
নিজস্ব প্রতিবেদক: এক সপ্তাহ ধরে চলা আলোচনা ও দরদাম শেষে সয়াবিন তেলের দাম বাড়ানোর ঘোষণা দিলেন ভোজ্য তেল উৎপাদকরা। এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল কিনতে হবে ১৮৯ টাকায়, যা আগে ছিল ১৭৫ টাকা। অর্থাৎ, এক লাফে ১৪ টাকা বেড়েছে।
রবিবার (১৩ এপ্রিল) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। নতুন মূল্য আজ থেকেই কার্যকর হয়েছে।
নতুন দামে পাঁচ লিটারের বোতলের দাম দাঁড়িয়েছে ৯২২ টাকা, যেখানে আগের দাম ছিল ৮৫২ টাকা। এছাড়া খোলা সয়াবিন ও পাম তেলের দামও বাড়ানো হয়েছে লিটারে ১২ টাকা করে। এখন এই তেলগুলো কিনতে হবে ১৬৯ টাকায়।
এর আগে ২০২৪ সালের ৯ ডিসেম্বর সর্বশেষ দাম বৃদ্ধি হয়েছিল, তখন বোতলজাত সয়াবিনের দাম নির্ধারণ করা হয়েছিল ১৭৫ টাকা।
জানা গেছে, ঈদের আগে ২৭ মার্চ মিল মালিকরা দাম বাড়ানোর প্রস্তাব দেন। তারা বোতলজাত তেলের ক্ষেত্রে লিটারে ১৮ টাকা এবং খোলা তেলে ১৩ টাকা বাড়ানোর দাবি জানান। সরকার প্রদত্ত কর ছাড় ৩১ মার্চ শেষ হয়ে যাওয়ায় ১ এপ্রিল থেকে নতুন দাম কার্যকরের সিদ্ধান্ত আসে।
এই সিদ্ধান্ত বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকে লিখিতভাবে জানানো হয়।
রমজানের আগে বাজার স্থিতিশীল রাখতে কর ছাড় দিয়েছিল সরকার। সেই রেয়াত শেষ হওয়ার পর দাম বাড়ানোর পক্ষে জোরালো অবস্থান নেয় ব্যবসায়ীরা। এরপর ঈদের ছুটি শেষে একাধিক বৈঠকে দাম নির্ধারণ নিয়ে আলোচনা চলে। দাম ১৯০ টাকার গণ্ডি পেরোবে কি না – তা নিয়ে ছিল অনিশ্চয়তা। টানা চারদিন ধরে বৈঠক চলার পর রবিবার দাম বাড়ানোর সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
এদিকে, ট্যারিফ কমিশন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কে চিঠি দিয়ে কর রেয়াত ৩০ জুন পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছে। তবে এনবিআর এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
সোহাগ/

সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তন দেখা দিয়েছে। বুধবার দিনভর দেশের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে, কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণও হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টির মাত্রা আরও বাড়তে পারে।
১১ ঘণ্টা আগে

এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে দীর্ঘদিনের আলোচনা ও উদ্বেগের অবসান ঘটিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, আগামী বছর এসএসসি পরীক্ষা জানুয়ারির শেষ সপ্তাহে এবং এইচএসসি পরীক্ষা জুন মাসে নেওয়ার প্রস্তুতি চলছে।
১১ ঘণ্টা আগে

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আসন্ন ঈদুল আজহা ও মে মাসের বেতন দ্রুত পেতে বিল জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
১৩ ঘণ্টা আগে

সরকারি চাকরিজীবীদের জন্য সবচেয়ে আলোচিত বিষয় এখন ৯ম জাতীয় পে-স্কেল ২০২৬। বহুদিনের প্রতীক্ষার পর নতুন বেতন কাঠামো নিয়ে সরকার এখন চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি নিচ্ছে।
১৪ ঘণ্টা আগে

দেশের কয়েকটি জেলায় সন্ধ্যার পর বৈরী আবহাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১৩ মে) প্রকাশিত এক সতর্কবার্তায় বলা হয়েছে, রাত ৮টার মধ্যে দেশের সাত জেলার ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।
১৫ ঘণ্টা আগে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুদিনের প্রত্যাশিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নতুন পে-স্কেলের প্রাথমিক বাস্তবায়নের জন্য প্রায় ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখার পরিকল্পনা করছে সরকার।
১৫ ঘণ্টা আগে

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কুরবানির পশুর চামড়ার নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। এবার গরু, খাসি ও বকরির চামড়ার দাম বাড়ানো হয়েছে, যা নিয়ে ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে লবণযুক্ত গরুর চামড়ায় প্রতি বর্গফুটে ২ টাকা এবং খাসির চামড়ায় ৩ টাকা পর্যন্ত মূল্য বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
১৬ ঘণ্টা আগে

সংঘাত আর অনিশ্চয়তার দেশ লেবাননে আবারও প্রাণ হারালেন এক বাংলাদেশি প্রবাসী। দক্ষিণ লেবাননের মাইফাদুন এলাকায় ড্রোন হামলায় নিহত হয়েছেন সাতক্ষীরার শুভ কুমার দাস (২৮)। সোমবার (১২ মে) রাতে সংঘাতপূর্ণ এলাকায় চলাচলের সময় এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে তার পরিবার।
১৬ ঘণ্টা আগে

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টি বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বুধবার (১৩ মে) দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।
১৭ ঘণ্টা আগে