
নিজস্ব প্রতিবেদক; খাগড়াছড়ির রামগড় সীমান্তে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এক দম্পতি ও তাদের তিন শিশু সন্তানকে হাত-পা বেঁধে ফেনী নদীতে ফেলে দেয়। পরে তাদের বাংলাদেশ সীমান্তে পুশ-ইন করা হয়।
বৃহস্পতিবার, ২২ মে ভোর ৬টার দিকে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)–এর ৪৩ ব্যাটালিয়নের সদস্যরা ওই পরিবারকে নদী থেকে উদ্ধার করেন। বর্তমানে তারা নিরাপদে আছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে রামগড় পৌরসভার কাজির চর সীমান্ত দিয়ে ভারতের ১১৪ ব্যাটালিয়নের বিএসএফ সদস্যরা ওই পরিবারকে জোর করে ফেনী নদী পার করিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেয়।
উদ্ধার হওয়া পাঁচজনের মধ্যে রয়েছেন উমেদ আলী (৪২), তার স্ত্রী সেলিনা বেগম (৩৫) এবং তাদের তিন মেয়ে সন্তান। উমেদ আলী জানান, তারা ভারতের হরিয়ানায় একটি ইটভাটায় শ্রমিকের কাজ করতেন। সেখান থেকে হঠাৎ করে তাদের আটক করে নির্যাতন চালানো হয়। এরপর তাদের হাত-পা বেঁধে ফেনী নদীতে ফেলে দেওয়া হয়।
উমেদ আলীর ভাষ্য অনুযায়ী, রাত আনুমানিক ১২টার দিকে তাদের নদীতে ফেলা হয়। কোমরে খালি প্লাস্টিক বোতল বেঁধে দেওয়া হয়েছিল যাতে তারা ডুবে না যায়। অনেকক্ষণ ধরে নদীতে ভেসে থাকার পর তারা বাংলাদেশের তীরে পৌঁছাতে সক্ষম হন।
তিনি আরও অভিযোগ করেন, বিএসএফ সদস্যরা তাদের কাছ থেকে মোবাইল ফোন ও টাকা-পয়সাও ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সোনাইপুল এলাকায় নিয়ে যান।
রামগড় উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ইসমত জাহান তুহিন জানিয়েছেন, মানবিক দিক বিবেচনায় ওই পরিবারকে রামগড় উচ্চবিদ্যালয়ে অস্থায়ীভাবে বিজিবি ও পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
উল্লেখযোগ্য, এর আগে চলতি মাসের ৬ তারিখেও খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও পানছড়ি সীমান্ত দিয়ে ৮১ জন বাংলাদেশিকে একইভাবে পুশ-ইন করেছিল বিএসএফ।
সোহাগ/

দীর্ঘদিন আগে অবসরে যাওয়া এবং তুলনামূলক কম পেনশন পাওয়া অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য বড় ধরনের আর্থিক স্বস্তির সুযোগ তৈরি হয়েছে। সরকার নিট পেনশন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে এই বৃদ্ধি সবার জন্য সমান হারে কার্যকর হবে না। যাদের বর্তমান পেনশন তুলনামূলক কম, তাদের জন্য বৃদ্ধির হার রাখা হয়েছে বেশি; আর বেশি পেনশন পাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে বৃদ্ধির হার হবে তুলনামূলক কম।
২ ঘণ্টা আগে

মালয়েশিয়ায় থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য আজ ০৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার আপডেট করা হয়েছে। দেশে টাকা পাঠানোর আগে সর্বশেষ রেট জেনে নেওয়া গুরুত্বপূর্ণ। কারণ বৈদেশিক মুদ্রার বিনিময় মূল্য যেকোনো সময় ওঠানামা করতে পারে। তাই টাকা পাঠানোর সময় সংশ্লিষ্ট দিনের রেট যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
২ ঘণ্টা আগে

আজ ০৭ সেপ্টেম্বর ২০২৬ ইং। প্রবাসী ভাইদের জন্য সৌদি রিয়ালের বিনিময় হারের সর্বশেষ আপডেট দেওয়া হলো। যারা সৌদি আরব থেকে দেশে টাকা বা রেমিটেন্স পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য দিনের রেট জানা গুরুত্বপূর্ণ। কারণ মুদ্রার বিনিময় মূল্য যেকোনো সময় বাড়তে বা কমতে পারে।
২ ঘণ্টা আগে

দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামোর গেজেট প্রকাশের প্রক্রিয়া এখন একেবারে শেষ ধাপে পৌঁছেছে। সবকিছু নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি সপ্তাহেই বহুল প্রতীক্ষিত নতুন পে-স্কেলের গেজেট প্রকাশ হতে পারে। সংশ্লিষ্ট সূত্রগুলো সম্ভাব্য তারিখ হিসেবে ১০ সেপ্টেম্বরকে বিবেচনা করছে।
৩ ঘণ্টা আগে

দেশের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবাইত, বৌদ্ধ বিহারের ধর্মীয় ব্যক্তি এবং গির্জার যাজক ও পালকদের জন্য মাসিক সম্মানির হার নির্ধারণ করেছে সরকার। নতুন নীতিমালায় ধর্মীয় উপাসনালয়ে দায়িত্ব পালনকারী ব্যক্তিদের তিনটি আলাদা ক্যাটাগরিতে ভাগ করে সম্মানির পরিমাণ নির্ধারণ করা হয়েছে।
১৩ ঘণ্টা আগে

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের জন্য এলো গুরুত্বপূর্ণ ঘোষণা। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরও নতুন পে-স্কেলের আওতায় আনা হবে। নতুন বেতন কাঠামো অনুযায়ীই তাদের বেতন-ভাতা দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
১৩ ঘণ্টা আগে

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ সোমবার (৭ সেপ্টেম্বর) বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। কোথাও কোথাও অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন হয়ে দুপুরের আগেই হালকা বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
১৪ ঘণ্টা আগে

প্রবাসে থাকা বাংলাদেশিরা দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। তাদের পাঠানো রেমিটেন্স দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়ানোর পাশাপাশি পরিবারগুলোর আর্থিক প্রয়োজন মেটাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রবাসী বাংলাদেশিদের সুবিধার জন্য বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার দৈনিক বিনিময় হার তুলে ধরা হলো।
১৪ ঘণ্টা আগে

দেশের বাজারে টানা মূল্য সমন্বয়ের মধ্যেই আবারও কমেছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন মূল্য নির্ধারণ করে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়েছে। এর ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা।
১৪ ঘণ্টা আগে