
নিজস্ব প্রতিবেদক: সীমান্ত উত্তেজনার মধ্যেই পাকিস্তান সেনাবাহিনীর বড়সড় দাবি। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, ভারতের আগ্রাসনের জবাবে পাকিস্তান বিমান বাহিনী অন্তত পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে।
জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কঠোর জবাব দিয়েছে এবং সফলভাবে আকাশ প্রতিরক্ষা নিশ্চিত করেছে।”
তিনি আরও বলেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা প্রস্তুত এবং যে কোনো পরিস্থিতিতে পাল্টা প্রতিক্রিয়া দেখাতে সক্ষম।
সামা টিভির এক অনলাইন প্রতিবেদনে পাকিস্তানি নিরাপত্তা সূত্রের বরাতে জানানো হয়েছে, সীমান্ত অঞ্চলে চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তান বিমান বাহিনী তিনটি যুদ্ধবিমান ও একটি ড্রোন গুলি করে নামিয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, বাহাওয়ালপুরের আহমদপুর ইস্টের কাছাকাছি ভারতীয় সীমানায় একটি রাফায়েল ও একটি এসইউ-৩০ যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। অপরদিকে, কাশ্মীরের আওয়ান্টিপোরা অঞ্চলের দক্ষিণ-পশ্চিম এলাকায় আরও একটি রাফায়েল ভূপাতিত হয়েছে বলে দাবি করা হয়। একই সঙ্গে একটি ভারতীয় ড্রোনও গুলি করে নামানো হয়েছে।
পাকিস্তানি সরকারি সূত্র দাবি করেছে, তাদের সমস্ত যুদ্ধবিমান নিরাপদে ঘাঁটিতে ফিরে এসেছে এবং পাকিস্তানি বাহিনীর কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
যদিও ভারতের কয়েকটি সংবাদমাধ্যম পাকিস্তানের দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ খবর প্রকাশ করেছে, তবে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। ভারতের পক্ষ থেকে এই দাবি খণ্ডন কিংবা স্বীকৃতি—কোনোটিই আসেনি।
বিশ্লেষকরা বলছেন, এই ধরণের তথ্যযুদ্ধে সত্য-মিথ্যা যাচাই কঠিন হলেও, দুই দেশের মধ্যে যে উত্তেজনা চরমে উঠেছে, তা স্পষ্ট।
হাসান/

প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রতিদিনের মুদ্রার বিনিময় হার জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদেশ থেকে দেশে টাকা পাঠানোর ক্ষেত্রে কোন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি কত টাকা পাওয়া যাচ্ছে, তা আগে থেকে জানা থাকলে প্রবাসীরা নিজেদের হিসাব-নিকাশ সহজে করতে পারেন। সেই ধারাবাহিকতায় আজ ১২ সেপ্টেম্বর ২০২৬ সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, কাতার, ওমানসহ বিভিন্ন দেশের মুদ্রার সর্বশেষ নির্ধারিত রেট তুলে ধরা হলো।
৪ ঘণ্টা আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রতিদিনের মুদ্রা বিনিময় হার জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে মালয়েশিয়ায় কর্মরত প্রবাসীরা দেশে টাকা পাঠানোর আগে রিংগিতের বিপরীতে বাংলাদেশি টাকার বর্তমান মূল্য জানতে চান। ১১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ১ মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার প্রায় ৩০.২৩ থেকে ৩০.৩৬ বাংলাদেশি টাকা পাওয়া যাচ্ছে। বিভিন্ন বৈদেশিক মুদ্রা বিনিময় উৎসে সময়ভেদে এই হার কিছুটা ওঠানামা করছে।
১ দিন আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য সৌদি রিয়ালের বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময়মূল্য প্রতিদিনই গুরুত্বপূর্ণ। সৌদি আরব থেকে দেশে টাকা পাঠানোর সময় রিয়ালের বর্তমান মূল্য জানলে প্রবাসীরা সম্ভাব্য কত টাকা দেশে পাঠানো যাবে, সে বিষয়ে ধারণা নিতে পারেন।
১ দিন আগে

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক থেকে হারিয়ে যাওয়া বিরল প্রজাতির রিং-টেইলড লেমুরের সন্ধান ভারতের গুজরাটের জামনগরে মিলেছে বলে একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে। এ ঘটনায় প্রাণীগুলো কীভাবে বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে ভারতে গেল এবং এর পেছনে কোনো আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচারচক্র কাজ করেছে কি না, তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
১ দিন আগে

অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা তেলাপোকাকে কাজে লাগিয়ে তৈরি করেছেন অভিনব এক জৈব-রোবট প্রযুক্তি, যার নাম দেওয়া হয়েছে ‘প্যারা-বর্গ’। জীবন্ত প্রাণীর স্বাভাবিক চলাচলের ক্ষমতার সঙ্গে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি এই সাইবর্গ ভবিষ্যতে দুর্যোগের সময় ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষ উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভবন ধসে পড়ার মতো পরিস্থিতিতে সরু ও দুর্গম জায়গায় পৌঁছানোর ক্ষেত্রে প্রযুক্তিটি নতুন সম্ভাবনা তৈরি করেছে।
১ দিন আগে

প্রবাসে থাকা বাংলাদেশিদের জন্য প্রতিদিনের মুদ্রার বিনিময় হার জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, কাতার, ওমানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা প্রবাসীরা দেশে টাকা পাঠানোর আগে দিনের সর্বশেষ বিনিময় হার সম্পর্কে জানতে চান। তাদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে আজ ১১ সেপ্টেম্বর ২০২৬ তারিখের বিভিন্ন দেশের মুদ্রার হালনাগাদ দর তুলে ধরা হলো।
১ দিন আগে

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) দুটি স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর সৃষ্ট হুড়োহুড়িতে অন্তত ২৪ শিক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা বুকাভু শহরে এ মর্মান্তিক ঘটনা ঘটে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। এ ঘটনায় কয়েকজন প্রাপ্তবয়স্কেরও মৃত্যু হয়েছে। আহত ও আগুন থেকে প্রাণে বেঁচে যাওয়া ব্যক্তিদের আশপাশের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
১ দিন আগে

প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। বিদেশে কঠোর পরিশ্রম করে উপার্জিত অর্থ তারা দেশে পাঠান, যা পরিবারের পাশাপাশি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রবাসীদের সুবিধার কথা বিবেচনা করে বিভিন্ন দেশের মুদ্রার বাংলাদেশি টাকায় বিনিময় হার নিয়মিত তুলে ধরা হচ্ছে।
২ দিন আগে

আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলারের দরপতন এবং মধ্যপ্রাচ্যের চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রভাবে বিশ্ববাজারে সোনার দাম আবারও বড় ধরনের উত্থান দেখেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) স্পট সোনার দাম ১ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪১৪ দশমিক ৩০ ডলারে পৌঁছেছে। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক বাজারে সোনার দাম ৪ হাজার ৪০০ ডলারের গুরুত্বপূর্ণ সীমা অতিক্রম করেছে।
২ দিন আগে