
ভারতের বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হয়েছে গতকাল (মঙ্গলবার)। ৬ অক্টোবর থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুই দল। ওই ফরম্যাটে দলে না থাকা ক্রিকেটাররা দেশে ফিরবেন। কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানানোর পর সাকিব আল হাসানের পরবর্তী গন্তব্য নিয়ে ক্রীড়াজগতে চলছে তুমুল আলোচনা। জানা গেছে, যুক্তরাষ্ট্রে সপরিবারে গিয়েছিলেন সাবেক টাইগার অধিনায়ক।
কানপুরে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরুর আগে হঠাৎ করেই টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসরের ঘোষণা দেন সাকিব। তিনি জানান, গত টি-টোয়েন্টি বিশ্বকাপে এই সংস্করণের শেষ ম্যাচ খেলেছেন তিনি। আর ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন সিরিজে টেস্ট থেকে অবসর নিতে চান।
তবে এর জন্য নিরাপত্তা নিশ্চিত করাসহ কিছু শর্ত দেন তিনি। এখন পর্যন্ত সেই শর্ত পূরণ হওয়ার কোনো সম্ভাবনা নেই। ফলে কানপুর টেস্টকেই সাকিবের শেষ সম্ভাব্য লাল বলের ম্যাচ হিসেবে ধরা হচ্ছে!
টেস্ট সিরিজ শেষ হতে না হতেই দেশে ফিরবেন বাংলাদেশ দলের সাদা পোশাকের ক্রিকেটাররা। তবে সাকিবের গন্তব্য ভিন্ন। দলের ঘনিষ্ঠ একটি সূত্র ঢাকা পোস্টকে নিশ্চিত করেছে, সাকিব দলের বহরে দেশে ফিরছেন না।
তাহলে টাইগার অলরাউন্ডারের পরবর্তী গন্তব্য কোথায়? জানা গেছে, শাকিবের পরবর্তী গন্তব্য আমেরিকা, যেখানে সাকিবকে তার পরিবারের সঙ্গে দেখা করতে হবে। গতকালই ভারত ছেড়েছেন এই অলরাউন্ডার টাইগার।
ইউএস ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল) আয়োজিত সিক্সটি স্ট্রাইক টুর্নামেন্টে খেলতে যাচ্ছেন সাকিব। যেখানে টাইগারদের ওপেনার তামিম ইকবালও খেলবেন। ৬ টি দলের এই টুর্নামেন্টটি ৪ অক্টোবর থেকে শুরু হয়ে ১৪ অক্টোবর শেষ হবে। তবে সাকিব ও তামিমের আলাদা ক্লাব রয়েছে। ১০ দিন ১০ ওভারের এই ইভেন্টে টেক্সাস গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলবেন তামিম। সাকিবের দল লস অ্যাঞ্জেলেস ওয়েভস।

২ দিন আগে

২ দিন আগে

হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে দারুণ অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। জিম্বাবুয়ের টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্তের পর ব্যাট করতে নেমে ৩১.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ২০৯ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া।
১৮ সেপ্টেম্বর ২০২৬

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে শুরু থেকেই ব্যাট হাতে দাপট দেখাচ্ছে ভারত। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে দ্রুত রান তুলছে ভারত।
১৭ সেপ্টেম্বর ২০২৬

খেলাপ্রেমীদের জন্য আজকের দিনটি বেশ ব্যস্ততায় কাটবে। ক্রিকেট, টেনিস ও ফুটবল—তিন জনপ্রিয় খেলাতেই রয়েছে গুরুত্বপূর্ণ ম্যাচ। এর মধ্যে নারী এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। পাশাপাশি টেস্ট ক্রিকেট ও ইউএস ওপেনের গুরুত্বপূর্ণ ম্যাচও সরাসরি দেখা যাবে টেলিভিশনে।
১১ সেপ্টেম্বর ২০২৬

দুবাইয়ে নারী এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে ভারতের দেওয়া ১৫০ রানের লক্ষ্য তাড়া করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ভারতের ইনিংস শেষে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে ভারত। জবাবে বাংলাদেশের ইনিংসের ২ দশমিক ১ ওভার শেষে ১৪ রান এসেছে, কোনো উইকেট হারায়নি নিগার সুলতানার দল।
১০ সেপ্টেম্বর ২০২৬

২০২৪ সালের নারী এশিয়া কাপে ভারতের কাছে হেরে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছিল বাংলাদেশকে। এবার সেই হারের স্মৃতি পেছনে ফেলে নতুন লড়াইয়ের অপেক্ষায় নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ নারী ক্রিকেট দল। ডাম্বুলার পর এবার দুবাইয়ের মাটিতে ভারতের বিপক্ষে প্রতিশোধের লক্ষ্য নিয়েই মাঠে নামবে টাইগ্রেসরা।
১০ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ ক্রিকেট দলের সামনে ব্যস্ত সূচি। আগামী অক্টোবর মাসে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়ের অংশগ্রহণে বসতে যাচ্ছে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ। ১৭ অক্টোবর শুরু হওয়া এই টুর্নামেন্টের পর্দা নামবে ২৩ অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে।
৮ সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসে ক্রিকেটে এবারও পদকের লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। তবে পদকের মঞ্চে পৌঁছাতে হলে শুরুতেই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দুই দলকে। পুরুষ ও নারী—উভয় দলই সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে নিজেদের অভিযান শুরু করবে। ফলে প্রথম ম্যাচেই জয় তুলে নিতে পারলে সেমিফাইনালের টিকিট নিশ্চিত হবে। আর সেই ধাপ পেরোতে পারলেই ব্রোঞ্জ নয়, সোনার পদকের লড়াইয়ে নামার সুযোগ তৈরি হবে বাংলাদেশের।
৭ সেপ্টেম্বর ২০২৬