
দঃ আফ্রিকা সিরিজের পর পই বাংলাদেশের সাথে আরব আমিরাতে সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করলো আফগানিস্তান। এই সিরিজের জন্য ১৯ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। স্কোয়াডে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন ইমার্জিং এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্যান্স করা ব্যাটার সেদিকউল্লাহ অটল। তবে চোটের কারণে দলে নেই মুজিব-উর রহমান ও ওপেনার ইব্রাহিম জাদরান।
বাংলাদেশ দলের ক্রিকেটারদের কাপন ধরিয়ে দিতে রশিদ খানের মত লেগ স্পিনার নূর আহমেদও ওয়ানডে দলে সুযোগ পেয়েছে। এছাড়া নূর আহমেদ বাদেও এই স্কোয়াডে রয়েছেন রশিদ খান, মোহাম্মদ নবি, রহমানউল্লাহ গুরবাজ এবং ফজল হক ফারুকির মতো তারকা ক্রিকেটাররা।
এর আগে আফগানিস্তান শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জিতেছিল। আর এবার তো দুর্বল বাংলাদেশ। আগামি ৬, ৯ ও ১১ নভেম্বর তিন ম্যাচের এই সিরিজ অনুষ্ঠিত হবে।
প্রধান নির্বাচক আহমদ শাহ সুলিমানখিল জানিয়েছেন, ইব্রাহিম জাদরান ও মুজিব-উর রহমান চোটের কারণে খেলতে পারছেন না, তবে নূর আহমদ ফিরছেন। এছাড়া সেদিকউল্লাহ অটল ধারাবাহিক পারফরম্যান্স দিয়ে স্কোয়াডে জায়গা করে নিয়েছেন।
বাংলাদেশ সিরিজে আফগানিস্তানের স্কোয়াড : হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), একরাম আলিখিল (উইকেটরক্ষক), আব্দুল মালিক, রিয়াজ হাসান, সেদিকউল্লাহ অটল, দারভিশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, রশিদ খান, নাঙ্গিয়াল খারোতি, আল্লাহ মোহাম্মদ গাজানফর, নুর আহমেদ, ফজল হক ফারুকি, বিলাল সামি, নাভিদ জাদরান, ফরিদ আহমেদ মালিক।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং প্যানেলে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে। তাঁর জায়গায় নতুন স্থায়ী কোচ নিয়োগ না দেওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
১ দিন আগে

আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ে নেমে ভালো অবস্থানে রয়েছে আফগানিস্তান। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে সোমবার (১৯ অক্টোবর) অনুষ্ঠিত ম্যাচে ৩৩.৫ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৯৮ রান করেছে দলটি।
৬ দিন আগে

পাকিস্তানে অনুষ্ঠিত নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। শিরোপা নির্ধারণী এই ম্যাচ ঘিরে দুই দলের লড়াই দেখার অপেক্ষায় রয়েছেন ক্রিকেটপ্রেমীরা।
১৬ অক্টোবর ২০২৬

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট করছে বাংলাদেশ। শুক্রবার (৯ অক্টোবর) জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সর্বশেষ পাওয়া লাইভ স্কোর অনুযায়ী, প্রথম ইনিংসে ৪৬.৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ২১৮ রান করেছে বাংলাদেশ।
৯ অক্টোবর ২০২৬

পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ ২০২৭-এর সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বৃহস্পতিবার প্রকাশিত সূচি অনুযায়ী, এবারের বিশ্বকাপে অংশ নেবে ১২টি দল। দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে, যেখানে প্রতি গ্রুপে থাকছে ছয়টি করে দল।
২ অক্টোবর ২০২৬

গুয়াহাটিতে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে দারুণ শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। ভারত টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেওয়ার পর নির্ধারিত ৫০ ওভারের ম্যাচে দ্রুত রান তুলছে ক্যারিবীয় ব্যাটাররা।
৩০ সেপ্টেম্বর ২০২৬

২৩ সেপ্টেম্বর ২০২৬

২৩ সেপ্টেম্বর ২০২৬

হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে দারুণ অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। জিম্বাবুয়ের টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্তের পর ব্যাট করতে নেমে ৩১.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ২০৯ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া।
১৮ সেপ্টেম্বর ২০২৬