
বাংলাদেশে জাতীয় নির্বাচন কবে হবে—এ প্রশ্ন শুধু গণতান্ত্রিক দেশগুলো নয়, বরং যেসব দেশে গণতন্ত্রের চর্চা নেই, সেসব দেশও জানতে আগ্রহ দেখাচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
মঙ্গলবার (৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
সম্প্রতি ব্যাংককে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে একটি বৈঠক হয়। সেখানে ভারতের পক্ষ থেকে বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে উদ্বেগ জানানো হয়। এ নিয়ে বাংলাদেশের অবস্থান জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, "নির্বাচন নিয়ে আলোচনায় আমরা বরাবরই বলেছি, এই সরকার খুব শিগগিরই দায়িত্ব শেষ করে রাজনৈতিক দলগুলোর কাছে ক্ষমতা হস্তান্তর করবে।"
তিনি আরও বলেন, "এটি শুধু গণতান্ত্রিক দেশগুলোর নয়, এমন অনেক দেশও জানতে চায় যেখানে নিজেরাই গণতান্ত্রিক চর্চা করে না। তারা জানতে চায় কখন নির্বাচন হবে, নতুন সরকার কবে আসবে। এর পেছনে মূলত তাদের অর্থনৈতিক ও বিনিয়োগ সংশ্লিষ্ট স্বার্থ জড়িত থাকে।"
পররাষ্ট্র উপদেষ্টা মনে করেন, রাজনৈতিক স্থিতিশীলতা এবং অনিশ্চয়তা দূর করার স্বার্থেই অনেক দেশ আগাম তথ্য জানতে চায়, যাতে তারা ভবিষ্যতের পরিকল্পনা সাজাতে পারে।

স্বপ্নের দেশ ইতালিতে কাজের সুযোগ পেতে পারেন বাংলাদেশিরা। ২০২৭ সালের জন্য ইতালিতে বিদেশি কর্মী প্রবেশের যে ব্যবস্থা করা হয়েছে, সেখানে বাংলাদেশও অন্তর্ভুক্ত রয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত তিন বছরে ইতালিতে মোট ৪ লাখ ৯৭ হাজার ৫৫০ জন বিদেশি কর্মী প্রবেশের সুযোগ পাবেন। এর মধ্যে ২০২৭ সালের জন্য নির্ধারিত কোটা ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন।
১ ঘণ্টা আগে

মন্ত্রিসভায় জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুমোদনের প্রায় দুই সপ্তাহ পার হলেও এখনো নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশ হয়নি। নতুন বেতন কাঠামোর খসড়া নিয়ে প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
১ ঘণ্টা আগে

মালয়েশিয়ার মুদ্রা রিংগিটের বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার প্রতিদিনই কিছুটা ওঠানামা করে। সেই ধারাবাহিকতায় ১৮ সেপ্টেম্বর ২০২৬-এর হালনাগাদ তথ্য অনুযায়ী, মধ্য-বাজার বিনিময় হারে ১ মালয়েশিয়ান রিংগিটের মূল্য প্রায় ৩০ টাকা ১০ পয়সা।
১ ঘণ্টা আগে

আন্তর্জাতিক মুদ্রাবাজারে প্রতিদিনই বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার কিছুটা ওঠানামা করে। এর ধারাবাহিকতায় সৌদি আরবের মুদ্রা সৌদি রিয়াল (এসএআর)-এর বিপরীতে বাংলাদেশি টাকার মূল্যও পরিবর্তিত হচ্ছে। সৌদি আরবে থাকা প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি দেশে থাকা পরিবারের সদস্যদের জন্যও রিয়ালের সর্বশেষ বিনিময় হার জানা গুরুত্বপূর্ণ।
২ ঘণ্টা আগে

আন্তর্জাতিক মুদ্রাবাজারে প্রতিদিনই বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার পরিবর্তিত হয়। এর প্রভাব পড়ে সিঙ্গাপুর ডলার ও বাংলাদেশি টাকার বিনিময় হারেও। সিঙ্গাপুর থেকে বাংলাদেশে টাকা পাঠানো কিংবা সিঙ্গাপুর ডলার ভাঙানোর ক্ষেত্রে তাই প্রতিদিনের হালনাগাদ বিনিময় হার জানা গুরুত্বপূর্ণ।
২ ঘণ্টা আগে

উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। পরবর্তী সময়ে এই লঘুচাপটি আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে দেশের আবহাওয়ায় পরিবর্তন আসতে পারে এবং আগামীকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হওয়ার আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
৩ ঘণ্টা আগে

দেশের বাজারে সোনা ও রুপার দামে আজ কোনো পরিবর্তন হয়নি। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সর্বশেষ নির্ধারিত দর অনুযায়ী, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) আগের দামেই সোনা বিক্রি হচ্ছে। নতুন করে কোনো মূল্য নির্ধারণ বা সমন্বয়ের ঘোষণা না আসায় বাজারে ১২ সেপ্টেম্বর নির্ধারিত দামই কার্যকর রয়েছে।
৩ ঘণ্টা আগে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া জন্মদিনের শুভেচ্ছার জবাব দিয়েছেন। জন্মদিন উপলক্ষে পাঠানো শুভেচ্ছাবার্তার জন্য তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে মোদি বলেছেন, তিনি তার বার্তাটি গভীরভাবে উপলব্ধি করেছেন।
৪ ঘণ্টা আগে

প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশীদার। বিদেশে কর্মরত এসব রেমিট্যান্স যোদ্ধার পাঠানো অর্থ পরিবারের পাশাপাশি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রবাসীদের অর্থ পাঠানোর ক্ষেত্রে সুবিধার জন্য বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার সর্বশেষ বিনিময় হার তুলে ধরা হলো।
৬ ঘণ্টা আগে