
নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের জুলাই-আগস্টে বাংলাদেশে কোটা বিরোধী ছাত্র আন্দোলন ইতিহাসে এক নতুন মাত্রা যোগ করেছিল। তৎকালীন সরকারবিরোধী এই গণআন্দোলন শত শত মানুষের প্রাণহানির মধ্য দিয়ে শেষ হলেও, এবার সেই সহিংসতার তদন্তে উঠে এলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তে শেখ হাসিনাকে 'জুলাই সহিংসতার মাস্টারমাইন্ড' হিসেবে চিহ্নিত করা হয়েছে। তার বিরুদ্ধে প্ররোচনা, উস্কানি, ষড়যন্ত্র ও সরাসরি সম্পৃক্ততার পাঁচটি অভিযোগ উঠেছে। একই সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের নামও উঠে এসেছে।
চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, অভিযোগগুলো যাচাই-বাছাই শেষে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই আনুষ্ঠানিকভাবে ট্রাইব্যুনালে দাখিল করা হবে। তবে তিনি স্পষ্ট করেছেন—জুলাই-আগস্টের ঘটনা আন্তর্জাতিক সংজ্ঞায় ‘গণহত্যা’ নয়, বরং ‘মানবতা বিরোধী অপরাধ’ হিসেবে বিবেচিত হতে পারে।
বিশেষভাবে আলোচিত এক বক্তব্যে শেখ হাসিনা আন্দোলনকারী শিক্ষার্থীদের ‘রাজাকারের সন্তান’ বলে মন্তব্য করেছিলেন, যা আইনশৃঙ্খলা বাহিনীর সহিংস প্রতিক্রিয়ায় বড় ভূমিকা রেখেছে বলে প্রতিবেদনে উল্লেখ আছে।
বিশ্লেষকদের মতে, এই তদন্ত ও বিচার প্রক্রিয়া কেবল একজন সাবেক প্রধানমন্ত্রীর নয়, বরং রাষ্ট্রীয় দমন-পীড়নের বিরুদ্ধেও একটি দৃষ্টান্তমূলক বিচার হয়ে উঠতে যাচ্ছে।
— ইশতিয়াক হোসেন/

৪৫তম বিসিএসের সুপারিশের ভিত্তিতে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে ৩৮৩ জন প্রার্থীকে প্রভাষক পদে নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (২৫ অক্টোবর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে। নিয়োগপ্রাপ্তদের আগামী ১ নভেম্বরের মধ্যে নির্ধারিত স্থানে সশরীরে উপস্থিত হয়ে যোগদানপত্র জমা দিতে হবে।
৩ ঘণ্টা আগে

জমি কেনার পর দলিল হাতে পেলেই অনেকেই মনে করেন মালিকানার সব কাজ শেষ। কিন্তু জমির রেকর্ডে নিজের নাম অন্তর্ভুক্ত করার জন্য নামজারি বা মিউটেশন করাও গুরুত্বপূর্ণ। দলিল থাকার পরও নামজারি না হলে ভূমি উন্নয়ন কর দেওয়া, জমির রেকর্ড হালনাগাদ করা এবং ভবিষ্যতে জমি বিক্রির মতো কাজে জটিলতা দেখা দিতে পারে।
১০ ঘণ্টা আগে

জমি কেনার পরিকল্পনা করছেন? জমির দাম, অবস্থান ও যোগাযোগব্যবস্থা দেখেই সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। জমির মালিকানা নিয়ে বিরোধ, জাল দলিল, ভুল খতিয়ান কিংবা আগের মালিকের দায় থাকলে ভবিষ্যতে বড় ধরনের আইনি জটিলতায় পড়তে পারেন। এমনকি জমি কেনার পরও নিজের মালিকানা প্রতিষ্ঠা করতে দীর্ঘদিন আদালতে ঘুরতে হতে পারে।
১১ ঘণ্টা আগে

বৈশ্বিক সাইবার হামলার ঝুঁকিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বন্ধ রাখার পর রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলার চিহ্ন শনাক্ত হয়েছে। ওয়েবসাইটের অন্তত দুটি স্থানে স্প্যাম পাওয়া যাওয়ায় সেটি মেরামতের কাজ করছেন ব্যাংকটির তথ্যপ্রযুক্তি বিভাগের কর্মীরা। তবে রোববার (২৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ওয়েবসাইটটি সচল করা সম্ভব হয়নি।
১১ ঘণ্টা আগে

২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ২৯ অক্টোবর। ফল প্রকাশের পর শিক্ষার্থীরা ঘরে বসেই শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং মোবাইল ফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে নিজেদের ফল জানতে পারবেন। এ জন্য শিক্ষা বোর্ড কিংবা কলেজে যাওয়ার প্রয়োজন হবে না।
১১ ঘণ্টা আগে

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়া আজ রোববার (২৫ অক্টোবর) শুষ্ক থাকতে পারে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনার কথা জানায়নি আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের আভাস নেই।
১৩ ঘণ্টা আগে

দেশের বাজারে টানা তিন দফায় কমেছে স্বর্ণের দাম। সবশেষ শুক্রবার (২৩ অক্টোবর) প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে। এতে তিন দফায় ভরিপ্রতি স্বর্ণের দাম কমেছে মোট ৭ হাজার ১১৫ টাকা। ফলে বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকায়।
১৫ ঘণ্টা আগে

আগামীকাল রোববার (২৫ অক্টোবর) দেশের অধিকাংশ এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দিন ও রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের আভাস নেই। ফলে দিনের বেলায় গরমের অনুভূতি বজায় থাকতে পারে।
১ দিন আগে

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠনে নতুন কাঠামোর প্রস্তাব নিয়ে আলোচনা করেছে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি। সংসদের উচ্চকক্ষ থেকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ও উপদেষ্টা নিয়োগের ব্যবস্থা রাখা যায় কি না, তা নিয়ে মত দিয়েছেন সংবিধান বিশেষজ্ঞ, আইনের অধ্যাপক ও সুপ্রিম কোর্টের আইনজীবীরা। এ ছাড়া সরকারি দল ও বিরোধী দলের সম্মতিতে নির্বাচিত স্পিকারকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার প্রস্তাবও এসেছে।
১ দিন আগে