
নিজস্ব প্রতিবেদক: ভয়াবহ দাবানলে পুড়ছে মধ্যপ্রাচ্যের অন্যতম বিতর্কিত রাষ্ট্র ইসরায়েল। একের পর এক আগুন ছড়িয়ে পড়েছে বিভিন্ন অঞ্চলে, ভয়াবহ রূপ নিচ্ছে রাজধানী জেরুজালেমের আশেপাশেও। প্রচণ্ড বাতাসের কারণে আগুন আরও ভয়ঙ্করভাবে ছড়িয়ে পড়ছে। অনেকে এই ঘটনাকে কেবল প্রাকৃতিক বিপর্যয় হিসেবে দেখলেও, কেউ কেউ বলছেন—এ যেন অন্যায়ের প্রতিফলন।
বহু দশক ধরে ফিলিস্তিনে ইসরায়েলের দখল, নিপীড়ন ও সহিংসতা নিয়ে নানা বিতর্ক রয়েছে। ঘরবাড়ি ধ্বংস, শিশু ও নিরীহ নাগরিক হত্যা, গাজায় লাগাতার বোমাবর্ষণ—এইসব মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ বহুবার উঠে এসেছে আন্তর্জাতিক অঙ্গনে।
এই পরিস্থিতির পটভূমিতে অনেকেই ধর্মীয় গ্রন্থের কথাও স্মরণ করছেন। পবিত্র কোরআনে বর্ণিত আছে—বনী ইসরাইল যখনই সীমা লঙ্ঘন করেছে, আল্লাহ তাদের শাস্তির সম্মুখীন করেছেন। বারবার তাদের বিরুদ্ধে শক্তিশালী বাহিনী পাঠিয়ে তাদের দমন করা হয়েছে। কেউ কেউ মনে করছেন, এই দাবানল সেই সতর্কবার্তার একটি আভাস হতে পারে।
রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর একটি হাদিসে বলা হয়েছে—কেয়ামতের আগে একটি ভয়াবহ আগুন পূর্ব দিক থেকে পশ্চিম দিকে ছড়িয়ে পড়বে, যা মানুষকে একত্রিত করবে এবং দূর অঞ্চল পর্যন্ত আলোকিত করবে। এই দাবানল সেই ভবিষ্যদ্বাণীর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলেও মত দিচ্ছেন অনেকে।
ইতিহাস বলছে, ১৯২০ থেকে ১৯৪০-এর মধ্যে ইউরোপ থেকে ইহুদিদের একটি বড় অংশ ফিলিস্তিনে প্রবেশ করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইসরায়েল রাষ্ট্র গঠন করে। সেই সময় থেকেই শুরু হয় দখলদারিত্ব ও দমন-পীড়নের এক দীর্ঘ অধ্যায়, যার বিরুদ্ধে এখনও লড়াই করে চলেছে ফিলিস্তিনিরা।
অনেকে মনে করেন, ইসরায়েল বর্তমানে শুধু মুসলিমদের নয়, বরং গোটা মানবতার ওপরই আঘাত হানছে। আর প্রকৃতি যেন সেই অন্যায়ের জবাবে এবার নীরব প্রতিশোধ নিতে শুরু করেছে। দাবানল তাই অনেকের চোখে শুধুই পরিবেশগত দুর্যোগ নয়—বরং একটি আসমানি বার্তা।
এই ভয়াবহ পরিস্থিতি মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও ধর্মীয় আবহে নতুন করে ভাবনার খোরাক জোগাচ্ছে। সামনে কী অপেক্ষা করছে, তা নিয়ে উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে।
সোহাগ/

২০২৬ সালে ৩০ হাজার টাকা বাজেটে গেমিং ফোন কিনতে চাইলে শুধু ডিসপ্লের রিফ্রেশ রেট দেখলেই হবে না। ফোনের প্রসেসর, জিপিইউ, র্যাম, স্টোরেজের গতি, ব্যাটারি এবং দীর্ঘক্ষণ গেম খেলার সময় পারফরম্যান্স ধরে রাখার সক্ষমতাও গুরুত্বপূর্ণ। বাংলাদেশি বাজারে এই বাজেটে এমন কয়েকটি ফোন রয়েছে, যেগুলো গেমিংয়ের পাশাপাশি দৈনন্দিন কাজেও ভালো পারফরম্যান্স দিতে পারে।
১ দিন আগে

