
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি এমপিওভুক্ত স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের ২০২৫ সালের মে মাসের (আংশিক—লট-১) বেতন-ভাতার সরকারি অংশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি)-এর মাধ্যমে প্রদানের জন্য অর্থ মঞ্জুর করেছে শিক্ষা মন্ত্রণালয়।
শনিবার (২৪ মে) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব লিউজা-উল জান্নাহ স্বাক্ষরিত একটি চিঠি চিফ একাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের মে মাসের বেতন-ভাতা বাবদ মোট ৯০৮ কোটি ৬২ লাখ ২৪ হাজার ৭৪১ টাকা ইএফটির মাধ্যমে পরিশোধের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। চিফ একাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারকে অর্থ ছাড়ের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে নির্ধারিত পদ্ধতিতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করা যায়।

নিজস্ব প্রতিবেদক: বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীরা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। তাদের পাঠানো রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে বড় ভূমিকা রাখে। প্রবাসীদের সুবিধার্থে প্রতিদিন বিভিন্ন দেশের মুদ্রার সর্বশেষ বিনিময় হার প্রকাশ করা হয়, যাতে তারা সঠিক সময়ে দেশে টাকা পাঠিয়ে সর্বোচ্চ মূল্য পেতে পারেন।
৪১ মিনিট আগে

মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য আজকের রেমিট্যান্স বাজারে এসেছে নতুন আপডেট। দেশে টাকা পাঠানোর আগে সর্বশেষ মুদ্রা বিনিময় হার জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বৈদেশিক মুদ্রার রেট যেকোনো সময় বাড়তে বা কমতে পারে।
৫১ মিনিট আগে

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য আজকের রেমিট্যান্স বাজারে এসেছে ইতিবাচক খবর। সৌদি আরব থেকে দেশে টাকা পাঠাতে আজ পাওয়া যাচ্ছে গতকালের তুলনায় কিছুটা বেশি রেট। তাই যারা আজ টাকা পাঠানোর পরিকল্পনা করছেন, তারা তুলনামূলক ভালো মূল্য পেতে পারেন।
১ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন ধরে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১১ মার্চ) সকাল ৯টা থেকে শুরু করে পরবর্তী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে

হাসান: দেশের স্বর্ণবাজারে আবারও দামের বড় ধরনের পরিবর্তন এসেছে। টানা দুই দফা মূল্য বৃদ্ধির পর এবার ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমানো হয়েছে সোনার দাম। নতুন এই মূল্য আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১০টা থেকে সারা দেশে কার্যকর হয়েছে।
১১ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদন: ১২ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। নতুন সংসদের এই প্রথম বৈঠক ঘিরে রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে ব্যাপক কৌতূহল। বিশেষ করে আলোচনার কেন্দ্রবিন্দু হলো—কাদের মাধ্যমে অধিবেশনের সভাপতিত্ব শুরু হবে।
১৮ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাবে দেশের জ্বালানি তেল সরবরাহে উদ্বেগ দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে দেশের বিভাগীয় শহরগুলোতে অকটেন ও পেট্রোল বিক্রির ওপর নতুন নির্দেশনা জারি করেছে সরকার, যাতে তেলের সরবরাহ স্বাভাবিক থাকে এবং জনগণের প্রয়োজন মিটানো যায়।
১৮ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে, তার প্রভাব পড়েছে বাংলাদেশেও। তবে সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে বিদেশ থেকে বড় পরিমাণ ডিজেল আমদানি করা হচ্ছে এবং একের পর এক জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে শুরু করেছে।
১৮ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: নতুন সরকার দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনাপূর্ণ যুদ্ধ। এই সংঘাতের প্রভাব শুধু ওই অঞ্চলে সীমাবদ্ধ থাকেনি; বিশ্ব অর্থনীতির পাশাপাশি বাংলাদেশের অর্থনীতিতেও এর চাপ পড়তে শুরু করেছে। ইতোমধ্যে দেশের রাজস্ব ঘাটতি ৬০ হাজার কোটি টাকার বেশি ছাড়িয়েছে এবং জ্বালানি সরবরাহেও তৈরি হয়েছে অনিশ্চয়তা। এমন পরিস্থিতিতে প্রস্তাবিত নতুন পে স্কেল বাস্তবায়নে কিছুটা সময় নেওয়ার ইঙ্গিত দিচ্ছে সরকার।
১৮ ঘণ্টা আগে