সদ্য সংবাদ
২৬ রানে ২ উইকেট নেওয়ার পরও মিরাজকে ৩ ওভারে আটকে রাখার কারণ জানালেন লিটন দাস
নিজস্ব প্রতিবেদক: আরও একটি হতাশাজনক সিরিজ শেষে পাকিস্তান থেকে খালি হাতেই ফিরলো বাংলাদেশ। লাহোরে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতেও ৭ উইকেটে হেরে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হলো টাইগাররা। সংযুক্ত আরব আমিরাত সিরিজের পর এই নিয়ে টানা পাঁচ ম্যাচে হারের মুখ দেখল দল।
এই ম্যাচেই বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসে পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ দলীয় রান হয় — ১৯৬। শুরুটা যেমন আশাব্যঞ্জক ছিল, শেষটা ঠিক তেমনই হতাশাজনক। কারণ সেই রানও ম্লান হয়ে যায় মোহাম্মদ হারিসের দুর্দান্ত সেঞ্চুরিতে। মাত্র ৪৬ বলে ৮ চার ও ৭ ছক্কায় ১০৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন হারিস। সাইম আইয়ুবও ২৯ বলে ৪৫ রান করে বড় অবদান রাখেন জয়ে।
তবে বাংলাদেশের বোলিং ব্যর্থতার দিনেও আলো ছড়ান মেহেদী হাসান মিরাজ। মাত্র ৩ ওভার বল করে ২৬ রান দিয়ে তুলে নেন দুটি গুরুত্বপূর্ণ উইকেট। কিন্তু তার আর একটি ওভারও করানো হয়নি — যা নিয়ে শুরু হয় বিতর্ক। অনেকেই প্রশ্ন তোলেন, যখন ম্যাচ হাতের বাইরে চলে যাচ্ছিল, তখন কেন মিরাজকে আরও একটি ওভার বল করতে দেওয়া হলো না?
ম্যাচ শেষে এই বিষয়ে প্রশ্নের মুখে পড়েন অধিনায়ক লিটন দাস। নিজের সিদ্ধান্তের ব্যাখ্যায় তিনি বলেন, “সত্যি কথা বলতে, আমরা ভালো বল করতে পারিনি। পাকিস্তানের ব্যাটাররা স্পিনারদের বেশ সহজে খেলছিল মাঝের দিকে। তাই আমরা পেসারদের দিয়ে উইকেট নেওয়ার চেষ্টা করেছি। এ কারণে মিরাজকে আর ওভার দেওয়া হয়নি।”
তবে অনেক বিশ্লেষকের মতে, মিরাজ যখন একমাত্র কার্যকর বোলার হিসেবে ভালো করছিলেন, তখন তাকে পুরো কোটা না করিয়ে জেতার সম্ভাবনা নিজেরাই নষ্ট করেছে বাংলাদেশ।
সোহাগ/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- পে স্কেল: সরকারি কর্মচারীদের জন্য সুখবর দিল তারেক রহমান
- মহার্ঘ ভাতা ঘোষণা: সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে ৪ থেকে ৮ হাজার টাকা
- নতুন পে-স্কেল নিয়ে বিশাল সুখবর-দেখুন চূড়ান্ত রূপরেখা বিশ্লেষণ
- জামায়াত আমিরের নিজ আসনের ফল প্রকাশ-দেখুন আমিরের অনস্থান?
- রাতারাতি কমলো সোনার দাম: নতুন দর ঘোষণা বাজুসের
- তবে কি ঈদুল ফিতরের আগেই নতুন পে-স্কেল আসছে!
- ঢাকা-৮ আসনের ১২ কেন্দ্রের ফল প্রকাশ-দেখুন ফলাফল
- গ্রেডভিত্তিক মহার্ঘ ভাতা কার্যকর হতে যাচ্ছে, ফেব্রুয়ারিতেই বাড়ছে বেতন
- তারেক রহমানের ঢাকা-১৭ আসনের ফলাফল প্রকাশ-দেখুন কে এগিয়ে?
- বগুড়া-৬: তারেক রহমানের আসনের ফল প্রকাশ- দেখুন ফলাফল
- নাটকীয় নির্বাচনী ফলাফল: জামাতের তথ্য অনুযায়ী ভোটকেন্দ্রভিত্তিক ফলাফল
- নির্বাচন ২০২৬- সরকারি ফলাফল সরাসরি দেখতে এখানে ক্লিক করুন
- ঢাকা-১৫: জামায়াত আমিরের আসনের ফল প্রকাশ-চমকে উঠার মতো ফল
- আবারও লাফ দিল স্বর্ণের দাম: দেখুন ২২,২১,১৮ ক্যারেটের মূল্য
- ঢাকার ৮ কেন্দ্রের তথ্য: দেখুন ফলাফল