প্রবাসীদের জন্য আজ ২ অক্টোবর ২০২৬ তারিখের বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার প্রকাশ করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, কাতার, ওমান ও বাহরাইনসহ বিভিন্ন দেশের মুদ্রার দামে আজ পরিবর্তন দেখা গেছে।
১ দিন আগে

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে গান্ধী জয়ন্তীতে দিল্লি ও মুম্বাইয়ে বিক্ষোভের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। বিভিন্ন ছাত্র, যুব ও নাগরিক সংগঠন এসব কর্মসূচির ডাক দিয়েছে। নির্বাচন কমিশনের কার্যক্রম ও ভোটার তালিকা সংশোধন নিয়ে আয়োজকদের বিভিন্ন অভিযোগ রয়েছে।
২ দিন আগে

সৌদি আরবে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য আজকের রিয়ালের বিনিময় হার প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) রাত ৮টার আপডেট অনুযায়ী, ১ সৌদি রিয়াল সমান ৩২ দশমিক ৬০ টাকা।
২ দিন আগে

মালয়েশিয়ায় থাকা প্রবাসীদের জন্য আজকের মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার প্রকাশ করা হয়েছে। ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাত ৮টা ৩০ মিনিটের আপডেট অনুযায়ী, ১ মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার ৩০ টাকা ১৩ পয়সা।
৫ দিন আগে

সৌদি আরবে থাকা প্রবাসীদের জন্য আজকের মুদ্রা বিনিময় হারের তথ্য প্রকাশ করা হয়েছে। ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাত ৮টার আপডেট অনুযায়ী, সৌদি ১ রিয়ালের বিনিময় হার ৩২ টাকা ৬৩ পয়সা। আগের দিন ২৭ সেপ্টেম্বর ১ রিয়ালের রেট ছিল ৩২ টাকা ৫৩ পয়সা।
৫ দিন আগে

কানাডার টাম্বলার রিজে স্কুলে প্রাণঘাতী হামলার আগে অভিযুক্ত কিশোরী জেসি ভ্যান রুটসেলার ChatGPT ব্যবহার করে অস্ত্র, সহিংসতা ও হামলার পরিকল্পনা নিয়ে আলোচনা করেছিলেন বলে এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম মাদার জোন্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম অ্যাকাউন্ট বন্ধ হওয়ার পরও দ্বিতীয় অ্যাকাউন্ট ব্যবহার করে হামলার দিন পর্যন্ত চ্যাটবটের সঙ্গে কথোপকথন চালিয়ে যান তিনি।
২৫ সেপ্টেম্বর ২০২৬

প্রবাসী বাংলাদেশিদের জন্য সিঙ্গাপুর ডলারের সর্বশেষ বিনিময় হার প্রকাশ করা হয়েছে। ২৪ সেপ্টেম্বর ২০২৬-এর আন্তর্জাতিক মধ্যম বাজারের হিসাবে ১ সিঙ্গাপুর ডলার প্রায় ৯৬ টাকা ২০ পয়সা থেকে ৯৬ টাকা ৩৩ পয়সা সমান ছিল। বিভিন্ন উৎসে সময়ভেদে রেটে সামান্য পার্থক্য দেখা যাচ্ছে।
২৫ সেপ্টেম্বর ২০২৬

প্রবাসীদের জন্য সৌদি রিয়ালের সর্বশেষ বিনিময় হার প্রকাশ করা হয়েছে। ২৩ সেপ্টেম্বরের হিসাবে সৌদি ১ রিয়ালের বিনিময়ে পাওয়া যাচ্ছে ৩২ টাকা ৬৭ পয়সা। আগের দিন ২২ সেপ্টেম্বর এই হার ছিল ৩২ টাকা ৫৮ পয়সা। অর্থাৎ এক দিনে রিয়ালের দাম বেড়েছে ৯ পয়সা।
২৫ সেপ্টেম্বর ২০২৬