
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর মৃত্যুর গুজব সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে তদন্ত করে জানা গেছে, এই তথ্যটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
ফেসবুকের বিভিন্ন পেজ ও গ্রুপে “নিউজ কনফার্ম: মারা গেছেন হাসনাত আবদুল্লাহ, ভিডিও দেখুন কমেন্টে” — এমন ধরনের বিভ্রান্তিকর পোস্ট ভাইরাল হয়। এসব পোস্টে প্রায়ই ‘amardeesh247’ নামের একটি অবিশ্বস্ত ব্লগের লিংক দেওয়া হচ্ছিল।
রিউমার স্ক্যানার বাংলাদেশ অনুসন্ধানে জানতে পারে, উক্ত ব্লগটি কোনো নির্ভরযোগ্য বা স্বীকৃত সংবাদমাধ্যম নয়। তাদের প্রতিবেদনে যে তথ্য দেওয়া হয়েছে, তা যাচাইযোগ্য নয়।
রিউমার স্ক্যানারের অনুসন্ধানে আরও উঠে এসেছে:
হাসনাত আবদুল্লাহর মৃত্যুর কোনো প্রমাণ মেলেনি।
এনসিপি কর্তৃপক্ষও এমন কোনো তথ্য নিশ্চিত করেনি।
দেশের কোনো প্রথিতযশা গণমাধ্যমে এ বিষয়ে কোনো সংবাদ প্রকাশিত হয়নি।
৪ মে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ঢাকায় ফেরার পথে চান্দনা চৌরাস্তা এলাকায় যানজটে আটকে থাকা অবস্থায় তাঁর গাড়িতে হামলা চালায় মোটরসাইকেল আরোহী কিছু দুর্বৃত্ত। এতে তিনি হাতে সামান্য আঘাত পান এবং গাড়ির জানালা ও উইন্ডশিল্ড ভেঙে যায়।
তবে এই ঘটনায় তিনি গুরুতর আহত কিংবা মৃত্যুবরণ করেছেন—এমন কোনো তথ্য পাওয়া যায়নি। এনসিপির পক্ষ থেকে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতেও তাঁর মৃত্যুর বিষয়ে কোনো উল্লেখ নেই।
এটি একটি উদ্দেশ্যপ্রণোদিত গুজব, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ক্লিকবেইট শিরোনামের মাধ্যমে ছড়ানো হয়েছে। তথ্য শেয়ারের আগে সত্যতা যাচাই করুন—গুজব রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানায় গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে বাদানুবাদে জড়িয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নিরাপত্তা না পাওয়া এবং ওসির বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের বিষয়ে জানতে বৃহস্পতিবার রাতে থানায় যান তিনি। এ সময় ওসির বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তোলা হলে তিনি তা অস্বীকার করেন।
১ দিন আগে

মাদকবিরোধী উদ্যোগ ও ‘ফৌজদারি অপরাধের’ অভিযোগকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের তীব্র সমালোচনা করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। সম্প্রতি মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা ইশরাক দাবি করেছেন, আইনের শাসন প্রতিষ্ঠার কথা বললেও বাস্তবে নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রত্যাশা পূরণ হচ্ছে না।
৪ দিন আগে

ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
১৪ অক্টোবর ২০২৬

শিক্ষার্থীদের আর্থিক সহায়তা নিশ্চিত করতে উপবৃত্তি ও বিশেষ অনুদানের আবেদন কার্যক্রমে সহযোগিতা করছেন সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ আলী নিরব। শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ থেকে শুরু করে আবেদন ফর্ম পূরণে সার্বিক সহযোগিতা করছেন তিনি।
১২ অক্টোবর ২০২৬

কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন শাহের মাজার প্রাঙ্গণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে পিটুনির অভিযোগ উঠেছে। রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় মাজার এলাকায় এ ঘটনা ঘটে।
৪ অক্টোবর ২০২৬

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পুরোনো দুর্নীতি মামলা, সম্পদের পরিমাণ এবং এসব সম্পদের উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
২ অক্টোবর ২০২৬

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় আলোচনায় আসা বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। পরে সংসদ সচিবালয় তাঁর আসনটি শূন্য ঘোষণা করে। বিষয়টি একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে।
২ অক্টোবর ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ পদত্যাগ করেছেন। তার পদত্যাগের পর সংবিধানের বিধান অনুযায়ী সংসদীয় ৩২৩ মহিলা আসন-২৩ শূন্য ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।
১ অক্টোবর ২০২৬

পটুয়াখালীর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে বদলি করেছে সরকার। একই প্রজ্ঞাপনে টাঙ্গাইল, নীলফামারী ও পিরোজপুর জেলায়ও নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
১ অক্টোবর ২০২৬