
নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবে কর্মরত বাংলাদেশিসহ দক্ষিণ এশিয়ার হাজার হাজার শ্রমিক ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছেন—এমন উদ্বেগজনক তথ্য উঠে এসেছে হিউম্যান রাইটস ওয়াচ ও ফেয়ার স্কয়ারের যৌথ প্রতিবেদনে। তাদের মতে, কাজের পরিবেশে চরম অবহেলা ও নিরাপত্তাহীনতার কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, বাড়ছে মৃত্যু।
প্রতিবেদনে বলা হয়, অনেক শ্রমিক বিদ্যুৎপৃষ্ট হয়ে, ভবন থেকে পড়ে বা নির্মাণস্থলে দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন। এসব মৃত্যুর পেছনে মালিকপক্ষের দায়িত্বহীনতা ও অবহেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নিহতদের মধ্যে বাংলাদেশ, ভারত ও নেপালের বহু শ্রমিক রয়েছেন।
এক হৃদয়বিদারক ঘটনার উল্লেখ করে বলা হয়, এক বাংলাদেশি শ্রমিক বিদ্যুতায়িত হয়ে মারা গেলে তার মরদেহ আটকে রাখে সৌদি মালিক। তিনি জানিয়ে দেন, মরদেহ সৌদিতেই দাফন করতে হবে, না হলে ক্ষতিপূরণ দেওয়া হবে না। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলেও ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বহু ক্ষেত্রে মৃত্যুর প্রকৃত কারণ গোপন করা হয়। দুর্ঘটনার বিবরণ না দিয়ে ভুয়া তথ্য দেওয়া হয়, যেন পরিবারগুলো ক্ষতিপূরণ না পায়। এক পরিবার জানিয়েছে, তাদের আত্মীয়ের মৃত্যুর ক্ষতিপূরণ পেতে ১৫ বছর অপেক্ষা করতে হয়েছে।
এই উদ্বেগজনক তথ্য সামনে এল এমন সময়, যখন সৌদি আরব ২০৩৪ ফুটবল বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে এবং ‘ভিশন ২০৩০’ এর আওতায় ব্যাপক নির্মাণ প্রকল্পে লাখো বিদেশি শ্রমিক নিযুক্ত করছে। তবে এসব শ্রমিক ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করলেও তাদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে না।
হিউম্যান রাইটস ওয়াচের গ্লোবাল ইনিশিয়েটিভ ডিরেক্টর মিনকি ওরন বলেন, “কাতার অন্তত বিশ্বকাপের আগে শ্রমিক সুরক্ষায় কিছু সংস্কার এনেছিল। সৌদি আরবকেও দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।”
মানবাধিকার সংগঠনগুলোর আশঙ্কা, যদি এই অব্যবস্থা চলতে থাকে, তাহলে বিশ্বকাপকে ঘিরে আরও বহু শ্রমিকের প্রাণহানির আশঙ্কা রয়েছে।

হাসান: বিশ্বজুড়ে দ্রুত বিস্তার ঘটছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবোটিক্স প্রযুক্তির। প্রযুক্তির এই অগ্রযাত্রা এখন শুধু শিল্প-কারখানা বা গবেষণাগারেই সীমাবদ্ধ নেই; ঢুকে পড়েছে রূপচর্চার জগতেও। আধুনিক প্রযুক্তির এই ধারাবাহিকতায় তৈরি হয়েছে ‘এআই স্কিন অ্যানালাইজার’, যা এআই অ্যালগরিদম ও রোবোটিক্স প্রযুক্তির সমন্বয়ে কাজ করে।
৬ মার্চ ২০২৬

নিজস্ব প্রকিবেদক: জীবনে সফলতা অর্জনের মূল চাবিকাঠি হলো ইতিবাচক মানসিকতা। জীবনে বাধা, ব্যর্থতা বা সমালোচনা আসবেই, কিন্তু সেগুলোকে শেখার সুযোগ হিসেবে গ্রহণ করলে মানুষ তার ব্যক্তিত্ব ও দক্ষতা বিকশিত করতে পারে। ইতিবাচক দৃষ্টিভঙ্গি আত্মবিশ্বাস বৃদ্ধি করে, সিদ্ধান্ত গ্রহণ সহজ করে এবং মানসিক চাপ কমায়।
৩ মার্চ ২০২৬

নিজস্ব প্রতিবেদক: অর্থ সঞ্চয় কেবল বেশি আয় করার ওপর নির্ভর করে না বরং সঠিক পরিকল্পনা, খরচ নিয়ন্ত্রণ ও দায়িত্বশীল ব্যয়ই মূল চাবিকাঠি। অনেকেই মাস শেষে টাকা শেষ হয়ে যাওয়ায় হতাশ হন, অথচ কিছু সহজ নিয়ম মানলে আর্থিক স্থিতিশীলতা সহজেই অর্জন করা যায়।
৩ মার্চ ২০২৬

