নির্ভরশীলতা দিন দিন বাড়ছে। তবে বাজারে বিক্রি হওয়া বেসরকারি কোম্পানির গ্যাসের দাম যেখানে ১৫০০ থেকে ১৬০০ টাকার মধ্যে, সেখানে একই ওজনের সরকারি সিলিন্ডারের দাম মাত্র ৮২৫ টাকা—এই তথ্য অনেকের কাছেই যেন অবিশ্বাস্য।
১ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীরা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। তাদের পাঠানো রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে বড় ভূমিকা রাখে। প্রবাসীদের সুবিধার্থে প্রতিদিন বিভিন্ন দেশের মুদ্রার সর্বশেষ বিনিময় হার প্রকাশ করা হয়, যাতে তারা সঠিক সময়ে দেশে টাকা পাঠিয়ে সর্বোচ্চ মূল্য পেতে পারেন।
১ দিন আগে

মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য আজকের রেমিট্যান্স বাজারে এসেছে নতুন আপডেট। দেশে টাকা পাঠানোর আগে সর্বশেষ মুদ্রা বিনিময় হার জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বৈদেশিক মুদ্রার রেট যেকোনো সময় বাড়তে বা কমতে পারে।
১ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য আজকের রেমিট্যান্স বাজারে এসেছে ইতিবাচক খবর। সৌদি আরব থেকে দেশে টাকা পাঠাতে আজ পাওয়া যাচ্ছে গতকালের তুলনায় কিছুটা বেশি রেট। তাই যারা আজ টাকা পাঠানোর পরিকল্পনা করছেন, তারা তুলনামূলক ভালো মূল্য পেতে পারেন।
১ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন ধরে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১১ মার্চ) সকাল ৯টা থেকে শুরু করে পরবর্তী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে

হাসান: দেশের স্বর্ণবাজারে আবারও দামের বড় ধরনের পরিবর্তন এসেছে। টানা দুই দফা মূল্য বৃদ্ধির পর এবার ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমানো হয়েছে সোনার দাম। নতুন এই মূল্য আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১০টা থেকে সারা দেশে কার্যকর হয়েছে।
১ দিন আগে