
নিজস্ব প্রতিবেদক: গাজা উপত্যকায় চলমান যুদ্ধের মধ্যে ইসরায়েলি সেনাবাহিনীর প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৪১২ জনে। শনিবার (১৯ এপ্রিল) ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, উত্তর গাজায় হামাসের সঙ্গে সংঘর্ষে আরও এক সেনা নিহত হয়েছেন এবং পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (IDF) নিহত সেনার পরিচয় প্রকাশ করেছে — গালেব স্লিমান আল-নাসাসরা, যিনি সেনাবাহিনীর একজন ওয়ারেন্ট অফিসার ছিলেন। গত ১৮ মার্চ গাজায় ইসরায়েলের পুনরায় সামরিক অভিযান শুরুর পর এই প্রথম কোনো সেনার মৃত্যুর ঘটনা ঘটল।
এদিকে, ইসরায়েলি আগ্রাসনে গাজা উপত্যকায় প্রাণ হারিয়েছেন প্রায় ১,৮০০ ফিলিস্তিনি। অব্যাহত বিমান হামলায় শুধু শনিবারেই নিহত হয়েছেন অন্তত ৫৪ জন, যাদের মধ্যে রয়েছে বহু নারী ও শিশু। আহত হয়েছেন আরও অনেকে, অধিকাংশই সাধারণ বেসামরিক নাগরিক।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বাহিনী গাজা শহর ও আশপাশের এলাকায় দিনভর প্রচণ্ড বোমাবর্ষণ চালায়। হামাসের পক্ষ থেকে একটি অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাফ জানিয়ে দেন— গাজায় অভিযান অব্যাহত থাকবে এবং হামাসের হাতে আটক বন্দিদের মুক্ত না করা পর্যন্ত যুদ্ধ থামবে না।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় নতুন করে যে সংঘাত শুরু হয়েছে, তার এখনো কোনো শেষ দেখা যাচ্ছে না। এ যুদ্ধে উভয় পক্ষই বিপুল ক্ষয়ক্ষতির মুখে পড়ছে, আর পুরো অঞ্চলজুড়ে মানবিক বিপর্যয় ভয়াবহ রূপ নিচ্ছে।
সোহাগ/

প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রতিদিনের মুদ্রা বিনিময় হার জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে মালয়েশিয়ায় কর্মরত প্রবাসীরা দেশে টাকা পাঠানোর আগে রিংগিতের বিপরীতে বাংলাদেশি টাকার বর্তমান মূল্য জানতে চান। ১১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ১ মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার প্রায় ৩০.২৩ থেকে ৩০.৩৬ বাংলাদেশি টাকা পাওয়া যাচ্ছে। বিভিন্ন বৈদেশিক মুদ্রা বিনিময় উৎসে সময়ভেদে এই হার কিছুটা ওঠানামা করছে।
২১ ঘণ্টা আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য সৌদি রিয়ালের বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময়মূল্য প্রতিদিনই গুরুত্বপূর্ণ। সৌদি আরব থেকে দেশে টাকা পাঠানোর সময় রিয়ালের বর্তমান মূল্য জানলে প্রবাসীরা সম্ভাব্য কত টাকা দেশে পাঠানো যাবে, সে বিষয়ে ধারণা নিতে পারেন।
২১ ঘণ্টা আগে

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক থেকে হারিয়ে যাওয়া বিরল প্রজাতির রিং-টেইলড লেমুরের সন্ধান ভারতের গুজরাটের জামনগরে মিলেছে বলে একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে। এ ঘটনায় প্রাণীগুলো কীভাবে বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে ভারতে গেল এবং এর পেছনে কোনো আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচারচক্র কাজ করেছে কি না, তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
২২ ঘণ্টা আগে

অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা তেলাপোকাকে কাজে লাগিয়ে তৈরি করেছেন অভিনব এক জৈব-রোবট প্রযুক্তি, যার নাম দেওয়া হয়েছে ‘প্যারা-বর্গ’। জীবন্ত প্রাণীর স্বাভাবিক চলাচলের ক্ষমতার সঙ্গে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি এই সাইবর্গ ভবিষ্যতে দুর্যোগের সময় ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষ উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভবন ধসে পড়ার মতো পরিস্থিতিতে সরু ও দুর্গম জায়গায় পৌঁছানোর ক্ষেত্রে প্রযুক্তিটি নতুন সম্ভাবনা তৈরি করেছে।
২২ ঘণ্টা আগে

প্রবাসে থাকা বাংলাদেশিদের জন্য প্রতিদিনের মুদ্রার বিনিময় হার জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, কাতার, ওমানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা প্রবাসীরা দেশে টাকা পাঠানোর আগে দিনের সর্বশেষ বিনিময় হার সম্পর্কে জানতে চান। তাদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে আজ ১১ সেপ্টেম্বর ২০২৬ তারিখের বিভিন্ন দেশের মুদ্রার হালনাগাদ দর তুলে ধরা হলো।
২৩ ঘণ্টা আগে

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) দুটি স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর সৃষ্ট হুড়োহুড়িতে অন্তত ২৪ শিক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা বুকাভু শহরে এ মর্মান্তিক ঘটনা ঘটে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। এ ঘটনায় কয়েকজন প্রাপ্তবয়স্কেরও মৃত্যু হয়েছে। আহত ও আগুন থেকে প্রাণে বেঁচে যাওয়া ব্যক্তিদের আশপাশের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
১ দিন আগে

প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। বিদেশে কঠোর পরিশ্রম করে উপার্জিত অর্থ তারা দেশে পাঠান, যা পরিবারের পাশাপাশি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রবাসীদের সুবিধার কথা বিবেচনা করে বিভিন্ন দেশের মুদ্রার বাংলাদেশি টাকায় বিনিময় হার নিয়মিত তুলে ধরা হচ্ছে।
২ দিন আগে

আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলারের দরপতন এবং মধ্যপ্রাচ্যের চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রভাবে বিশ্ববাজারে সোনার দাম আবারও বড় ধরনের উত্থান দেখেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) স্পট সোনার দাম ১ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪১৪ দশমিক ৩০ ডলারে পৌঁছেছে। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক বাজারে সোনার দাম ৪ হাজার ৪০০ ডলারের গুরুত্বপূর্ণ সীমা অতিক্রম করেছে।
২ দিন আগে

ইউরোপের শেনজেন ভিসার আদলে এবার মধ্যপ্রাচ্যেও চালু হতে যাচ্ছে একটি সমন্বিত ভ্রমণ ভিসা। ‘জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা’ চালু হলে একটি ভিসা নিয়েই মধ্যপ্রাচ্যের ছয়টি দেশে ভ্রমণ করতে পারবেন বিদেশি পর্যটকেরা। দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা এই ভিসা খুব শিগগির চালু হতে পারে বলে জানিয়েছেন গালফ কোঅপারেশন কাউন্সিলের (জিসিসি) মহাসচিব জাসেম মোহামেদ আলবুদাইউই।
২ দিন আগে