
আজ ১৪ মে ২০২৫ ইং, প্রবাসী ভায়েইরা দেখে নিন আজকের মালয়েশিয়ান রিংগিত বিনিময় রেট। মনে রাখবেন, যেকোন সময় মুদ্রার বিনিময় মূল্য উঠা-নামা করতে পারে। মালয়েশিয়ান রিংগিত রেট। প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলছি আপনারা বিনিময় মূল্য (রেট) জেনে দেশে টাকা পাঠাতে পারেন।
সেক্ষেত্রে আমাদের ওয়েব সাইট বা আপনার নিকটস্থ ব্যাংক হতে টাকার রেট জেনে নিতে পারেন। যখন বৈদেশিক মুদ্রার রেট বৃদ্ধি হয় তখন দেশে বৈদেশিক মুদ্রা পাঠালে বেশি টাকা পেতে পারেন।
আপডেটঃ- সময়ঃ
রাত ৭:৩০ মিনিট
আজ ১৪/০৫/২০২৫- মালয়েশিয়ান রিংগিত রেট; ১ রিংগিত = ২৮.১৫ টাকা।
গতকল ১৩/০৫/২০২৫- মালয়েশিয়ান রিংগিত রেট; ১ রিংগিত = ২৮.৩১ টাকা
| প্রতিষ্ঠানের নাম | চার্জ | বিনিময় হার | পাঠানোর মাধ্যম | তুলার মাধ্যম | খরচ | ১০০০ রিংগিতে কত টাকা |
|---|---|---|---|---|---|---|
| Al-Rajhi Bank | 12.72 | 28.15 | ব্যাংক | ব্যাংক | ৳ 174 | ৳ 22772 |
| Xpress Money | 12.90 | 28.18 | ব্যাংক | ব্যাংক | ৳ 203 | ৳ 22719 |
| Agrani Remittance House | 15.90 | 28.17 | ব্যাংক | ব্যাংক | ৳ 208 | ৳ 22710 |
| MoneyGram | 15.90 | 28.11 | ক্যাশ | ক্যাশ | ৳ 235 | ৳ 22662 |
| Western Union | 12.71 | 27.77 | ক্যাশ | ক্যাশ | ৳ 344 | ৳ 22464 |
হুন্ডিতে রেমিটেন্স পাঠানো একটি অবৈধ পন্থা, এই পথে টাকা পাঠাবেন না। আপনারা ব্যাংকের মধ্যমে বাংলাদেশে টাকা পাঠান এতে আপনার টাকার গ্যারান্টি আছে, বাংলাদেশের রেমিটেন্স বাড়বে দেশের উপকার হবে।
বিশেষ দ্রষ্টব্যঃ-আমরা প্রতিদিনই টাকার রেট আপডেট করে থাকি। সপ্তাহে প্রতিদিনই একই রেট যায় না বিভিন্ন দিন টাকার রেটের পরিবর্তন হয়। সুতরা আপনারা যেদিন ভালো রেট পাবেন সেইদিন দেশে টাকা পাঠালে বেশী উপকৃত হবেন। আপনি অবশ্যই তারিখ অনুযায়ী টাকার রেট দেখবেন অনেক সময় আপনারা আগের দিনের টাকার রেট দেখে বলে থাকেন যে আমরা ভুল তথ্য দিয়েছি তাই বলছি যে দয়া করে তারিখের সঙ্গে মিলিয়ে নিবেন। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।

ভারতের উত্তর প্রদেশের রাজধানী লখনৌয়ে একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৩ জন নিহত হওয়ার ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়া আগুনে ভবনের ভেতরে আটকা পড়েন বহু মানুষ। প্রাণ বাঁচাতে কয়েকজন শিক্ষার্থী তিনতলা ভবন থেকে নিচে লাফিয়ে পড়েন। দীর্ঘ সময় ধরে আগুন জ্বলতে থাকার পর দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনলে ধ্বংসস্তূপ থেকে একে একে উদ্ধার করা হয় অন্তত ১৩ জনের মরদেহ।
১ দিন আগে

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন এখন রক্তক্ষয়ী সংঘাতে রূপ নিয়েছে। প্রায় দুই সপ্তাহ ধরে চলা বিক্ষোভে পুলিশের গুলিতে অন্তত ২৪ জনের প্রাণহানি হয়েছে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে, হরতাল, সড়ক অবরোধ এবং নিরাপত্তা ব্যবস্থার কারণে অঞ্চলজুড়ে স্বাভাবিক জীবনযাত্রা প্রায় অচল হয়ে পড়েছে।
৩ দিন আগে

ভারতের ছত্তিশগড় রাজ্যে বালু মহালের নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিনের বিরোধ শেষ পর্যন্ত ভয়াবহ হত্যাকাণ্ডে রূপ নিয়েছে। অভিযোগ উঠেছে, স্থানীয় বিজেপি নেতা ও সাবেক জনপদ পঞ্চায়েত সভাপতি ভারত সিং ওরফে লাল্লা সিংসহ তিনজনকে একটি ফরচুনার গাড়ির ভেতরে আটকে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় পুরো এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
৫ দিন আগে

বিশ্ব অর্থনীতিতে নতুন মোড় এনে দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য শান্তি চুক্তি। যুদ্ধবিরতির প্রাথমিক সমঝোতা এবং হরমুজ প্রণালি পুনরায় চালুর উদ্যোগে আন্তর্জাতিক বাজারে একদিকে যেমন তেলের দাম কমেছে, অন্যদিকে নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার চাহিদা বেড়ে যাওয়ায় স্বর্ণের দাম রেকর্ড উত্থান দেখিয়েছে।
১৫ জুন ২০২৬

হঠাৎ করেই বিশ্বজুড়ে থমকে গিয়েছিল মেটার জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমগুলো। ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামে প্রবেশ এবং ব্যবহার করতে গিয়ে বিপাকে পড়েন কোটি কোটি মানুষ। তবে প্রায় এক ঘণ্টার অচলাবস্থার পর ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে সব সেবা, ফলে স্বস্তি ফিরেছে ব্যবহারকারীদের মাঝে।
১২ জুন ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের জন্য হঠাৎ করেই বড় ধরনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ফেসবুক। শুক্রবার (১২ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার পর থেকে বাংলাদেশের অসংখ্য ব্যবহারকারী জনপ্রিয় এই প্ল্যাটফর্মে প্রবেশ করতে গিয়ে সমস্যার মুখোমুখি হচ্ছেন। অনেকের ফেসবুক অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যাচ্ছে, আবার অনেকে নতুন করে লগইন করার চেষ্টা করেও সফল হচ্ছেন না।
১২ জুন ২০২৬

দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় দুই বাংলাদেশিসহ চার বিদেশি নাগরিক আহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা (এনএনএ)। আহতদের মধ্যে দুইজন সিরীয় নাগরিকও রয়েছেন।
৪ জুন ২০২৬

বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে ইরান সম্পূর্ণভাবে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
১ জুন ২০২৬

বিশ্ববাজারে আবারও অস্থিরতা বাড়ছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে কেন্দ্র করে একদিকে যেমন জ্বালানি তেলের দাম বাড়ছে, অন্যদিকে শক্তিশালী হচ্ছে মার্কিন ডলার। এর প্রভাব সরাসরি পড়েছে মূল্যবান ধাতুর বাজারে। নতুন সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক বাজারে বড় ধাক্কা খেল সোনা।
১ জুন ২০২৬