
বিশেষ প্রতিবেদন; বাংলাদেশ বিমান বাহিনীর অজানা এক ভয়াবহ অধ্যায়ের নাম— ‘আয়নাঘর’। নামটা অনেকেরই শোনার কথা নয়। কিন্তু এখানেই, ধর্মীয় চর্চা ও একটি ইসলামিক দাওয়াতি সংস্থায় দান করার মতো নিরীহ কারণে ১০ জন বিমানসেনাকে আটক রেখে চালানো হয়েছিল অমানবিক নির্যাতন।
ঘটনাটি শুরু ২০২১ সালের অক্টোবর মাসে। হঠাৎ করেই নিখোঁজ হতে থাকেন বাংলাদেশ বিমান বাহিনীর দশ তরুণ সৈনিক। তাদের "অপরাধ"— নামাজ পড়া, দাড়ি রাখা, শর্টস পরতে আপত্তি করা এবং মুফতি জুবায়ের আহমেদের একটি দাওয়াতি প্রতিষ্ঠানে কিছু দান করা। এসব ধর্মীয় চর্চাকেই সন্দেহজনক বানিয়ে, তাদের বিরুদ্ধে 'জঙ্গি সংশ্লিষ্টতার' অভিযোগ আনা হয়।
বিমান বাহিনীর নিজস্ব গোয়েন্দা ইউনিট 'ফিল ইউনিট' একে একে তাদের তুলে নেয়—কেউ অফিস থেকে, কেউ নিজ কক্ষ থেকে। কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই। এরপর তাদের রাখা হয় একটি গোপন টর্চার সেলে, যার নাম 'আয়নাঘর'। প্রথমে এটি বিমান বাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও পরে এর দায়িত্ব নেয় ডিজিএফআই ও র্যাব।
এক নির্যাতিত সৈনিক জানান, “আমাদের ঘুমাতে দেওয়া হতো না। চোখে আলো ফেলে জিজ্ঞাসাবাদ করা হতো। কখনো ঝুলিয়ে, কখনো বৈদ্যুতিক চেয়ারে বসিয়ে চালানো হতো নির্যাতন। পরিবারকে বলা হয়েছিল, আমরা বিশেষ প্রশিক্ষণে আছি। ফলে যোগাযোগ বন্ধ।”
অবিরাম শারীরিক ও মানসিক নির্যাতনের একপর্যায়ে, জীবন বাঁচাতে বাধ্য হয়ে তারা মিথ্যা স্বীকারোক্তি দেন—যে তারা নাকি জঙ্গি কার্যক্রমে যুক্ত ছিলেন।
এই জোরপূর্বক স্বীকারোক্তিকে ভিত্তি করে চালানো হয় একতরফা কোর্ট মার্শাল। বিচারের নামে প্রহসন— যেখানে বিচারক, তদন্ত কর্মকর্তা ও সরকারি কৌঁসুলি ছিলেন একই ব্যক্তি। অর্থাৎ, যারা নির্যাতন করেছেন, তারাই রায় দিয়েছেন।
ফলাফল—৮ জনকে ২ বছরের ও ২ জনকে ১ বছরের কারাদণ্ড।
২০২৩ সালে কারামুক্ত হলেও সমাজে তাদের গায়ে ‘জঙ্গি’ তকমা লেগে গেছে। ১২ বছর চাকরি করেও তারা পাননি প্রভিডেন্ট ফান্ড, ব্যক্তিগত মালামাল কিংবা ন্যূনতম সহানুভূতি।
“আমি গরিব ঘরের ছেলে। ১২ বছর চাকরি করে আজ পথে বসেছি। সাত মাস ধরে প্রভিডেন্ট ফান্ডের টাকা ফেরত পেতে ঘুরছি।”
* পূর্ণ চাকরিতে পুনর্বহাল
* গুম ও কারাদণ্ডের ক্ষতিপূরণ
* আয়নাঘরসহ টর্চার সেলগুলোর তদন্ত
* সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিচার
* চিকিৎসা, নিরাপত্তা ও পুনর্বাসনের নিশ্চয়তা
তারা জাতীয় গুম কমিশন ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও অভিযোগ জমা দিয়েছেন।
সোহাগ/

চলতি বছরে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার সম্ভাবনা দেখছেন না স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তার বক্তব্য অনুযায়ী, নির্বাচন কমিশন আগামী বছরের ৬ জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনগুলো শেষ করার পরিকল্পনা করছে। তবে ভোটের নির্দিষ্ট দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি।
৩ মিনিট আগে

বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিন বৃষ্টি ও বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
১৩ মিনিট আগে

অক্টোবরে আসছে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য থাকছে টানা দুই দিনের সরকারি ছুটি। তবে এর সঙ্গে মাত্র এক দিনের নৈমিত্তিক ছুটি যোগ করতে পারলে পাওয়া যেতে পারে টানা পাঁচ দিনের দীর্ঘ অবকাশ।
৪৮ মিনিট আগে

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেলে অন্তর্ভুক্ত করে পৃথক গেজেট জারির বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারেনি শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা অর্থ বিভাগের সঙ্গে আলোচনা করলেও গেজেট জারির প্রক্রিয়া নিয়ে এখনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
৫৭ মিনিট আগে

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে মহানগর, আন্তঃজেলা ও দূরপাল্লার বাস-মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানো হয়েছে। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ।
১ ঘণ্টা আগে

বাংলাদেশিদের জন্য ভারতের বিভিন্ন ধরনের ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় উপহাইকমিশনার পবনকুমার বাধে। বর্তমানে ভারতীয় হাইকমিশন প্রতিদিন উল্লেখযোগ্য সংখ্যক ভিসা ইস্যু করছে বলেও জানিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে সোনার দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সেই অনুযায়ী, বুধবার (২৩ সেপ্টেম্বর) সর্বশেষ নির্ধারিত দামেই দেশের বাজারে স্বর্ণ বিক্রি হচ্ছে।
২ ঘণ্টা আগে

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে প্রকাশের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ফল প্রস্তুতের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
২ ঘণ্টা আগে

প্রবাসী ভাইয়েরা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশীদার। তাদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রবাসীদের সুবিধার জন্য প্রতিদিন বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার তুলে ধরা হচ্ছে। আজ ২৩ সেপ্টেম্বর ২০২৬ সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, কাতার, ওমানসহ বিভিন্ন দেশের মুদ্রার সর্বশেষ বিনিময় হার প্রকাশ করা হয়েছে।
২ ঘণ্টা আগে