সদ্য সংবাদ
ছাদ ধসে ৬৬ জন নিহত
নিজস্ব প্রতিবেদক: ক্যারিবিয়ান অঞ্চলের দেশ ডোমিনিকান রিপাবলিকে একটি নাইট ক্লাবের ছাদ ধসে কমপক্ষে ৬৬ জন নিহত হয়েছে। স্থানীয় সময় ৮ এপ্রিল মঙ্গলবার ভোরে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে একজন বেসবল খেলোয়াড়ও রয়েছেন, যা স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
ডোমিনিকান রিপাবলিকের জরুরি অপারেশন কেন্দ্রের পরিচালক, জুয়ান ম্যানুয়েল মেন্দেজ জানিয়েছেন, অন্তত ১৫৫ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
ঘটনাটি ঘটেছিল রাজধানী সান্তো ডোমিঙ্গোর "জেট সেট" নামক নাইট ক্লাবটিতে, যেখানে প্রায় ৩০০ জন উপস্থিত ছিলেন। ছাদ ধসের সময় সেখানে একটি কনসার্ট চলছিল। যারা এখনও নিখোঁজ রয়েছেন, তাদের জন্য উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
ঘটনাস্থলে দ্রুত সময়ে নিহতদের পরিবারের সদস্যরা উপস্থিত হন এবং তারা নিজেদের প্রিয়জনের ছবি নিয়ে খোঁজ করতে থাকেন। উদ্ধার কার্যক্রমে ২২টি প্রতিষ্ঠান থেকে কর্মীরা অংশগ্রহণ করছে।
ডোমিনিকান কর্তৃপক্ষ জানায়, ছাদ ধসের কারণ এখনও জানা যায়নি।
ড্রোন থেকে ধারণ করা ফুটেজে দেখা গেছে, ক্লাবের ছাদের মাঝখানে একটি বড় গর্ত তৈরি হয়েছে, যেখানে অধিকাংশ মানুষ উপস্থিত ছিল। এই স্থানেই হতাহতের ঘটনা ঘটেছে।
একটি ভিডিওতে দেখা যায়, একটি ব্যান্ড গান পরিবেশন করছে এবং স্টেজের কাছ থেকে একজন আঙুল দিয়ে ক্লাবের পেছনে কিছু একটা পড়তে দেখান। এর পরপরই ছাদের লাইটগুলো ধসে পড়তে শুরু করে এবং মুহূর্তের মধ্যে পুরো ছাদটি ধসে পড়ে। এই সময় উপস্থিত মানুষের চিৎকার ও গোঙানির শব্দ শোনা যায়, এবং ভিডিওটি কিছু সেকেন্ড পরই কালো হয়ে যায়।
—সোহাগ/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ভূমিকম্পের শক্তিশালী আঘাত: কম্পন ৬.৮ মাত্রার-উৎপত্তিস্থল কোথায়?
- পে স্কেল নিয়ে সরকারের নতুন যে সিদ্ধান্ত এলো
- পে-স্কেল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ: সর্বনিম্ন বেতন কত?
- নবম পে স্কেল নিয়ে সরকারের বড় সিদ্ধান্ত: তবে কি চূড়ান্ত হচ্ছে কাঠামো?
- প্রাথমিকে নিয়োগ পরীক্ষায় দুর্নীতি: ফল প্রকাশ নিয়ে যা জানাল অধিদপ্তর
- নবম পে-স্কেলের বৈঠক শেষ: নতুন যা যা আসলো সিদ্ধান্তে
- পে স্কেল বাতিল! গ্রেডভিত্তিক মহার্ঘ ভাতা পাচ্ছেন চাকরিজীবীরা
- গ্রেড কমছে না নবম পে-স্কেলে, বেতন বাড়ল কত?
- সর্বনিম্ন বেতন ২১ হাজার: চাকরিজীবীদের অপেক্ষার অবসান ঘটতে পারে কালকেই
- নবম পে-স্কেল নিয়ে সরকারি চাকরীদের জরুরি ঘোষণা
- দেশের সকল সরকারিঅফিসের জন্য জারি হল জরুরি নির্দেশনা
- এলপিজি গ্যাস নিয়ে বড় সুখবর
- ত্রয়োদশ নির্বাচন: সরে দাঁড়ালেন বিএনপির পাঁচ বিদ্রোহী নেতা
- আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ: সর্বশেষ যা জানা গেল
- স্বর্নের বাজারে স্বস্তি: একলাফে কমে গেল সোনার দাম