
নিজস্ব প্রতিবেদক: আসন্ন কোরবানির ঈদকে ঘিরে বাংলাদেশ ব্যাংক বাজারে ছাড়তে যাচ্ছে নতুন ডিজাইনের নোট। ২ টাকা থেকে শুরু করে ১,০০০ টাকা পর্যন্ত মোট ৯ ধরনের নতুন নোট প্রস্তুত করা হয়েছে, যেগুলোতে প্রতিফলিত হবে দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলির প্রতিচ্ছবি। এমনকি দেখা যাবে জুলাইয়ের অভ্যুত্থানের সময়কার গ্রাফিতির চিত্রও।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, সাধারণত একটি নতুন নোট ছাপাতে এক থেকে দেড় বছর সময় লাগে। তবে ঈদ উপলক্ষে বাজারে অতিরিক্ত চাহিদা ও জনগণের প্রত্যাশা বিবেচনায় বিশেষ উদ্যোগ নিয়ে স্বল্প সময়ে এই নতুন সিরিজ ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সব মূল্যমানের নোট একসঙ্গে বাজারে ছাড়া হবে না বলে তিনি জানিয়েছেন।
প্রায় ৯ মাস আগে ঘটে যাওয়া রাজনৈতিক পটপরিবর্তনের পরও এখনো বাজারে আসেনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিযুক্ত নতুন নোট। ফলে গত ঈদুল ফিতরেও বাজারে নতুন নোটের সংকট দেখা দেয়, যার প্রভাব পড়ে সাধারণ লেনদেনে।
রাজধানীর মতিঝিল, গুলিস্তানসহ বিভিন্ন এলাকায় ছেঁড়া ও পুরনো নোট বদলাতে গিয়ে মানুষকে গুণতে হচ্ছে বাড়তি টাকা। আবার অনেক ব্যাংকে কঠোর নিয়মের কারণে সাধারণ গ্রাহক পড়ছেন ভোগান্তিতে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত দেশে মোট ৩ লাখ ১ হাজার ৭৭৪ কোটি টাকার মুদ্রা চালু রয়েছে। প্রতিবছর গড়ে প্রায় ১৫০ কোটি নতুন নোটের প্রয়োজন হলেও, সরকারি টাকশালের উৎপাদন ক্ষমতা মাত্র ১২০ কোটি পিস—যা মেটাতে পারছে না দেশের চাহিদা।
অন্যদিকে, ভল্টে পর্যাপ্ত মজুদ থাকলেও বঙ্গবন্ধুর ছবিযুক্ত নতুন নোট এখনো ব্যাংকে বিতরণ না হওয়ায় অনেকেই পুরনো, নষ্ট নোট ব্যবহার করতে বাধ্য হচ্ছেন।
–রুবেল/

বিদেশ ভ্রমণ, পড়াশোনা কিংবা চাকরির জন্য পাসপোর্ট এখন অত্যন্ত প্রয়োজনীয় একটি নথি। বাংলাদেশে নতুন ই-পাসপোর্ট করতে কত টাকা খরচ হবে, তা নিয়ে অনেকেরই আগ্রহ রয়েছে। বিশেষ করে ৫ বছর ও ১০ বছর মেয়াদি পাসপোর্টের ফি, জরুরি ডেলিভারির খরচ এবং পাসপোর্ট হাতে পেতে কত দিন সময় লাগে, তা জানতে চান আবেদনকারীরা।
৫ ঘণ্টা আগে

মোটরসাইকেল কিংবা ব্যক্তিগত গাড়ি চালানোর জন্য ড্রাইভিং লাইসেন্স অত্যন্ত জরুরি। কিন্তু বাংলাদেশে নতুন করে ড্রাইভিং লাইসেন্স করতে আবেদন থেকে শুরু করে স্মার্ট কার্ড হাতে পাওয়া পর্যন্ত মোট কত টাকা খরচ হয়, তা অনেকেরই জানা নেই। বিশেষ করে অপেশাদার ও পেশাদার লাইসেন্সের ফি, লার্নার লাইসেন্সের খরচ এবং প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আবেদনকারীদের মধ্যে রয়েছে নানা প্রশ্ন।
৫ ঘণ্টা আগে

সিলেট মহানগর এলাকায় রাত ১২টার পর থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ জারি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। জননিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া এই সিদ্ধান্ত অনুযায়ী, যুক্তিসংগত বা জরুরি কারণ ছাড়া নির্ধারিত সময়ে মোটরসাইকেল নিয়ে রাস্তায় চলাচল করা যাবে না।
৬ ঘণ্টা আগে

দেশের বিভিন্ন অঞ্চলে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু এলাকায় বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে। এ ছাড়া উপকূলীয় অঞ্চলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। বৃষ্টির সময় কোথাও কোথাও বজ্রপাত এবং দমকা হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
৬ ঘণ্টা আগে

প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাঁদের পাঠানো রেমিট্যান্সে সচল থাকে দেশের অর্থনীতি, উপকৃত হয় অসংখ্য পরিবার। তাই প্রবাসী ভাইদের সুবিধার কথা বিবেচনা করে ২২ নভেম্বর ২০২৬ তারিখে বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার তুলে ধরা হলো।
৬ ঘণ্টা আগে

দেশের বাজারে সোনার দামে বড় ধরনের পতন অব্যাহত রয়েছে। টানা নবমবারের মতো দাম কমানোর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নেমে এসেছে দুই লাখ টাকার নিচে। মাত্র দুই দিনের ব্যবধানে ভরিতে সর্বোচ্চ ১৭ হাজার ১৪৬ টাকা কমেছে মূল্যবান এই ধাতুর দাম।
৮ ঘণ্টা আগে

ভারতের বাজারে স্বর্ণের দামে বড় ধরনের দরপতন অব্যাহত রয়েছে। চলতি বছরের শুরুতে প্রতি ১০ গ্রাম স্বর্ণের দাম প্রায় ১ লাখ ৮০ হাজার থেকে ১ লাখ ৮১ হাজার রুপির রেকর্ড উচ্চতায় উঠেছিল। কিন্তু সাম্প্রতিক দরপতনে সেই দাম নেমে এসেছে ১ লাখ ২৫ হাজার রুপির নিচে।
৮ ঘণ্টা আগে

চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জে মারকাজুত তাহফিজ মাদ্রাসার বার্ষিক রিপোর্ট উপস্থাপন ও ২০২৭ সালের শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯ ঘণ্টা আগে

দেশের বাজারে সোনা ও রুপার নতুন বিক্রয়মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আগামীকাল রোববার (২২ নভেম্বর) থেকে নতুন এ দাম কার্যকর হবে। ভ্যাটসহ প্রতি গ্রাম ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১৬ হাজার ৭১৫ টাকা।
২১ ঘণ্টা আগে