
নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগরে সৃষ্ট নতুন ঘূর্ণিঝড় ‘শক্তি’ বাংলাদেশ ও ভারতের উপকূলীয় অঞ্চলের দিকে ধেয়ে আসছে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, মে মাসের শেষ সপ্তাহেই এটি দেশের উপকূলে আঘাত হানতে পারে। এর প্রভাবে ইতোমধ্যেই দেশের কিছু অঞ্চলে টানা বৃষ্টিপাত শুরু হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টির প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, ইউরোপীয় ও মার্কিন আবহাওয়া মডেল বিশ্লেষণে দেখা যাচ্ছে, ২৭ বা ২৮ মে ভারতের উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা ঘূর্ণিঝড়ে রূপ নেবে। এর নাম হবে 'শক্তি'।
ঘূর্ণিঝড়টি বাংলাদেশের ভূভাগে প্রবেশ করলে ২৯ থেকে ৩১ মে পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে ব্যাপক বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। কোথাও কোথাও ৪০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। ভারতের আসাম ও মেঘালয়েও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
ঘূর্ণিঝড়টি উপকূলের কোন অংশ দিয়ে বাংলাদেশে ঢুকবে, সেটিই নির্ধারণ করবে কোন অঞ্চল সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়বে।
যদি খুলনা উপকূল দিয়ে ঢোকে, তাহলে ময়মনসিংহ ও রংপুর বিভাগ সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকবে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ইতোমধ্যে চট্টগ্রাম উপকূল পর্যন্ত অগ্রসর হয়েছে। ২৭ মে নাগাদ উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হতে পারে। একই সময়ে আরব সাগরে আরও একটি ঘূর্ণিঝড়—‘মন্থা’—সৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
সরকার ও বিভিন্ন মানবিক সংস্থা উপকূলীয় এলাকায় প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে, উদ্ধারকারী দল ও জরুরি সেবাদানকারী সংস্থাগুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। স্থানীয় প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণকেও সতর্ক থাকতে বলা হয়েছে।
বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) জানিয়েছে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঘূর্ণিঝড়ের সংখ্যা ও তীব্রতা দিন দিন বাড়ছে, যা উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে।
সোহাগ/

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হচ্ছে। এটি ধাপে ধাপে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। তবে সম্ভাব্য ঘূর্ণিঝড়টির গতিপথ বাংলাদেশের দিকে হওয়ার আশঙ্কা আপাতত কম। ঘূর্ণিঝড়ে পরিণত হলে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানার সম্ভাবনা বেশি বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
১ ঘণ্টা আগে

রাজধানীর কয়েকটি এলাকায় শনিবার (২৪ অক্টোবর) টানা চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাইপলাইনের জরুরি লিকেজ মেরামত কাজের জন্য দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এতে সংশ্লিষ্ট এলাকার আবাসিক, বাণিজ্যিক ও অন্যান্য শ্রেণির গ্রাহকেরা সাময়িক ভোগান্তিতে পড়তে পারেন।
২১ ঘণ্টা আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য ২৩ অক্টোবর ২০২৬ তারিখের বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার প্রকাশ করা হয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, ওমানসহ বিভিন্ন দেশে কর্মরত প্রবাসীরা জেনে নিতে পারেন বাংলাদেশি টাকায় তাঁদের দেশের মুদ্রার সর্বশেষ নির্ধারিত মূল্য।
২২ ঘণ্টা আগে

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ শক্তিশালী হয়ে আগামী ৭২ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, সম্ভাব্য ঘূর্ণিঝড়টি ভারতের পূর্ব উপকূলে আঘাত হানতে পারে। তবে বাংলাদেশে সরাসরি আঘাতের আশঙ্কা আপাতত কম থাকলেও এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হতে পারে। এতে কৃষিকাজ ও সাগরে মাছ ধরার কার্যক্রমে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
২২ ঘণ্টা আগে

জমির দলিল হারিয়ে গেলে কিংবা পুরোনো জমির মালিকানার প্রমাণ প্রয়োজন হলে সাব-রেজিস্ট্রি অফিস থেকে দলিলের নকল সংগ্রহ করা যায়। জমি কেনাবেচা, জমি নিয়ে বিরোধ, মামলা কিংবা অন্যান্য আইনি প্রয়োজনে এই নকল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে দলিলের নকল তুলতে কত টাকা খরচ হবে, তা নির্ভর করে দলিলের পৃষ্ঠা বা শব্দসংখ্যা, সরকারি ফি এবং জরুরি ভিত্তিতে নকল সংগ্রহের প্রয়োজন রয়েছে কি না, তার ওপর।
২৩ ঘণ্টা আগে

নওগাঁর মান্দা উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশায় মাইক লাগিয়ে আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।
২৩ ঘণ্টা আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য সৌদি রিয়ালের বিনিময় হারের নতুন তথ্য প্রকাশ করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) রাত ৮টার আপডেট অনুযায়ী, সৌদি আরবের ১ রিয়ালের বিনিময় হার দাঁড়িয়েছে ৩২ টাকা ৭৯ পয়সা। আগের দিন বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রতি রিয়ালের বিনিময় হার ছিল ৩২ টাকা ৯২ পয়সা। অর্থাৎ এক দিনে সৌদি রিয়ালের বিপরীতে টাকার বিনিময় হার ১৩ পয়সা কমেছে।
২৩ ঘণ্টা আগে

মালয়েশিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রে রেমিট্যান্সের বিনিময় হার গুরুত্বপূর্ণ। শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) প্রতি মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার ৩০ টাকা ২৪ পয়সা। আগের দিন বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রতি রিংগিতের দর ছিল ৩০ টাকা ২৮ পয়সা। অর্থাৎ, এক দিনের ব্যবধানে রিংগিতের দাম কমেছে ৪ পয়সা।
২৩ ঘণ্টা আগে

নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও। তবে তাঁদের জন্য নতুন বেতন কাঠামো কার্যকরের আদেশ জারি করতে আরও কিছুটা সময় লাগতে পারে। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
১ দিন আগে