
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের জন্য এসেছে স্বস্তির খবর। ২০২৪–২৫ অর্থবছরের জন্য সাধারণ ভবিষ্য তহবিল (জিপিএফ) ও প্রদেয় ভবিষ্য তহবিলে (সিপিএফ) আগের মতোই সর্বোচ্চ ১৩% মুনাফা বহাল রেখেছে অর্থ মন্ত্রণালয়।
বুধবার জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে:
১৫ লাখ টাকা পর্যন্ত জমায় ১৩% মুনাফা
১৫ লাখ ১ থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত ১২%
৩০ লাখ ১ টাকার বেশি হলে ১১%
এই হার ২০২১ সাল থেকে কার্যকর রয়েছে এবং চলতি বছরেও তা অপরিবর্তিত থাকছে।
উল্লেখ্য, আগে কর্মচারীরা মূল বেতনের ৮০% পর্যন্ত জিপিএফে জমা রাখতে পারতেন, যা এখন সর্বোচ্চ ২৫%। সিপিএফভুক্ত প্রতিষ্ঠানগুলো নিজেদের আর্থিক সামর্থ্য অনুযায়ী মুনাফার হার নির্ধারণ করতে পারবে, তবে তা জিপিএফের নির্ধারিত হার অনুসরণ করে হতে হবে।
রুমা/

মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য আজকের রেমিট্যান্স বাজারে এসেছে নতুন আপডেট। দেশে টাকা পাঠানোর আগে সর্বশেষ মুদ্রা বিনিময় হার জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বৈদেশিক মুদ্রার রেট যেকোনো সময় বাড়তে বা কমতে পারে।
২ মিনিট আগে

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য আজকের রেমিট্যান্স বাজারে এসেছে ইতিবাচক খবর। সৌদি আরব থেকে দেশে টাকা পাঠাতে আজ পাওয়া যাচ্ছে গতকালের তুলনায় কিছুটা বেশি রেট। তাই যারা আজ টাকা পাঠানোর পরিকল্পনা করছেন, তারা তুলনামূলক ভালো মূল্য পেতে পারেন।
১৭ মিনিট আগে

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন ধরে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১১ মার্চ) সকাল ৯টা থেকে শুরু করে পরবর্তী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
৩৬ মিনিট আগে

হাসান: দেশের স্বর্ণবাজারে আবারও দামের বড় ধরনের পরিবর্তন এসেছে। টানা দুই দফা মূল্য বৃদ্ধির পর এবার ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমানো হয়েছে সোনার দাম। নতুন এই মূল্য আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১০টা থেকে সারা দেশে কার্যকর হয়েছে।
১১ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদন: ১২ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। নতুন সংসদের এই প্রথম বৈঠক ঘিরে রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে ব্যাপক কৌতূহল। বিশেষ করে আলোচনার কেন্দ্রবিন্দু হলো—কাদের মাধ্যমে অধিবেশনের সভাপতিত্ব শুরু হবে।
১৭ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাবে দেশের জ্বালানি তেল সরবরাহে উদ্বেগ দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে দেশের বিভাগীয় শহরগুলোতে অকটেন ও পেট্রোল বিক্রির ওপর নতুন নির্দেশনা জারি করেছে সরকার, যাতে তেলের সরবরাহ স্বাভাবিক থাকে এবং জনগণের প্রয়োজন মিটানো যায়।
১৭ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে, তার প্রভাব পড়েছে বাংলাদেশেও। তবে সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে বিদেশ থেকে বড় পরিমাণ ডিজেল আমদানি করা হচ্ছে এবং একের পর এক জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে শুরু করেছে।
১৭ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: নতুন সরকার দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনাপূর্ণ যুদ্ধ। এই সংঘাতের প্রভাব শুধু ওই অঞ্চলে সীমাবদ্ধ থাকেনি; বিশ্ব অর্থনীতির পাশাপাশি বাংলাদেশের অর্থনীতিতেও এর চাপ পড়তে শুরু করেছে। ইতোমধ্যে দেশের রাজস্ব ঘাটতি ৬০ হাজার কোটি টাকার বেশি ছাড়িয়েছে এবং জ্বালানি সরবরাহেও তৈরি হয়েছে অনিশ্চয়তা। এমন পরিস্থিতিতে প্রস্তাবিত নতুন পে স্কেল বাস্তবায়নে কিছুটা সময় নেওয়ার ইঙ্গিত দিচ্ছে সরকার।
১৮ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ওঠা অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগের প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। অভিযোগের গুরুত্ব বিবেচনায় পাঁচটি সংসদীয় আসনের ব্যালট পেপার, ফলাফল শিটসহ নির্বাচনী যাবতীয় সরঞ্জাম সংরক্ষণ করার আদেশ দিয়েছেন আদালত। আলোচিত এই আসনগুলো হলো—ঢাকা-১৩, গাইবান্ধা-৫, ঢাকা-৫, পাবনা-৩ এবং কুষ্টিয়া-৪।
১৮ ঘণ্টা আগে