হাসান: সামাজিক মাধ্যমে সম্প্রতি একটি ছবি ঘুরে বেড়াচ্ছে, যেখানে রাস্তায় দুটি কুকুরকে একে অপরের সঙ্গে পেছন দিকে সংযুক্ত অবস্থায় দেখা যাচ্ছে। অনেকেই এই দৃশ্য দেখে বিস্মিত হন, কেউ কেউ এটিকে অস্বাভাবিক মনে করেন। তবে বাস্তবে এটি কুকুরের স্বাভাবিক প্রজনন প্রক্রিয়ার অংশ।
২৪ ফেব্রুয়ারি ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি) একাধিক অচেনা নম্বর থেকে ফোনকলের মাধ্যমে হত্যার হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পোস্টে বিষয়টি প্রকাশ করে তিনি হুমকির কলগুলোর একাধিক স্ক্রিনশটও শেয়ার করেন। পোস্টে দেখা যায়, বিভিন্ন অপরিচিত মোবাইল নম্বর থেকে তাকে ধারাবাহিকভাবে কল দেওয়া হয়েছে। ক্যাপশনে তিনি লেখেন, ১৩ ফেব্রুয়ারির পর থেকে তিনি অসংখ্য মৃত্যুর হুমকির সম্মুখীন হচ্ছেন এটি তার মধ্যে একটি মাত্র উদাহরণ। বিএনপি ...
১৫ ফেব্রুয়ারি ২০২৬

মনোবিজ্ঞানীদের মতে, সমুদ্র, নদী কিংবা ছোট্ট কোনো পুকুরের ধারে সময় কাটালে আমাদের শরীরে স্ট্রেস হরমোনের মাত্রা দ্রুত কমতে শুরু করে। পানির ঢেউয়ের ছন্দময় শব্দ আমাদের স্নায়ুতন্ত্রে এক ধরনের প্রশান্ত সিগন্যাল পাঠায়। এই শব্দ ও দৃশ্য একসঙ্গে কাজ করে হৃদস্পন্দনকে স্থিতিশীল রাখে এবং মস্তিষ্ককে ‘ফাইট অর ফ্লাইট’ অবস্থা থেকে বের করে আনে। ফলে অকারণ উদ্বেগ বা মানসিক চাপ কমে আসে স্বাভাবিকভাবেই। গবেষণার চমকপ্রদ তথ্য গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত পানির ধারে সময় কাটান—তাদের মধ্যে ...
১৫ ফেব্রুয়ারি ২০২৬

হাসান: সৌরজগতের তৃতীয় গ্রহ পৃথিবীই এখন পর্যন্ত প্রাণের জন্য সবচেয়ে উপযোগী পরিবেশের একমাত্র নিশ্চিত উদাহরণ। সূর্য থেকে উপযুক্ত দূরত্ব, অনুকূল কক্ষপথ ও জটিল পরিবেশগত ভারসাম্যের কারণেই এখানে জীবন বিকশিত হয়েছে। তবে সাম্প্রতিক এক মহাকাশ আবিষ্কার নতুন করে আলোচনার জন্ম দিয়েছে বিজ্ঞানীরা এমন একটি নতুন গ্রহের সন্ধান পেয়েছেন, যা বৈশিষ্ট্যের দিক থেকে অনেকটাই পৃথিবীর মতো, যদিও বর্তমানে সেটি বরফশীতল। মহাকাশ গবেষণার অগ্রগতির ফলে সৌরজগতের বাইরের গ্রহ আবিষ্কার এখন নিয়মিত ঘটনা হয়ে উঠেছে। ...
১৫ ফেব্রুয়ারি ২০২৬

হাসান: “বিয়ের লাড্ডু খেলে সবাই পরে পস্তায়”—এই প্রচলিত কথাটি বাস্তবে কাদের ক্ষেত্রে বেশি প্রযোজ্য? সাম্প্রতিক একাধিক বৈজ্ঞানিক গবেষণা বলছে, বিয়ের পর হতাশার পাল্লা নারী-পুরুষের ক্ষেত্রে সমান নয়। বরং পুরুষদের তুলনায় নারীদের অসন্তুষ্টি বাড়ার প্রবণতা তুলনামূলক বেশি। মেলবোর্ন বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত গবেষণায় দেখা গেছে, বিয়ে বা সঙ্গীর সঙ্গে বসবাস শুরু করার পর পুরুষরা সাধারণত মানসিকভাবে বেশি সন্তুষ্ট থাকেন। অন্যদিকে অনেক নারী জানান, সময়ের সঙ্গে সঙ্গে তাদের অসন্তুষ্টি বেড়ে যায়। ...
২ ফেব্রুয়ারি ২০২৬

রাজধানীর সরকারি বাঙলা কলেজে অধ্যয়নরত ময়মনসিংহ জেলার শিক্ষার্থীদের অন্যতম সংগঠন 'ময়মনসিংহ জেলা ছাত্র কল্যাণ পরিষদ'-এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সোহান শেখ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. আজিজুল ইসলাম। নেতৃত্বের অঙ্গীকার ও ভবিষ্যৎ পরিকল্পনা কমিটি ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় সভাপতি সোহান শেখ বলেন, "আমাদের লক্ষ্য ময়মনসিংহ জেলা ছাত্র কল্যাণ পরিষদকে ক্যাম্পাসের একটি আদর্শ সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করা। ময়মনসিংহের মানুষের যে চিরায়ত আন্তরিকতা, ...
৩১ জানুয়ারি ২০২৬