
ভারতের ক্রিকেটে নতুন ইতিহাস গড়লো রোহিত শর্মারা শুধু তার জলন্ত স্বাক্ষী হলো পুনে ক্রিকেট স্টেডিয়াম। ১২ বছর, ১৮টি সিরিজ আর ৫৪ ম্যাচের দীর্ঘ ধারাবাহিকতার পর ঘরের মাঠে টেস্ট সিরিজ হারের স্বাদ পেল ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে ২য় টেস্টে ১১৩ রানের বড় ব্যবধানে হেরে গিয়ে ভারতের সেই দাপুটে টেস্ট দলের পথচলার ইতি ঘটল। উড়তে থাকা ভারতকে নিচে নামিয়ে দিল নিউজিল্যান্ড।
খুব কম দলই ঘরের মাটিতে তাদের ধবলধোলাই করতে কম পেরেছে। ভারতের জন্য ঘরের মাঠে টেস্ট সিরিজ হারার ঘটনা অত্যন্ত বিরল। ২০০০ সালে দক্ষিণ আফ্রিকা, ২০০৪ সালে অস্ট্রেলিয়া এবং ২০১২ সালে ইংল্যান্ডের পর, ২০২৪ সালে নিউজিল্যান্ডের কাছে হারের মুখ দেখল ভারতীয় টেস্ট দল। এই পরাজয়ের মাধ্যমে, রোহিত শর্মা সৌরভ গাঙ্গুলি এবং কপিল দেবের সঙ্গে ভারতের হয়ে ঘরের মাঠে সবচেয়ে বেশি টেস্ট হারা অধিনায়কদের তালিকায় দ্বিতীয় স্থানে চলে এসেছেন।
রবীন্দ্র জাদেজা যখন টিম সাউদির হাতে ক্যাচ দিয়ে শেষ উইকেট হারালেন, তখনই সমাপ্তি হলো ভারতের এই ধারাবাহিকতার। দীর্ঘ এক যুগ ধরে ঘরের মাঠে অপরাজিত থাকলেও, পুনের এই পরাজয় ভারতীয় ক্রিকেটের জন্য একটি দারুণ সতর্ক সংকেত হিসেবে বিবেচিত হবে।
ঘরের মাঠে দুর্বল হচ্ছে ভারতের টেস্ট দুর্গ!
ভারতের হয়ে টেস্টে সর্বোচ্চ হার (চলতি শতাব্দী)রোহিত শর্মা - ১৫ ম্যাচে ৪ হার সৌরভ গাঙ্গুলি - ২১ টেস্টে ৩ হার মহেন্দ্র সিং ধোনি - ৩০ ম্যাচে ৩ হার
এমনকি ঘরের মাঠে ভারতের হয়ে সবচেয়ে বেশি টেস্ট হারা অধিনায়কের তালিকাতেও দুইয়ে চলে এসেছেন রোহিত। মোহাম্মদ আজহারউদ্দিন এবং কপিল দেবের সঙ্গে এই রেকর্ড ভাগ করছেন তিনি। তবে বাকি দুজনের তুলনায় রোহিত খেলছেন কম ম্যাচ।
অধিনায়কদের মধ্যে ভারতের হয়ে সবচেয়ে বেশি হার (হোম ম্যাচ)মানসুর আলী পাতৌদি - ২৭ ম্যাচে ৯ হার রোহিত শর্মা - ১৫ ম্যাচে ৪ হার কপিল দেব - ২০ ম্যাচে ৪ হার মোহাম্মদ আজহারউদ্দিন - ২০ ম্যাচে ৪ হার
এই হারের পর গেল দেড় বছরের হিসেবে ঘরের মাঠে সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ হারও দেখে ফেলেছে ভারত। পাকিস্তান, ইংল্যান্ড আর নিউজিল্যান্ডের ৩ হার ছাপিয়ে এখন বাংলাদেশের সমান ৪ টেস্টে হার ভারতের।
২০২৩ সাল থেকে ঘরের মাঠে সবচেয়ে বেশি টেস্ট হারভারত - ৪ হারবাংলাদেশ - ৪ হারপাকিস্তান - ৩ হারইংল্যান্ড - ৩ হারনিউজিল্যান্ড - ৩ হার
ব্যক্তিগতভাবে রোহিত শর্মাও খুব একটা ভাল অবস্থানে নেই। চলতি বছর টেস্টে ৭ বার এক অঙ্কের ঘরে আউট হয়েছেন তিনি। এই তালিকায় ভারতীয় দলে তার চেয়ে বেশি আউট হয়েছেন কেবল দুজন। একজন মোহাম্মদ সিরাজ (৮ বার), অন্যজন জাসপ্রিত বুমরাহ (১০ বার)।

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট করছে বাংলাদেশ। শুক্রবার (৯ অক্টোবর) জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সর্বশেষ পাওয়া লাইভ স্কোর অনুযায়ী, প্রথম ইনিংসে ৪৬.৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ২১৮ রান করেছে বাংলাদেশ।
৩ দিন আগে

পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ ২০২৭-এর সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বৃহস্পতিবার প্রকাশিত সূচি অনুযায়ী, এবারের বিশ্বকাপে অংশ নেবে ১২টি দল। দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে, যেখানে প্রতি গ্রুপে থাকছে ছয়টি করে দল।
২ অক্টোবর ২০২৬

গুয়াহাটিতে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে দারুণ শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। ভারত টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেওয়ার পর নির্ধারিত ৫০ ওভারের ম্যাচে দ্রুত রান তুলছে ক্যারিবীয় ব্যাটাররা।
৩০ সেপ্টেম্বর ২০২৬

২৩ সেপ্টেম্বর ২০২৬

২৩ সেপ্টেম্বর ২০২৬

হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে দারুণ অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। জিম্বাবুয়ের টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্তের পর ব্যাট করতে নেমে ৩১.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ২০৯ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া।
১৮ সেপ্টেম্বর ২০২৬

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে শুরু থেকেই ব্যাট হাতে দাপট দেখাচ্ছে ভারত। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে দ্রুত রান তুলছে ভারত।
১৭ সেপ্টেম্বর ২০২৬

খেলাপ্রেমীদের জন্য আজকের দিনটি বেশ ব্যস্ততায় কাটবে। ক্রিকেট, টেনিস ও ফুটবল—তিন জনপ্রিয় খেলাতেই রয়েছে গুরুত্বপূর্ণ ম্যাচ। এর মধ্যে নারী এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। পাশাপাশি টেস্ট ক্রিকেট ও ইউএস ওপেনের গুরুত্বপূর্ণ ম্যাচও সরাসরি দেখা যাবে টেলিভিশনে।
১১ সেপ্টেম্বর ২০২৬

দুবাইয়ে নারী এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে ভারতের দেওয়া ১৫০ রানের লক্ষ্য তাড়া করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ভারতের ইনিংস শেষে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে ভারত। জবাবে বাংলাদেশের ইনিংসের ২ দশমিক ১ ওভার শেষে ১৪ রান এসেছে, কোনো উইকেট হারায়নি নিগার সুলতানার দল।
১০ সেপ্টেম্বর ২০২৬