সদ্য সংবাদ
জাতীয় দলে ফিরছেন মোহাম্মদ রফিক, পাচ্ছেন বিসিবিতে বড় দায়িত্ব
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে স্পিন বোলিংয়ের উজ্জ্বল এক নাম মোহাম্মদ রফিক। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকলেও এবার তিনি ফিরছেন নতুন পরিচয়ে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে সহকারী স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে। এই প্রক্রিয়া বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
নতুন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব নেওয়ার পর বোর্ডের নীতিমালায় এসেছে পরিবর্তন। সাবেক অভিজ্ঞ ক্রিকেটারদের দক্ষতা ও জ্ঞানকে জাতীয় দলের উন্নয়নে কাজে লাগানোর পরিকল্পনার অংশ হিসেবেই রফিককে এই দায়িত্বে আনা হচ্ছে।
বোর্ডের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, খুব শিগগিরই মোহাম্মদ রফিকের নিয়োগ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।
ক্রিকেট বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত কেবল একজন কিংবদন্তি ক্রিকেটারের স্বপ্নপূরণ নয়, বরং দেশের স্পিন বোলিং বিভাগের উন্নয়নের পথেও এটি এক সাহসী ও দূরদর্শী পদক্ষেপ।
আশা/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- পোস্টাল ব্যালটে প্রবাসীর ভোট সম্পন্ন: দেখুন ফলাফল
- মহার্ঘ ভাতা ঘোষণা: সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে ৪ থেকে ৮ হাজার টাকা
- সতর্কতা: ২৪ ঘণ্টা থেকে ৭ দিনের ভিতর ভয়াবহ ভূমিকম্পের শঙ্কা
- নতুন পে-স্কেল নিয়ে বিশাল সুখবর-দেখুন চূড়ান্ত রূপরেখা বিশ্লেষণ
- রাতারাতি কমলো সোনার দাম: নতুন দর ঘোষণা বাজুসের
- টি–টোয়েন্টি বিশ্বকাপসহ আজকের খেলার সময়সূচি (৭ ফেব্রুয়ারি)
- আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছে বাংলাদেশ
- নবম পে স্কেল নিয়ে নতুন ঘোষণা সরকারের
- পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন ঘোষণা সরকারি চাকরিজীবীদের
- আজকের বাজারে স্বর্ণের দাম: (৪ ফেব্রুয়ারি)
- নবম পে-স্কেল বাস্তবায়নে আরও একধাপ এগিয়ে গেল সরকার
- আগামীকাল টানা ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- আবারও লাফ দিল স্বর্ণের দাম: দেখুন ২২,২১,১৮ ক্যারেটের মূল্য
- ৩৬ দিনে ২৪ বার পরিবর্তন: জানুন আজকের স্বর্ণের দাম (৫ ফেব্রুয়ারি)
- ২৪ ঘণ্টায় স্বর্ণের দামে নাটকীয় পরিবর্তন: জানুন আজকের বাজারদর (৬ ফেব্রুয়ারি)