
আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশে উড্ডয়ন করতে যাচ্ছিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই১৭১। সেই বিমানে থাকার কথা ছিল ভূমি চৌহান নামের এক ভারতীয় নারী যাত্রীর। সব প্রস্তুতি ছিল, টিকিটও কনফার্ম। কিন্তু শেষ মুহূর্তে যানজটে আটকে পড়ায় মাত্র ১০ মিনিট দেরি করে বিমানবন্দরে পৌঁছান তিনি। আর সেই '১০ মিনিট'ই হয়ে ওঠে তার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ।
বৃহস্পতিবার (১২ জুন) বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়ে যায়। গুজরাটের মেঘানিনগরে একটি ছাত্রাবাসের ওপর ভেঙে পড়া সেই দুর্ঘটনায় ২৪২ জনের মধ্যে ২০০ জনেরও বেশি নিহত হয়েছেন। ভাগ্যের অদ্ভুত খেয়ালে ভূমি বেঁচে যান শুধু যানজটে আটকে থাকার কারণে।
ভূমি বর্তমানে ব্রিটেনের ব্রিস্টলে বসবাস করেন। স্বামীর সঙ্গে কিছুদিনের জন্য ছুটি কাটাতে ভারতে এসেছিলেন। সেই ভ্রমণ শেষে ফিরে যাওয়ার কথা ছিল বিধ্বস্ত হওয়া ফ্লাইটটিতেই। কিন্তু ছোট্ট একটি দেরি তার পুরো জীবনের মোড় ঘুরিয়ে দেয়।
"আমার শরীর এখনো কাঁপছে," বলেন ভূমি আনন্দবাজারকে। "যানজটে না পড়লে আমিও আজ হয়তো ওই বিমানে থাকতাম। ঈশ্বরকে বারবার ধন্যবাদ দিচ্ছি, তিনি আমাকে নতুন জীবন দিলেন।"
বিমানবন্দরে না পৌঁছাতে পেরে সেদিন বেলা দেড়টার দিকে নিজ বাড়ি গুজরাটে ফিরে যান ভূমি। এরপরই দুর্ঘটনার খবর পৌঁছে যায় তার কানে। পুরোপুরি ভেঙে পড়েন তিনি। পথে দেখেছেন অসংখ্য পুলিশের গাড়ি, কিন্তু বিমানবন্দরের পরিস্থিতি কেমন ছিল — তা আর দেখা হয়নি তার।
ঘটনাটি ঘটে দুপুর ১টা ৩৮ মিনিটে, উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই। মাত্র ৬২৫ ফুট ওপরে ওঠার পরই বিমানটি লোকালয়ের মধ্যে ভেঙে পড়ে। এ দুর্ঘটনায় বিমানে থাকা ২৩২ জন যাত্রী ও ১০ জন ক্রু সদস্যের অধিকাংশই নিহত হন।
আর ভূমি? ভাগ্যের এক অদ্ভুত খেলায় বেঁচে যান তিনি। আর হয়তো সারাজীবন মনে রাখবেন সেই ১০ মিনিট দেরির কথা।

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের চলমান মারাত্মক সংঘাতের মাঝে যুক্তরাষ্ট্র নতুন এক নিরাপত্তা সংকটে পড়েছে। গত কয়েক দশকে নিখোঁজ হয়ে যাওয়া ৬টি মার্কিন পারমাণবিক ওয়ারহেড বা বোমা নতুন করে বিশ্বজুড়ে শঙ্কা সৃষ্টি করছে। মার্কিন সামরিক পরিভাষায় যেগুলোকে “ব্রোকেন অ্যারো” বা নিয়ন্ত্রণহীন পারমাণবিক দুর্ঘটনা হিসেবে চিহ্নিত করা হয়, সেগুলো শত্রু দেশের হাতে পড়লে বৈশ্বিক নিরাপত্তা গুরুতর হুমকির মুখে পড়তে পারে।
১৬ ঘণ্টা আগে

হাসান: কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে আন্তর্জাতিক তেলের দাম ঊর্ধ্বমুখী থাকলেও হঠাৎ করেই বাজারে বড় ধরনের পতন দেখা দিয়েছে। যুদ্ধ পরিস্থিতি শিগগির শেষ হওয়ার সম্ভাবনার ইঙ্গিতের পর বৈশ্বিক তেলবাজারে চাপ কমেছে।
২ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতি সত্ত্বেও বাংলাদেশের জন্য সুখবর দিয়েছে ইরান। দেশের অনুরোধ মেনে ইরান জানিয়েছে, বাংলাদেশের তেল ও এলএনজি বহনকারী জাহাজগুলো হরমুজ প্রণালিতে চলাচলে কোনো বাধার সম্মুখীন হবে না। জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।
২ দিন আগে

সাকিব: মধ্যপ্রাচ্যে ভূ-রাজনীতি নতুন করে উত্তপ্ত হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৌশলগত ঘোষণা নিয়ে। তিনি সম্প্রতি হরমুজ প্রণালির ওপর সরাসরি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নেওয়ার সম্ভাবনার কথা তুলে ধরেছেন, যা বিশ্ববাজারের জ্বালানি সরবরাহকে সরাসরি প্রভাবিত করতে পারে।
২ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ঘিরে দীর্ঘদিন ধরে জ্বালানি সরবরাহ সংকটের যে আশঙ্কা তৈরি হয়েছিল, তা কিছুটা কমতেই আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় ধরনের পতন দেখা গেছে।
২ দিন আগে

সাকিব: ইরানে সাম্প্রতিক ইসরাইল–যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে। হামলার পাল্টা জবাব হিসেবে তেহরান যখন ইসরাইলের বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে, তখনই আন্তর্জাতিক গণমাধ্যমে নতুন করে আলোচনায় উঠে এসেছে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাগ্য নিয়ে নানা গুঞ্জন।
২ দিন আগে

সাকিব: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বেসরকারি খাতের কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ওমান সরকার। দেশটির শ্রম মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে, বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সব শ্রমিকের মার্চ মাসের বেতন আগাম পরিশোধ করতে হবে।
২ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির সরাসরি প্রভাবে আন্তর্জাতিক জ্বালানি বাজারে তীব্র অস্থিরতা তৈরি হয়েছে। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সংঘাত বাড়তে থাকায় বৈশ্বিক তেল সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে বিশ্বের গুরুত্বপূর্ণ জাহাজ চলাচলের পথ হরমুজ প্রণালী অনিশ্চিত হয়ে পড়ায় জ্বালানি বাজারে বড় ধরনের চাপ সৃষ্টি হয়েছে।
৩ দিন আগে

রাকিব: স্বল্প সময়ের ব্যবধানে যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্যে ধারাবাহিকভাবে বেশ কয়েকটি মৃদু ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, মাত্র দুই ঘণ্টার মধ্যে অন্তত ১৫টি ছোট মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এসব কম্পন অনুভূত হয়েছে আলাস্কা, টেক্সাস, ক্যালিফোর্নিয়া, নিউ মেক্সিকো ও হাওয়াই অঙ্গরাজ্যের বিভিন্ন এলাকায়।
৪ দিন আগে