
নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি ঢাকায় গ্রেপ্তার হওয়া জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ঘিরে বিতর্কের প্রেক্ষিতে বক্তব্য দিয়েছেন স্বরাষ্ট্রবিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা–সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “তার নামে যদি মামলা থেকে থাকে, তাহলে তো আইন অনুযায়ীই ব্যবস্থা নিতে হবে। আর যদি তাকে ছেড়ে দেওয়া হয়, তখন আবার বলা হবে—স্যার, আপনি ছেড়ে দিলেন!”
রোববার রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন নুসরাত ফারিয়া। রাজধানীর ভাটারা থানায় দায়ের হওয়া একটি হত্যা চেষ্টা মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।
এ বিষয়ে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে গ্রেপ্তারকে সমালোচনা করেন।
তবে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, “কে কী বলেছে, তা আমি জানি না। তবে মত প্রকাশের অধিকার সবারই রয়েছে।”
তিনি আরও বলেন, “আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছি যাতে নিরীহ কাউকে হয়রানি না করা হয়। কেবল প্রকৃত অপরাধীদেরই যেন শাস্তি নিশ্চিত করা হয়, সেটাই আমাদের লক্ষ্য।”
এছাড়াও তিনি জানান, নুসরাত ফারিয়ার মামলার তদন্ত এখনও চলমান, তাই এখনই এ বিষয়ে চূড়ান্ত কিছু বলার সময় হয়নি।
সোহাগ/

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান শুধু অভিনয়গুণেই নয়, মানবিকতা, জীবনদর্শন এবং সমাজের প্রতি দায়িত্ববোধের কারণেও দর্শকদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছেন।
৬ দিন আগে

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের জন্য হঠাৎ করেই বড় ধরনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ফেসবুক। শুক্রবার (১২ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার পর থেকে বাংলাদেশের অসংখ্য ব্যবহারকারী জনপ্রিয় এই প্ল্যাটফর্মে প্রবেশ করতে গিয়ে সমস্যার মুখোমুখি হচ্ছেন। অনেকের ফেসবুক অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যাচ্ছে, আবার অনেকে নতুন করে লগইন করার চেষ্টা করেও সফল হচ্ছেন না।
১২ জুন ২০২৬

ফের মা হলেন চিত্রনায়িকা বুবলী, পিতা কে?
৫ জুন ২০২৬

প্রায় ২৫ বছরের পুরোনো পরিচয়, দীর্ঘ বিচ্ছিন্নতা, তারপর নতুন করে বন্ধুত্ব এবং শেষ পর্যন্ত প্রেম এবার সেই গল্পের পরিণতি হতে যাচ্ছে বিয়েতে। বলিউড সুপারস্টার আমির খান আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন, আগামী ৫ জুলাই প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে নতুন জীবনের সূচনা করতে যাচ্ছেন তিনি।
৪ জুন ২০২৬

দেশজুড়ে আলোচিত শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় যখন সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারাও ক্ষোভ প্রকাশ করছেন, তখন নিজের জীবনের গোপন এক বেদনাদায়ক অধ্যায় সামনে আনলেন অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে তিনি জানান, শৈশবে তিনিও আপত্তিকর স্পর্শের শিকার হয়েছিলেন।
২১ মে ২০২৬

রাজধানীর খিলক্ষেত থানাধীন মস্তল এলাকা থেকে ছিনতাইকারীর কবলে পড়ে পরিচালক সোহেল খানের আইফোন ১৬ প্রো ম্যাক্সসহ নগদ এক লক্ষ টাকা ছিনতাইয়ে অভিযোগ উঠেছে।
২১ মে ২০২৬

দীর্ঘ বিতর্ক, সেন্সর জটিলতা এবং তারকাদের আপত্তির পর অবশেষে স্বস্তির খবর পেল ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমা। নির্মাতা ও অভিনেতা হাসান জাহাঙ্গীরের এই আলোচিত সিনেমার সেন্সর বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। ফলে দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রদর্শনের আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
২১ মে ২০২৬

শোবিজ অঙ্গনে নেমে এসেছে গভীর শোক। জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুতে স্তব্ধ হয়ে গেছেন সহকর্মী, বন্ধু ও ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক আবেগঘন পোস্টে স্মরণ করা হচ্ছে তাকে। তবে উপস্থাপক ও লেখক রুম্মান রশীদ খানের একটি স্মৃতিচারণ বিশেষভাবে আলোচনায় এসেছে।
১৮ মে ২০২৬

বলিউডে নতুন আলোচনার কেন্দ্রবিন্দু এখন ককটেল ২। এই ছবিতে একসঙ্গে কাজ করছেন দুই জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দানা ও কৃতি স্যানন। দুই ভিন্ন ধারার সফল অভিনেত্রীর একসঙ্গে কাজ করা নিয়ে যেমন দর্শকের আগ্রহ তৈরি হয়েছে, তেমনি তাদের সম্পর্ক নিয়েও গুঞ্জন ছড়িয়েছে।
৮ মে ২০২৬