
বঙ্গোপসাগরে ‘ডানা’ নামের একটি শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, যা চলতি মাসের শেষের দিকে হতে পারে এবং ২৪ থেকে ২৬ অক্টোবরের মধ্যে স্থলভাগে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। এই তথ্যটি শুক্রবার যুক্তরাষ্ট্র এবং ইউরোপের আবহাওয়া পূর্বাভাস মডেল থেকে জানা গেছে। বিশেষ করে তাদের দেয়া এই খবর অনেক টাই সঠিক হয়।
পূর্বাভাসে বলা হয়েছে যে, আগামি ২১ থেকে ২৬ অক্টোবরের মধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে। কাতার থেকে নাম পাওয়া এই ঘূর্ণিঝড়টি বরিশাল বিভাগ এবং ভারতের ওড়িশা রাজ্যের উপকূলে আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এটি বাংলাদেশে আঘাত হানারও আশঙ্কা রয়েছে, যদি কোনোভাবে এর গতিপথ পরিবর্তন হয়।
ধারণা করা হচ্ছে, ঘূর্ণিঝড়টি ২৪ থেকে ২৬ অক্টোবরের মধ্যে উপকূলে পৌঁছাবে।
ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, চলতি মাসের ২০ অক্টোবরের দিকে উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এর প্রভাবে ২২ অক্টোবরের দিকে মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ আরও বলেছেন, “যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় আবহাওয়া পূর্বাভাস মডেল অনুযায়ী ২১ থেকে ২৬ অক্টোবরের মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড়ের উদ্ভব হতে পারে।” ইউরোপিয়ান মডেলের পূর্বাভাসে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা ৭০-৮০% বলে উল্লেখ করা হয়েছে।

দলিল আছে, খতিয়ানেও জমির তথ্য পাওয়া যাচ্ছে, কিন্তু সরেজমিনে গিয়ে সেই জমি কোথায় তা শনাক্ত করতে পারছেন না? এমন পরিস্থিতিতে অনেকেই জমি হারিয়ে গেছে কিংবা অন্য কেউ দখল করে নিয়েছে বলে আশঙ্কা করেন। তবে জমির অবস্থান খুঁজে না পাওয়ার পেছনে পুরোনো ও নতুন দাগ নম্বরের অমিল, মৌজা নকশা বুঝতে ভুল কিংবা সীমানা নিয়ে জটিলতার মতো একাধিক কারণ থাকতে পারে।
১ ঘণ্টা আগে

ফেসবুক পেজে আয় বা মনিটাইজেশন চালু করতে গিয়ে অনেকেই ই-টিন (e-TIN) সনদ নিয়েছেন। কিন্তু আয়কর রিটার্ন জমা না দিলে তাদের প্রত্যেককে কি ৫ হাজার টাকা জরিমানা দিতে হবে? সামাজিক যোগাযোগমাধ্যমে এমন আলোচনা ছড়িয়ে পড়ায় উদ্বেগ তৈরি হয়েছে অনেক কনটেন্ট ক্রিয়েটরের মধ্যে।
১ ঘণ্টা আগে

রাজধানী ঢাকায় আজ আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়ার চিত্রে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস দেখানো হয়েছে। ফলে দিনের বেলায় গরম অনুভূত হতে পারে। তবে আকাশে মেঘ থাকায় আবহাওয়ার পরিস্থিতিতে পরিবর্তন আসতে পারে।
২ ঘণ্টা আগে

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোন্থা’কে ঘিরে আবহাওয়ার পূর্বাভাসে নতুন তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি আরও শক্তিশালী হয়ে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। এদিকে আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে।
২ ঘণ্টা আগে

দেশের বাজারে টানা চার দফায় কমেছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ দফায় প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম কমিয়েছে ৩ হাজার ৩২৪ টাকা। এতে চার দফায় প্রতি ভরিতে সোনার দাম কমেছে মোট ১০ হাজার ৪৩৯ টাকা। ফলে সোনা কিনতে আগ্রহীদের মধ্যে নতুন করে হিসাব-নিকাশ শুরু হয়েছে।
২ ঘণ্টা আগে

প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পরিবারের কাছে টাকা পাঠানোর আগে কোন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকা কত পাওয়া যাচ্ছে, তা জানা জরুরি। আজ সোমবার (২৬ অক্টোবর ২০২৬) বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার সর্বশেষ বিনিময় হার দেওয়া হলো।
২ ঘণ্টা আগে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নবম জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী বেতন নির্ধারণ বা পে-ফিক্সেশন নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে। ব্যক্তিগত তথ্য সংশোধন, পুরোনো বেতন নির্ধারণীতে ভুল, ফিক্সেশন ‘সেন্ড ব্যাক’, নতুন নিয়োগ, প্রেষণে কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং অবসরোত্তর ছুটিতে (পিআরএল) থাকা ব্যক্তিদের করণীয় জানতে চাইছেন অনেকে।
৩ ঘণ্টা আগে

৪৫তম বিসিএসের সুপারিশের ভিত্তিতে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে ৩৮৩ জন প্রার্থীকে প্রভাষক পদে নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (২৫ অক্টোবর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে। নিয়োগপ্রাপ্তদের আগামী ১ নভেম্বরের মধ্যে নির্ধারিত স্থানে সশরীরে উপস্থিত হয়ে যোগদানপত্র জমা দিতে হবে।
১৭ ঘণ্টা আগে

জমি কেনার পর দলিল হাতে পেলেই অনেকেই মনে করেন মালিকানার সব কাজ শেষ। কিন্তু জমির রেকর্ডে নিজের নাম অন্তর্ভুক্ত করার জন্য নামজারি বা মিউটেশন করাও গুরুত্বপূর্ণ। দলিল থাকার পরও নামজারি না হলে ভূমি উন্নয়ন কর দেওয়া, জমির রেকর্ড হালনাগাদ করা এবং ভবিষ্যতে জমি বিক্রির মতো কাজে জটিলতা দেখা দিতে পারে।
১ দিন আগে