
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের গ্রামীণ সমাজে বহুদিন ধরে চলে আসছে এক অদ্ভুত গুজব—বজ্রপাতে কেউ মারা গেলে তার শরীরে নাকি তৈরি হয় বিশেষ এক ধরনের “ম্যাগনেট” বা চুম্বক, যা বিদেশে কোটি কোটি টাকায় বিক্রি হয়। এই ধারণা এতটাই বিস্তৃত যে, কেউ কেউ মৃতদেহ চুরি করতেও পিছপা হন না। কিন্তু এই গুজবের পেছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক প্রতারণা আর চোরাচালানের নির্মম বাস্তবতা।
বজ্রপাত মূলত একধরনের প্রকৃতিক বৈদ্যুতিক বিস্ফোরণ। এতে উৎপন্ন তাপমাত্রা হয় প্রায় ৩০,০০০ ডিগ্রি সেলসিয়াস, যা সূর্যের পৃষ্ঠের তাপের চেয়েও বেশি। এই তাপে শরীরের ভেতরের অঙ্গগুলো মুহূর্তেই পুড়ে যেতে পারে। হৃদযন্ত্র থেমে যায়, মস্তিষ্কে ঝটকা লাগে এবং মানুষ মৃত্যুবরণ করে।
এমন ভয়ংকর এক প্রাকৃতিক দুর্যোগের শিকার মানুষকে নিয়েও গুজব রটানো হয়েছে। কথিত “ম্যাগনেট” বা চুম্বক তৈরির ব্যাপারে এখন পর্যন্ত কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। চিকিৎসক ও গবেষকরা একবাক্যে জানিয়েছেন, বজ্রপাতে মৃতদেহে কোনো ধাতব বস্তু তৈরি হয় না। এই গুজব সম্পূর্ণ ভুয়া এবং এর মাধ্যমে কিছু প্রতারক চক্র কঙ্কাল পাচারসহ নানা অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে।
এই চক্র সাধারণ মানুষের অজ্ঞতা আর কৌতূহলকে পুঁজি করে মৃতদেহ চুরি করে এবং তা চোরাই বাজারে বিক্রি করে দেয়। এতে একদিকে যেমন আইনশৃঙ্খলার অবনতি ঘটে, অন্যদিকে সমাজে ভয়ভীতি ও কুসংস্কারের প্রসার ঘটে।
বজ্রপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া জরুরি। আহত ব্যক্তিকে দ্রুত CPR ও প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দিলে অনেক সময় জীবন বাঁচানো সম্ভব। বজ্রপাতে মৃতদেহ ছুঁতে ভয় পাওয়ার কিছু নেই, কারণ শরীরে কোনো বিদ্যুৎ জমে থাকে না।
গুজবে নয়, বিজ্ঞান ও সচেতনতার আলোতেই রক্ষা সম্ভব আমাদের সমাজ, জীবন ও মূল্যবোধ।
সোহাগ/

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় থাকায় আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। এর মধ্যে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনাও রয়েছে। বৃষ্টির সঙ্গে অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে।
৬ ঘণ্টা আগে

টানা তিন দফা দাম কমার পর দেশের বাজারে এবার উল্লেখযোগ্য হারে বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এখন ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা।
৮ ঘণ্টা আগে

দেশের ১২ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
৯ ঘণ্টা আগে

রাজধানী ঢাকায় সপ্তাহের বিভিন্ন দিনে কোনো না কোনো এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ থাকে। ফলে প্রয়োজনীয় কেনাকাটা করতে বাসা থেকে বের হওয়ার আগে সংশ্লিষ্ট মার্কেট খোলা আছে কি না, তা জেনে নেওয়া জরুরি।
১০ ঘণ্টা আগে

সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল বাস্তবায়ন হলেও বাজারে হঠাৎ করে বড় ধরনের মূল্যবৃদ্ধির চাপ তৈরি হওয়ার আশঙ্কা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তার মতে, দীর্ঘ ১১ বছর সরকারি কর্মচারীদের বেতন সমন্বয় করা হয়নি। বর্তমান মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় দীর্ঘ সময় পর বেতন সমন্বয়ের সিদ্ধান্ত যৌক্তিক।
১৯ ঘণ্টা আগে

সরকারি চাকরিজীবীদের বহুল কাঙ্ক্ষিত নতুন জাতীয় বেতনকাঠামো অনুমোদন করেছে মন্ত্রিসভা। একই সঙ্গে সশস্ত্র বাহিনীর জন্য যৌথ বাহিনী নির্দেশাবলিও অনুমোদন করা হয়েছে। নতুন জাতীয় বেতনকাঠামো কার্যকর হবে গত ১ জুলাই থেকে। তবে পুরো বেতনকাঠামো একসঙ্গে কার্যকর না হয়ে আগামী দুই বছরের মধ্যে তিন ধাপে বাস্তবায়ন করা হবে।
২১ ঘণ্টা আগে

দেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
২১ ঘণ্টা আগে

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সরকারি চাকরিজীবীদের বহুল আলোচিত নবম জাতীয় বেতন কাঠামো বা পে স্কেল ২০২৬-এর প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আগামী রোববার নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন অর্থসচিব ড. খায়েরুজ্জামান মজুমদার। এর আগে গত ৩১ আগস্ট মন্ত্রিসভায় নতুন বেতন কাঠামো অনুমোদন দেওয়া হয়। ফলে নতুন পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান এখন সময়ের ব্যাপার।
২২ ঘণ্টা আগে

নেপালের ভোটেকোশি নদীতে গত ২৬ আগস্টের ভয়াবহ আকস্মিক বন্যা শুধু প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষতিই ঘটায়নি, দেশটির বিদ্যুৎ উৎপাদন ও রপ্তানি ব্যবস্থাতেও বড় প্রভাব ফেলেছে। বন্যায় একাধিক জলবিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় বাংলাদেশে নেপাল থেকে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।
২৩ ঘণ্টা আগে