
চলতি মৌসুমে সৌদি ক্লাব আল হিলাল ছেড়ে নিজের শৈশবের ক্লাব স্যান্টোসে ফিরে এসেছেন নেইমার। পুরনো ঠিকানায় ফিরেই আবারও মাঠে নিজের চেনা রূপে ফেরার চেষ্টা করছিলেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। কিন্তু ছন্দে ফেরার সেই চেষ্টায় হঠাৎ এক নতুন বিপর্যয়—করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নেইমার।
প্রখ্যাত ফুটবল সাংবাদিক ফাব্রিজিয়ো রোমানো সর্বপ্রথম সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমারের আক্রান্ত হওয়ার খবরটি জানান। এরপর স্যান্টোস ক্লাবও একটি আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে। বর্তমানে পরিবারের সঙ্গে নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন নেইমার।
রোমানো ইনস্টাগ্রামে লেখেন, “নেইমার কোভিড পজিটিভ হয়েছেন। স্যান্টোস জানিয়েছে, বৃহস্পতিবার তার শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। সে কারণে অনুশীলনে অংশ নেননি তিনি। সোমবার, ৯ জুন, তার পুনরায় করোনা পরীক্ষা করা হবে।”
গত কয়েক বছর ধরে একের পর এক চোট পিছু ছাড়ছে না নেইমারের। আল হিলালের হয়ে গত মৌসুমে খুবই অল্প সময় খেলতে পেরেছিলেন তিনি। ফলে সৌদি ক্লাবটি এবার আর তার সঙ্গে চুক্তি নবায়ন করেনি। সেই কঠিন সময়ে আশ্রয় খুঁজেছেন শৈশবের ক্লাব স্যান্টোসে, যেখানে খেলেই বিশ্ব ফুটবলে নিজের নাম কুড়িয়েছিলেন।
স্যান্টোসে ফেরার পর নেইমার শুরুটা ভালোই করেছিলেন। এখন পর্যন্ত ১২ ম্যাচে ৩ গোল ও ৩টি অ্যাসিস্ট করেছেন তিনি। সামনে রয়েছে ২০২৬ বিশ্বকাপ, আর তার আগে নিজেকে ফর্মে ফেরানোর লড়াইয়ে ছিলেন ব্রাজিলের এই পোস্টারবয়। কিন্তু এরই মাঝে নতুন করে কোভিডে আক্রান্ত হওয়া তার পরিকল্পনায় বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে।
ফুটবল ক্যারিয়ারে এখন পর্যন্ত নেইমার খেলেছেন মোট ৭১৭টি ম্যাচ, করেছেন ৪৩৯টি গোল এবং দিয়েছেন ২৭৯টি অ্যাসিস্ট—অর্থাৎ, তার সরাসরি অবদান রয়েছে ৭১৮টি গোলে। ব্রাজিল জাতীয় দলের ইতিহাসেও সবচেয়ে বেশি ৭৯ গোলের মালিক এখন তিনি, পেছনে ফেলেছেন কিংবদন্তি পেলে-কে, যিনি করেছিলেন ৭৭টি গোল।

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে শনিবার (১৪ নভেম্বর) অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে একটি গোল করে জয় নিশ্চিত করে পাকিস্তান। এই হারে দীর্ঘ ২১ বছর পর সাফের ফাইনালে ওঠার স্বপ্ন পূরণ হলো না স্বাগতিকদের।
২৩ ঘণ্টা আগে

সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে শনিবার (১৪ নভেম্বর) রাতের এই গুরুত্বপূর্ণ লড়াইয়ে প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। বিরতির পর আবার শুরু হয়েছে দ্বিতীয়ার্ধের খেলা। এখন পর্যন্ত দুই দলের স্কোর ০-০।
১ দিন আগে

সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে প্রথমার্ধে গোল করতে পারেনি বাংলাদেশ। শনিবার (১৪ নভেম্বর) রাতে ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথম ৪৫ মিনিট শেষে দুই দলের স্কোর ০-০। ফলে বিরতির পর দ্বিতীয়ার্ধে ফাইনালে ওঠার লড়াই আরও জমে ওঠার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।
১ দিন আগে

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে ঢাকার জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। শনিবার (১৪ নভেম্বর) রাত ৮টা ৩০ মিনিটে শুরু হয়েছে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। ইতোমধ্যে ম্যাচের ২০ মিনিটের খেলা শেষ হয়েছে। ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে শুরু থেকেই গুরুত্বপূর্ণ এই ম্যাচে লড়াই করছে দুই দল।
১ দিন আগে

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে শনিবার (১৪ নভেম্বর) রাত ৮টা ৩০ মিনিটে শুরু হওয়ার কথা গুরুত্বপূর্ণ এই সেমিফাইনাল। ম্যাচের আগে একাদশ ঘোষণা করেছে বাংলাদেশ। চোটের কারণে ছিটকে যাওয়া সাদ উদ্দিনের জায়গায় দলে এসেছেন রহমত মিয়া। আর আক্রমণভাগে মোহাম্মদ ইব্রাহিমের পরিবর্তে সুযোগ পেয়েছেন সুকি ইতোফুসা।
১ দিন আগে

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। শনিবার (১৪ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। টেলিভিশনে সরাসরি দেখা যাবে টি স্পোর্টস চ্যানেলে।
১ দিন আগে

জাপানের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে হেরে গেছে ব্রাজিল। সিঙ্গাপুরে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ৩-২ গোলের জয় পেয়েছে জাপান। ম্যাচের ৯১ মিনিটে তাতসুহিরো সাকামোতোর গোলে জয় নিশ্চিত হয় স্বাগতিকদের। তবে ম্যাচ শেষে উত্তেজনার রেশ গড়ায় মাঠের বাইরেও। লাল কার্ড দেখেছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি ও অধিনায়ক রাফিনিয়া।
১ দিন আগে

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার সাদ উদ্দিন। তার জায়গায় অভিজ্ঞ রহমত মিয়াকে দলে রেখেছেন কোচ থমাস ডুলি। অন্যদিকে, ফরোয়ার্ড লাইনে পরিবর্তন এনে একাদশে সুযোগ দেওয়া হয়েছে জাপানি বংশোদ্ভূত ফুটবলার সুকি ইতোফুসাকে।
১ দিন আগে

সিঙ্গাপুরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ব্রাজিলের বিপক্ষে এগিয়ে রয়েছে জাপান। ম্যাচের ৭৪ মিনিটের আপডেট অনুযায়ী, ২-১ গোলে এগিয়ে আছে স্বাগতিক জাপান। শুরুতেই দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তারা। পরে ভিনিসিয়ুস জুনিয়রের গোলে ব্যবধান কমায় ব্রাজিল।
১ দিন আগে