
নিজস্ব প্রতিবেদক: বিশ্ব অর্থনীতি যখন টালমাটাল, তখন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে বদলে ফেললেন নিজের অবস্থান। নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়ে যে ঝড় তুলেছিলেন, মাত্র ৮ ঘণ্টার নাটকীয় মোড়েই সেটির ইতি টানলেন।
৯ এপ্রিল, ট্রাম্প প্রশাসন শতবর্ষের মধ্যে সবচেয়ে বড় শুল্ক আরোপের ঘোষণা দেয় আমদানিকৃত পণ্যের ওপর। সঙ্গে সঙ্গে কাঁপে বিশ্ববাজার—এসঅ্যান্ডপি ৫০০ সূচক পড়ে যায় ১২ শতাংশ, বিনিয়োগকারীদের মাঝে ছড়িয়ে পড়ে ভয় ও অনিশ্চয়তা।
হোয়াইট হাউসের দাবি ছিল, এই কঠোর শুল্কনীতি ‘বৈশ্বিক অর্থনীতিকে পুনর্গঠন’-এর অংশ। কিন্তু দেশের ভেতরে এবং বাইরের চাপ এতটাই প্রবল হয়ে ওঠে যে, সিদ্ধান্তে স্থির থাকা যায়নি ট্রাম্পের পক্ষে।
বিশেষ করে রিপাবলিকান সিনেটরদের একাংশ ফক্স নিউজে সরাসরি ট্রাম্পের সমালোচনা করে, এমনকি ফোনেও তাকে ‘বিপজ্জনক অর্থনৈতিক সিদ্ধান্ত’ থেকে সরে আসতে বলেন। একইসঙ্গে, সুইজারল্যান্ডের প্রেসিডেন্টও ফোন করে উদ্বেগ জানান তাদের দেশের সম্ভাব্য ক্ষতির বিষয়ে।
এদিকে জেপি মরগ্যানের সিইও জেমি ডিমন এক সাক্ষাৎকারে বলেন, “এই অনিশ্চিত শুল্কনীতি দীর্ঘস্থায়ী হলে মার্কিন অর্থনীতি মন্দার মুখে পড়তে পারে।” ট্রাম্পের সিদ্ধান্তে এই মন্তব্যেরও ভূমিকা ছিল বলে মনে করছেন অনেকে।
সব চাপ বিবেচনায় নিয়ে, অবশেষে বুধবার বিকেলে ট্রাম্প জানিয়ে দেন—চীনের সঙ্গে বাণিজ্যিক দ্বন্দ্ব চলবে ঠিকই, তবে অন্যান্য দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ ‘স্থগিত’ থাকবে। এবং বিশেষভাবে বলেন, “এই সিদ্ধান্ত আমরা হৃদয় থেকে নিয়েছি, কোনও আইনজীবীর পরামর্শ ছাড়াই।”
এই ঘোষণার পরপরই বিশ্ববাজারে ফিরতে শুরু করে ইতিবাচক গতি। শেয়ারবাজারে ওঠে স্বস্তির হাওয়া। বিশ্লেষকরা বলছেন, এই ইউ-টার্ন ট্রাম্পের ‘নীতির অনিশ্চয়তা’ আরও একবার স্পষ্ট করল, তবে স্বল্পমেয়াদে এটি বিশ্বের জন্য স্বস্তির বার্তা।
তবে ট্রাম্প যেভাবে হঠাৎ করে সিদ্ধান্ত বদলান, তাতে এই স্থগিতাদেশ কতটা স্থায়ী হবে—সে প্রশ্ন থেকেই যাচ্ছে।
সোহাগ/

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো বা প্রত্যর্পণের বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার অংশ। নিয়ম মেনেই এ বিষয়ে সমাধান করা হবে।
৬ দিন আগে

