
নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ধীরে ধীরে তৈরি হচ্ছে একটি সক্রিয় আবহাওয়াগত সিস্টেম। আবহাওয়াবিদদের পূর্বাভাস, এটি জুনের মাঝামাঝি সময়ে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। সম্ভাব্য নাম ‘শক্তি’।
বর্তমানে বঙ্গোপসাগরের দক্ষিণাঞ্চলে একটি সম্ভাব্য নিম্নচাপের আভাস পাওয়া গেছে, যা ১২ জুনের মধ্যে একটি ঘূর্ণাবর্তে পরিণত হতে পারে। এরপর ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে ১৫ থেকে ১৭ জুনের মধ্যে এটি একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
আবহাওয়ার তথ্য অনুযায়ী, ১৬ জুন নাগাদ এর বাতাসের গতি ঘণ্টায় ৫৮ থেকে ৬০ কিলোমিটার হতে পারে এবং ১৭ জুন নাগাদ তা বেড়ে ৬৪ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। তবে এটি ঘূর্ণিঝড় হবে কি না, তা ৯ থেকে ১০ জুনের মধ্যে নিশ্চিতভাবে বলা যাবে।
এই সিস্টেমের কারণে ১৫ থেকে ১৭ জুনের মধ্যে পশ্চিমবঙ্গ, দক্ষিণাঞ্চলীয় বাংলাদেশ এবং উত্তর-পূর্ব ভারতের কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ও দমকা হাওয়া বয়ে যেতে পারে।
৩ জুন পর্যন্ত পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের অধিকাংশ অঞ্চল পরিষ্কার থাকলেও খুলনা, বরিশাল, পাথরঘাটা, গৌরনদী এলাকায় কিছুটা বৃষ্টি হয়েছে। আসামের কিছু অংশে চলছে বিচ্ছিন্ন বৃষ্টি।
৩–৫ জুন: ঢাকা, ময়মনসিংহ, সিলেট, মৌলভীবাজার ও ত্রিপুরা অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
৫–৭ জুন: বৃষ্টিপাতের প্রবণতা সামান্য কমে আসবে।
১১–১৩ জুন: দক্ষিণবঙ্গ ও দক্ষিণ বাংলাদেশের কিছু অংশে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা।
১৫–১৭ জুন: সম্ভাব্য ঘূর্ণিঝড়ের কারণে ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া দেখা দিতে পারে।
দক্ষিণবঙ্গ ও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা রয়েছে ৩৪ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।উত্তরবঙ্গে ৩০ থেকে ৩২ ডিগ্রি, দার্জিলিংয়ে প্রায় ২৩ ডিগ্রি।ঢাকাসহ বাংলাদেশের অন্যান্য অঞ্চলে তাপমাত্রা ৩০ থেকে ৩৩ ডিগ্রির মধ্যে রয়েছে।
আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, ১২ জুনের পর থেকে স্যাটেলাইট নজরদারি আরও জোরদার করা হবে। যদি এটি সত্যিকারের ঘূর্ণিঝড়ে পরিণত হয়, তবে ভারতের উপকূল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চলে জোরালো প্রভাব ফেলতে পারে।
তাই উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের এখন থেকেই সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে।
সোহাগ/

চলতি বছরে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার সম্ভাবনা দেখছেন না স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তার বক্তব্য অনুযায়ী, নির্বাচন কমিশন আগামী বছরের ৬ জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনগুলো শেষ করার পরিকল্পনা করছে। তবে ভোটের নির্দিষ্ট দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি।
২২ মিনিট আগে

বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিন বৃষ্টি ও বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
৩২ মিনিট আগে

অক্টোবরে আসছে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য থাকছে টানা দুই দিনের সরকারি ছুটি। তবে এর সঙ্গে মাত্র এক দিনের নৈমিত্তিক ছুটি যোগ করতে পারলে পাওয়া যেতে পারে টানা পাঁচ দিনের দীর্ঘ অবকাশ।
১ ঘণ্টা আগে

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেলে অন্তর্ভুক্ত করে পৃথক গেজেট জারির বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারেনি শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা অর্থ বিভাগের সঙ্গে আলোচনা করলেও গেজেট জারির প্রক্রিয়া নিয়ে এখনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
১ ঘণ্টা আগে

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে মহানগর, আন্তঃজেলা ও দূরপাল্লার বাস-মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানো হয়েছে। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ।
১ ঘণ্টা আগে

বাংলাদেশিদের জন্য ভারতের বিভিন্ন ধরনের ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় উপহাইকমিশনার পবনকুমার বাধে। বর্তমানে ভারতীয় হাইকমিশন প্রতিদিন উল্লেখযোগ্য সংখ্যক ভিসা ইস্যু করছে বলেও জানিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে সোনার দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সেই অনুযায়ী, বুধবার (২৩ সেপ্টেম্বর) সর্বশেষ নির্ধারিত দামেই দেশের বাজারে স্বর্ণ বিক্রি হচ্ছে।
২ ঘণ্টা আগে

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে প্রকাশের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ফল প্রস্তুতের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
২ ঘণ্টা আগে

প্রবাসী ভাইয়েরা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশীদার। তাদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রবাসীদের সুবিধার জন্য প্রতিদিন বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার তুলে ধরা হচ্ছে। আজ ২৩ সেপ্টেম্বর ২০২৬ সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, কাতার, ওমানসহ বিভিন্ন দেশের মুদ্রার সর্বশেষ বিনিময় হার প্রকাশ করা হয়েছে।
৩ ঘণ্টা আগে