সদ্য সংবাদ
ভারতীয় মুসলিম নারী পুশ-ইনের চেষ্টা, বিজিবি-বিএসএফের মধ্যে উত্তেজনা
নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রামের রৌমারী উপজেলার খাটিয়ামারি সীমান্তে রোহিঙ্গা ও ভারতীয় মুসলিম নারীকে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার (পুশ-ইন) চেষ্টাকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী—বিজিবি ও বিএসএফ-এর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই ঘটনা ঘটে ১৮ মে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে।
বিএসএফের এমন উদ্যোগের খবর পেয়ে দ্রুত সীমান্তে অবস্থান নেয় বিজিবি এবং স্থানীয় জনসাধারণ। মুহূর্তেই শূন্যরেখায় টানটান উত্তেজনা তৈরি হয়। এ সময় একটি ৪৩ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায়, স্থানীয় বাসিন্দারা লাঠিসোঁটা নিয়ে সীমান্তে জড়ো হচ্ছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, আন্তর্জাতিক মেইন পিলার ১৬৩-এর কাছে ভারতের জোরডাঙ্গা বিএসএফ ক্যাম্প থেকে কয়েকজন নারীকে সীমান্তের দিকে ঠেলে পাঠানো হয়। এ সময় বিজিবির রৌমারী ক্যাম্পের সদস্যরা এক নারীকে সন্দেহভাজন মনে করে জিজ্ঞাসাবাদ করলে জানা যায়, তিনি ভারতীয় নাগরিক।
ওই নারী দাবি করেন, তাঁর স্বামী বাংলাদেশের খাটিয়ামারির বাসিন্দা এবং বর্তমানে তিনি জেলখানায় রয়েছেন। তবে স্থানীয়রা জানান, তাঁকে কেউ চেনে না। এ নিয়ে বিজিবি ও বিএসএফ সদস্যদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, উভয়পক্ষ অস্ত্র হাতে প্রস্তুতি নেয়, যদিও শেষ পর্যন্ত কোনো গুলিবিনিময় ঘটেনি।
রৌমারী কোম্পানি সদর ক্যাম্পের সুবেদার সোহেল রানা জানান, “ওই নারী যে ভারতীয় নাগরিক, তা আমরা নিশ্চিত হয়েছি। বিএসএফ দাবি করছে, তিনি বাংলাদেশের পুত্রবধূ, তাই আমাদের তাকে নিতে হবে। কিন্তু এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, এই নারীকে তারা আগে কখনো দেখেনি।”
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জানা গেল হাদীকে কারা করে গু’লি? রিকশায় ছিলেন তিনি
- ভয়াবহ ভূমিকম্প: এবার কম্পন ৬.৭ মাত্রার-উৎপত্তিস্থল কোথায়?
- পে-স্কেল নিয়ে সবশেষ যে ঘোষণা: জানুন সর্বশেষ অপডেট
- নবম পে-স্কেল: চালু ১ জানুয়ারি ২০২৬ থেকে, যা জানালেন সরকারি কর্মচারীরা
- নবম পে স্কেল কাঠামো আসছে ৩ ধাপে, দেখুন কবে থেকে কার্যকর
- কানে চুল গজানো কিসের লক্ষণ? জানলে অঁতকে যাবেন
- মোহাম্মদপুরে হ’ত্যাকান্ড: বেরিয়ে এলো আঁতকে ওঠার মতো তথ্য
- হাদিকে গু’লি, হামলাকারী ২ জনের সম্পর্কে যা জানা গেল
- হাদিসহ কিলিং টার্গেটে আছেন যারা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য-এর পেছনে কার হাত?
- মোহাম্মদপুরের হ’ত্যা’কান্ড: কারন জানালেন গৃহকর্মী
- বেগম জিয়াকে নিয়ে ধোঁয়াশা: সর্বশেষ হাসপাতাল থেকে নতুন যা জানা গেল
- ভয়াবহ ভূমিকম্প: নিহত ২২২, নিখোঁজ আরও ২২ জন
- হাদির ওপর কারা করেছে হামলা, জানালেন আইজিপি
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- মোহাম্মদপুরে মা–মেয়ে হ’ত্যা’কান্ড, আঁতকে উঠার মতো তথ্য প্রকাশ করল গৃহকর্মীর স্বামী