
নিজস্ব প্রতিবেদক: বিশ্ববাজারে স্বর্ণের দর দিন দিন নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে। সম্প্রতি প্রতি আউন্স স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ—৩,২০০ ডলার ছাড়িয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে দেশের বাজারেও। বর্তমানে বাংলাদেশে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১,৬৩,২১৪ টাকা, যা অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক অনিশ্চয়তা, ভূরাজনৈতিক উত্তেজনা এবং ডলারের দুর্বলতার কারণে স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের আস্থা বাড়ছে। এসব কারণে ভবিষ্যতে স্বর্ণের দাম আরও ঊর্ধ্বমুখী হতে পারে। অনুমান করা হচ্ছে, কয়েক বছরের মধ্যেই প্রতি আউন্স স্বর্ণের দাম ৩,৫০০ ডলার ছাড়িয়ে যেতে পারে, আর দেশে ভরিপ্রতি দাম ২ লাখ টাকাও অতিক্রম করতে পারে।
বাজার বিশ্লেষক নীতেশ শাহ বলছেন, "বর্তমানে বিশ্বজুড়ে যে অনিশ্চয়তা চলছে, তার মাঝে স্বর্ণই সবচেয়ে নিরাপদ বিনিয়োগ হিসেবে দেখা হচ্ছে।" ফেডারেল রিজার্ভ সুদের হার কমাতে পারে—এমন সম্ভাবনা এবং মার্কিন ট্রেজারিতে আস্থাহীনতাও স্বর্ণের চাহিদা বাড়িয়ে তুলেছে।
ফিউচার ও স্পট মার্কেট—উভয় ক্ষেত্রেই স্বর্ণের দর ঊর্ধ্বমুখী। রয়টার্স জানায়, স্পট মার্কেটে বর্তমানে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে ৩,২৩৫.৮৯ ডলারে, যেখানে সর্বোচ্চ রেকর্ড ৩,২৪৫.২৮ ডলার।
দেশের বাজারে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সম্প্রতি ২২ ক্যারেটের ভরিপ্রতি দাম ৪,১৮৭ টাকা বাড়িয়েছে। এখন ২১ ক্যারেট স্বর্ণের দাম ১,৫৫,৭৯৬ টাকা, ১৮ ক্যারেট ১,৩৩,৫৪১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হচ্ছে ১,১০,২৭১ টাকায়।
২০২৪ সালে মোট ৬২ বার স্বর্ণের দাম পুনর্মূল্যায়ন করা হয়, যার মধ্যে ৩৫ বারই দাম বেড়েছে। চলতি বছরেও ইতোমধ্যে ২০ বার দাম সমন্বয় করা হয়েছে।
তবে দাম বৃদ্ধির কারণে বাজারে স্বর্ণ কেনাবেচায় মন্দা দেখা দিয়েছে। পুরান ঢাকার এক ব্যবসায়ী বলেন, “বড় বড় দোকানে পর্যন্ত এখন ক্রেতার সংখ্যা কম। মাঝারি ও ছোট ব্যবসায়ীরা অনেকটাই বিপাকে পড়েছে।”
বাজুসের সহ-সভাপতি মাসুদুর রহমান জানান, “আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় না করলে পাচারের ঝুঁকি বাড়ে। বর্তমান পরিস্থিতি চলতে থাকলে দেশের বাজারে স্বর্ণের দাম ভরিপ্রতি ২ লাখ টাকা ছাড়িয়ে যেতে পারে।”
তবে তিনি এ-ও স্বীকার করেন, দাম বাড়ার প্রভাব হিসেবে বেচাবিক্রি প্রায় ৭০-৮০ শতাংশ পর্যন্ত কমে গেছে।
সোহাগ/

সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশের শুরুর একাদশে বড় চমক দিয়েছেন প্রধান কোচ থমাস ডুলি। রক্ষণভাগের পরিচিত মুখ বিশ্বনাথ ঘোষকে এবার মূল স্ট্রাইকার হিসেবে খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এ ছাড়া একাদশে জায়গা পেয়েছেন তিন প্রবাসী ফুটবলা
২০ মিনিট আগে

ফিফা র্যাঙ্কিং থেকে শুরু করে মুখোমুখি লড়াই ও সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাস—সব পরিসংখ্যানেই ভুটানের চেয়ে এগিয়ে বাংলাদেশ। এবার মাঠের লড়াইয়েও সেই আধিপত্য ধরে রেখে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চায় লাল-সবুজের প্রতিনিধিরা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৮টায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে উদ্বোধনী দিনে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। নিজেদের মাঠে সমর্থকদের সামনে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে স্বাগতিকরা।
১ ঘণ্টা আগে

একটি দুর্ঘটনায় নিভে গেল ১৭ বছর বয়সী কিশোর মোঃ আশিকের প্রাণ। জয়পুরহাট-হিলি সড়কের কাশিয়াবাড়ী বিদ্যালয়ের সামনে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ হারায় সে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতার ভাঙচুর ও অগ্নিসংযোগে পুড়ে যায় দুর্ঘটনাকবলিত বাসটি।
৪ ঘণ্টা আগে

দেশের বাজারে ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সর্বশেষ মূল্যতালিকায় এ দাম জানানো হয়েছে। বুধবার (৪ নভেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিট থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
৮ ঘণ্টা আগে

নবম জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন-ভাতার বিল জমা দেওয়ার বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। নির্দেশনা অনুযায়ী, যেসব কর্মকর্তার নতুন বেতন নির্ধারণ বা পে-ফিকেশন প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় থেকে অনুমোদিত হয়েছে, তাঁরা আগামী ৮ নভেম্বর থেকে বকেয়া বিলের হার্ডকপি জমা দিতে পারবেন।
৮ ঘণ্টা আগে

জরুরি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইনের কাছাকাছি গাছের ডালপালা কাটার কাজের জন্য বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকা, নাটোর ও রাজশাহীর বিভিন্ন এলাকায় কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এলাকাভেদে সকাল ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকতে পারে।
৯ ঘণ্টা আগে

সৌদি আরব থেকে দেশে টাকা পাঠানো প্রবাসীদের জন্য প্রকাশ করা হয়েছে ৪ নভেম্বর ২০২৬ তারিখের সৌদি রিয়ালের বিনিময় হার। আজ প্রতি সৌদি রিয়ালের বিপরীতে পাওয়া যাচ্ছে ৩২ টাকা ৭৬ পয়সা। আগের দিন ৩ নভেম্বর এই হার ছিল ৩২ টাকা ৯২ পয়সা। অর্থাৎ এক দিনের ব্যবধানে রিয়ালের দাম কমেছে ১৬ পয়সা।
১৯ ঘণ্টা আগে

মালয়েশিয়া থেকে দেশে টাকা পাঠাতে আগ্রহী প্রবাসীদের জন্য প্রকাশ করা হয়েছে ৪ নভেম্বর ২০২৬ তারিখের মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার। আজ প্রতি রিংগিতের বিপরীতে পাওয়া যাচ্ছে ৩০ টাকা ৪৪ পয়সা। আগের দিন ৩ নভেম্বর এই হার ছিল ৩০ টাকা ৫২ পয়সা। অর্থাৎ এক দিনের ব্যবধানে রিংগিতের দাম কমেছে ৮ পয়সা।
২০ ঘণ্টা আগে

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে এ পরীক্ষা শুরু হবে। নিয়মিত ও অনিয়মিত—উভয় শ্রেণির যোগ্য শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবেন।
২২ ঘণ্টা আগে