
নিজস্ব প্রতিবেদক: বিশ্বের শক্তিশালী ৫০ দেশের তালিকায় স্থান করে নিয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ইউএস নিউজ সম্প্রতি এই তালিকা প্রকাশ করেছে, যেখানে বাংলাদেশের নামও অন্তর্ভুক্ত হয়েছে।
তালিকায় দেখা গেছে, বাংলাদেশ এমনকি ইউরোপীয় দেশ আয়ারল্যান্ডকেও পিছনে ফেলেছে এবং বর্তমানে ৪৭তম অবস্থানে রয়েছে।
এই তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, তার পরেই স্থান পেয়েছে চীন, রাশিয়া, যুক্তরাজ্য ও জার্মানি। ইউএস নিউজ জানিয়েছে, তালিকা তৈরি করতে বিভিন্ন দেশের বৈশ্বিক নীতিনির্ধারণী প্রভাব, আন্তর্জাতিক সংবাদে নিয়মিত উপস্থিতি এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে।
দক্ষিণ এশিয়ার মধ্যে ভারত বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে এবং তার অবস্থান ১২তম। তবে পাকিস্তান, ভুটান এবং মালদ্বীপের মতো দেশগুলোর নাম এই তালিকায় নেই।
ইউএস নিউজ জানায়, বিশ্বের কিছু দেশ নিয়মিত আন্তর্জাতিক শিরোনামে উঠে আসে, বৈশ্বিক নীতিনির্ধারকদের আলোচনায় স্থান পায় এবং আন্তর্জাতিক অর্থনীতির গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব দেশগুলোর পররাষ্ট্রনীতি, সামরিক বাজেট এবং কূটনৈতিক সম্পর্কের ওপর গোটা বিশ্বের নজর থাকে। তাদের প্রতিশ্রুতি কখনো আস্থা, আবার কখনো ভয় সৃষ্টি করে। এসব দেশই বিশ্ব মঞ্চে তাদের শক্তি ও প্রভাব বজায় রেখেছে।
পাওয়ার সাবর্যাংকিং অনুযায়ী, একটি দেশের 'ক্ষমতা' নির্ধারণে ৬টি বৈশিষ্ট্য সমানভাবে বিবেচনা করা হয়: বিশ্ব নেতৃত্বে ভূমিকা, অর্থনৈতিক প্রভাব, শক্তিশালী রপ্তানি খাত, রাজনৈতিক প্রভাব, আন্তর্জাতিক জোট ও মিত্রতা, এবং শক্তিশালী সামরিক বাহিনী। এই সূচকের তথ্য অনুযায়ী, যেসব দেশ এই বৈশিষ্ট্যগুলোতে এগিয়ে রয়েছে, তারাই বর্তমানে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর হিসেবে বিবেচিত হচ্ছে।
সোহাগ/

নিজস্ব প্রতিবেদক: প্রবাসী বাংলাদেশিদের জন্য বড় স্বস্তির খবর এসেছে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন থেকে। দেশটির সরকার নতুন একটি সিদ্ধান্তের মাধ্যমে প্রবাসীদের জন্য ভিসা নবায়ন প্রক্রিয়া আরও সহজ করে দিয়েছে। এখন থেকে কোনো প্রবাসী যদি বাহরাইনের বাইরে—যেমন বাংলাদেশে—অবস্থান করেন, তাহলেও তিনি সেখান থেকেই তার ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন করতে পারবেন।
১ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিদেশে কর্মরত লাখো প্রবাসী প্রতিদিন কষ্টার্জিত অর্থ দেশে পাঠিয়ে পরিবার ও দেশের অর্থনীতিকে শক্তিশালী করে তুলছেন। তাই প্রবাসীদের টাকা পাঠানোর সুবিধার কথা মাথায় রেখে বিভিন্ন দেশের মুদ্রার প্রতিদিনের সর্বশেষ বিনিময় হার তুলে ধরা হয়।
১ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: দেশের সোনার বাজারে স্বস্তির খবর। টানা দরপতনের ধারাবাহিকতায় আবারও কমানো হয়েছে সোনার দাম। গতকালের বড় পতনের পর আজ শুক্রবার নতুন করে মূল্য কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
১ দিন আগে

হাসান: দেশের অনেক জায়গার মতো গাইবান্ধাতেও রান্নার গ্যাস হিসেবে এলপিজি সিলিন্ডারের ওপর নির্ভরশীলতা দিন দিন বাড়ছে। তবে বাজারে বিক্রি হওয়া বেসরকারি কোম্পানির গ্যাসের দাম যেখানে ১৫০০ থেকে ১৬০০ টাকার মধ্যে, সেখানে একই ওজনের সরকারি সিলিন্ডারের দাম মাত্র ৮২৫ টাকা—এই তথ্য অনেকের কাছেই যেন অবিশ্বাস্য।
২ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীরা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। তাদের পাঠানো রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে বড় ভূমিকা রাখে। প্রবাসীদের সুবিধার্থে প্রতিদিন বিভিন্ন দেশের মুদ্রার সর্বশেষ বিনিময় হার প্রকাশ করা হয়, যাতে তারা সঠিক সময়ে দেশে টাকা পাঠিয়ে সর্বোচ্চ মূল্য পেতে পারেন।
২ দিন আগে

মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য আজকের রেমিট্যান্স বাজারে এসেছে নতুন আপডেট। দেশে টাকা পাঠানোর আগে সর্বশেষ মুদ্রা বিনিময় হার জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বৈদেশিক মুদ্রার রেট যেকোনো সময় বাড়তে বা কমতে পারে।
২ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য আজকের রেমিট্যান্স বাজারে এসেছে ইতিবাচক খবর। সৌদি আরব থেকে দেশে টাকা পাঠাতে আজ পাওয়া যাচ্ছে গতকালের তুলনায় কিছুটা বেশি রেট। তাই যারা আজ টাকা পাঠানোর পরিকল্পনা করছেন, তারা তুলনামূলক ভালো মূল্য পেতে পারেন।
২ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন ধরে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১১ মার্চ) সকাল ৯টা থেকে শুরু করে পরবর্তী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
২ দিন আগে

হাসান: দেশের স্বর্ণবাজারে আবারও দামের বড় ধরনের পরিবর্তন এসেছে। টানা দুই দফা মূল্য বৃদ্ধির পর এবার ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমানো হয়েছে সোনার দাম। নতুন এই মূল্য আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১০টা থেকে সারা দেশে কার্যকর হয়েছে।
২ দিন আগে