সদ্য সংবাদ
ঈদের আগে বাজারে আসছে নতুন নোট, থাকবে ঐতিহ্য আর ইতিহাসের ছাপ
নিজস্ব প্রতিবেদক: চলতি মে মাসের শেষ দিকে বাজারে আসছে বাংলাদেশ ব্যাংকের নতুন নোট। আসন্ন কোরবানির ঈদকে কেন্দ্র করে প্রাথমিকভাবে ১,০০০ টাকার নতুন নোট ছাড়া হচ্ছে। তবে ধাপে ধাপে আসবে আরও আট ধরনের নতুন নোট।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এসব নতুন নোটে উঠে আসবে বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি এবং ৫ আগস্টের ‘জুলাই অভ্যুত্থান’-কে ঘিরে তৈরি হওয়া গ্রাফিতির নকশা। ডিজাইন চূড়ান্ত হওয়ার পরপরই ছাপার কাজ শুরু হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
তবে সব ধরনের নোট একসঙ্গে বাজারে ছাড়া হবে না। অর্থনীতিবিদদের মতে, বর্তমান মুদ্রাস্ফীতির চাপ এবং অর্থনীতির সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ ব্যাংক ধাপে ধাপে এসব নোট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। এতে বাজারে হঠাৎ করে অতিরিক্ত অর্থপ্রবাহ সৃষ্টি হবে না এবং মূল্যস্ফীতির ওপরও নিয়ন্ত্রণ রাখা সম্ভব হবে।
বর্তমানে দেশের বিভিন্ন এলাকায় পুরনো ও ছেঁড়া নোটের সংকট দেখা দিয়েছে। গুলিস্তান ও মতিঝিলসহ অনেক জায়গায় মানুষ বাড়তি অর্থ খরচ করে পুরনো নোট পরিবর্তন করতে বাধ্য হচ্ছেন। অথচ ব্যাংকগুলোর ভল্টে প্রায় ১৫ হাজার কোটি টাকার পুরনো ডিজাইনের নতুন নোট মজুদ থাকলেও তা বাজারে ছাড়ার ওপর আপাতত নিষেধাজ্ঞা রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের একজন মুখপাত্র জানিয়েছেন, দুই টাকা থেকে শুরু করে ১,০০০ টাকা পর্যন্ত মোট নয় ধরনের নতুন নোট ছাপাতে প্রায় ১৮ মাস সময় লাগবে। তবে ঈদ উপলক্ষে সীমিত সংখ্যক নতুন নোট বাজারে ছাড়ার প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে।
বিশ্লেষকদের মতে, নতুন নোট ধাপে ধাপে ছাড়া হলে মূল্যস্ফীতির সম্ভাব্য নেতিবাচক প্রভাব কিছুটা হ্রাস পাবে এবং অনানুষ্ঠানিক অর্থনীতি আরও সক্রিয় হয়ে উঠতে পারে।
সব মিলিয়ে, মে মাসের শেষের দিকে বাজারে আসছে নতুন রূপে সাজানো, ইতিহাস ও ঐতিহ্যে মোড়ানো টাকার ছোঁয়া।
গণি/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- পে স্কেল: সরকারি কর্মচারীদের জন্য সুখবর দিল তারেক রহমান
- মহার্ঘ ভাতা ঘোষণা: সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে ৪ থেকে ৮ হাজার টাকা
- নতুন পে-স্কেল নিয়ে বিশাল সুখবর-দেখুন চূড়ান্ত রূপরেখা বিশ্লেষণ
- জামায়াত আমিরের নিজ আসনের ফল প্রকাশ-দেখুন আমিরের অনস্থান?
- রাতারাতি কমলো সোনার দাম: নতুন দর ঘোষণা বাজুসের
- তবে কি ঈদুল ফিতরের আগেই নতুন পে-স্কেল আসছে!
- ঢাকা-৮ আসনের ১২ কেন্দ্রের ফল প্রকাশ-দেখুন ফলাফল
- গ্রেডভিত্তিক মহার্ঘ ভাতা কার্যকর হতে যাচ্ছে, ফেব্রুয়ারিতেই বাড়ছে বেতন
- তারেক রহমানের ঢাকা-১৭ আসনের ফলাফল প্রকাশ-দেখুন কে এগিয়ে?
- বগুড়া-৬: তারেক রহমানের আসনের ফল প্রকাশ- দেখুন ফলাফল
- নাটকীয় নির্বাচনী ফলাফল: জামাতের তথ্য অনুযায়ী ভোটকেন্দ্রভিত্তিক ফলাফল
- নির্বাচন ২০২৬- সরকারি ফলাফল সরাসরি দেখতে এখানে ক্লিক করুন
- ঢাকা-১৫: জামায়াত আমিরের আসনের ফল প্রকাশ-চমকে উঠার মতো ফল
- আবারও লাফ দিল স্বর্ণের দাম: দেখুন ২২,২১,১৮ ক্যারেটের মূল্য
- ঢাকার ৮ কেন্দ্রের তথ্য: দেখুন ফলাফল