পবিত্র মক্কা ও মদিনায় ওমরাহ পালনের স্বপ্ন পূরণের সুযোগ তৈরি হয়েছে বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানদের জন্য। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সরকারি ডিজিটাল প্ল্যাটফর্ম নুসুক অ্যাপে শুরু হয়েছে বিশেষ কুইজ প্রতিযোগিতা। এতে প্রশ্নের সঠিক উত্তর দিয়ে লটারির মাধ্যমে জেতা যেতে পারে বিনা মূল্যে ওমরাহ ভ্রমণের প্যাকেজ। পাশাপাশি রয়েছে পবিত্র জমজমের পানি জেতার সুযোগও।
৬ নভেম্বর ২০২৬

বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা আবেদনের প্রক্রিয়া আরও সহজ করতে ভিসা আন্ডারটেকিং ফর্মের কাঠামো সরল করেছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন। ফর্মের ভাষা ও লেখার ধরন সহজ করায় এখন আবেদনকারীরা অন্যের সাহায্য ছাড়াই এটি পূরণ করতে পারবেন বলে আশা করা হচ্ছে।
৬ নভেম্বর ২০২৬

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে প্রতিদিন বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার তুলে ধরা হচ্ছে। আজ শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতারসহ বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার সর্বশেষ বিনিময় হার প্রকাশ করা হয়েছে।
৬ নভেম্বর ২০২৬

সৌদি আরব থেকে দেশে টাকা পাঠানো প্রবাসীদের জন্য প্রকাশ করা হয়েছে ৪ নভেম্বর ২০২৬ তারিখের সৌদি রিয়ালের বিনিময় হার। আজ প্রতি সৌদি রিয়ালের বিপরীতে পাওয়া যাচ্ছে ৩২ টাকা ৭৬ পয়সা। আগের দিন ৩ নভেম্বর এই হার ছিল ৩২ টাকা ৯২ পয়সা। অর্থাৎ এক দিনের ব্যবধানে রিয়ালের দাম কমেছে ১৬ পয়সা।
৫ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে ভারী বৃষ্টিপাত ও বন্যার ঝুঁকি নিয়ে সতর্কতা রয়েছে। তবে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে। একই সঙ্গে সপ্তাহের শেষ দিকে বাতাসের গতি বাড়ার এবং রোববার থেকে শুষ্ক আবহাওয়া ফিরে আসার সম্ভাবনা রয়েছে।
২৯ অক্টোবর ২০২৬

মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমানোর উদ্যোগ এবং তেহরানে কূটনৈতিক আলোচনা শুরুর খবরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে।
২৬ অক্টোবর ২০২৬

১০ থেকে ২০ হাজার টাকার মধ্যে নতুন স্মার্টফোন কিনতে চাইলে কোন ফোনটি আপনার জন্য ভালো হবে? এই বাজেটে বাজারে রয়েছে স্যামসাং, রিয়েলমি, ইনফিনিক্স, টেকনো, ভিভো, শাওমি ও অনারের বিভিন্ন মডেল। কোনো ফোনে মিলছে বড় ব্যাটারি, কোনো মডেলে বেশি স্টোরেজ, আবার কোনো ফোন দৈনন্দিন ব্যবহারের জন্য হতে পারে উপযোগী।
২৬ অক্টোবর ২০২৬

কম বাজেটে ভালো একটি স্মার্টফোন কিনতে চান? বাংলাদেশের বাজারে ১০ হাজার থেকে ২০ হাজার টাকার মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন পাওয়া যায়। তবে শুধু ফোনের বাহ্যিক সৌন্দর্য বা বেশি র্যাম দেখেই মোবাইল কেনা ঠিক নয়। প্রসেসর, ব্যাটারি, ক্যামেরা, ডিসপ্লে, সফটওয়্যার এবং বিক্রয়োত্তর সেবার মতো বিষয়গুলো বিবেচনা করেই সঠিক ফোন বেছে নেওয়া উচিত।
২৬ অক্টোবর ২০২৬