
অনেক দিন পর আবারও সিক্স-এ-সাইড ক্রিকেট ফিরছে নতুন নিয়মে। বাংলাদেশের সিক্স-এ-সাইড ক্রিকেটে অংশগ্রহণ নিয়ে ক্রীড়াপ্রেমীদের মধ্যে অনেক আগ্রহ তৈরি হয়েছে। মোহাম্মদ সাইফুদ্দিনের দলে অন্তর্ভুক্তি দলকে আরও শক্তিশালী করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। লম্বা সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকা সাইফুদ্দিন আবারও মাঠে ফিরছেন, যা দলের জন্য ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। সাইফুদ্দিনের সুনিপুণ বোলিং এবং কার্যকরী ব্যাটিং এই ফরম্যাটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উক্ত আসরের জন্য বাংলাদেশ দল মূলত তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের সমন্বয়ে গঠিত হয়েছে। ইয়াসির আলী রাব্বি দলের অন্যতম শক্তিশালী ব্যাটার হিসেবে তার দায়িত্ব পালন করবেন বলে আশা করা হচ্ছে। টুর্নামেন্টের ছোট ফরম্যাটের কারণে দ্রুতগতির খেলা এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা খেলোয়াড়দের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
হংকং সিক্সেস টুর্নামেন্টের বিশেষ বৈশিষ্ট্য হলো এর সংক্ষিপ্ত ফরম্যাট, যা ক্রিকেট প্রেমিরা অধির আগ্রহে অপেক্ষা করে আছে। যেখানে মাত্র ৬ ওভার ও ছয়জন খেলোয়াড়ের দল প্রতিটি ম্যাচ খেলবে। প্রতিটি বল এবং সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তাছাড়া, টুর্নামেন্টের সংক্ষিপ্ত সময়ের মধ্যে প্রতিযোগিতার উত্তেজনা থাকবে চূড়ান্ত পর্যায়ে। চরম উত্তেজনা ছড়াবে এই ম্যাচে সেটা আর বলার বাকি নাই।
সাইফুদ্দিনদের প্রধান লক্ষ্য থাকবে গ্রুপ পর্ব পেরিয়ে নকআউট পর্বে জায়গা করে নেওয়া। দলের সমর্থকরা আশাবাদী যে, সাইফুদ্দিনের নেতৃত্বে বোলিং বিভাগ এবং ইয়াসির আলীর ব্যাটিং দলকে ভালো অবস্থানে নিয়ে যেতে সহায়তা করবে। আমরাও তাই চাই।
৭ জনের দলঃ ইয়াসির আলি রাব্বি (অধিনায়ক), আব্দুল্লাহ আল মামুন, জিসান আলম, আবু হায়দার রনি, মোহাম্মদ সাইফুদ্দিন, নাহিদুল ইসলাম ও সোহাগ গাজী।

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট করছে বাংলাদেশ। শুক্রবার (৯ অক্টোবর) জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সর্বশেষ পাওয়া লাইভ স্কোর অনুযায়ী, প্রথম ইনিংসে ৪৬.৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ২১৮ রান করেছে বাংলাদেশ।
২৩ ঘণ্টা আগে

পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ ২০২৭-এর সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বৃহস্পতিবার প্রকাশিত সূচি অনুযায়ী, এবারের বিশ্বকাপে অংশ নেবে ১২টি দল। দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে, যেখানে প্রতি গ্রুপে থাকছে ছয়টি করে দল।
২ অক্টোবর ২০২৬

গুয়াহাটিতে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে দারুণ শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। ভারত টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেওয়ার পর নির্ধারিত ৫০ ওভারের ম্যাচে দ্রুত রান তুলছে ক্যারিবীয় ব্যাটাররা।
৩০ সেপ্টেম্বর ২০২৬

২৩ সেপ্টেম্বর ২০২৬

২৩ সেপ্টেম্বর ২০২৬

হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে দারুণ অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। জিম্বাবুয়ের টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্তের পর ব্যাট করতে নেমে ৩১.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ২০৯ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া।
১৮ সেপ্টেম্বর ২০২৬

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে শুরু থেকেই ব্যাট হাতে দাপট দেখাচ্ছে ভারত। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে দ্রুত রান তুলছে ভারত।
১৭ সেপ্টেম্বর ২০২৬

খেলাপ্রেমীদের জন্য আজকের দিনটি বেশ ব্যস্ততায় কাটবে। ক্রিকেট, টেনিস ও ফুটবল—তিন জনপ্রিয় খেলাতেই রয়েছে গুরুত্বপূর্ণ ম্যাচ। এর মধ্যে নারী এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। পাশাপাশি টেস্ট ক্রিকেট ও ইউএস ওপেনের গুরুত্বপূর্ণ ম্যাচও সরাসরি দেখা যাবে টেলিভিশনে।
১১ সেপ্টেম্বর ২০২৬

দুবাইয়ে নারী এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে ভারতের দেওয়া ১৫০ রানের লক্ষ্য তাড়া করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ভারতের ইনিংস শেষে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে ভারত। জবাবে বাংলাদেশের ইনিংসের ২ দশমিক ১ ওভার শেষে ১৪ রান এসেছে, কোনো উইকেট হারায়নি নিগার সুলতানার দল।
১০ সেপ্টেম্বর ২০২৬