
নিজস্ব প্রতিবেদক: গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ৭ এপ্রিল বিশ্বব্যাপী হরতাল পালনের আহ্বান জানিয়েছেন নিপীড়িত গাজার জনগণের সমর্থনে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সংগঠক সার্জিস আলম তার ফেসবুক পোস্টে এই প্রতিবাদ কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন।
তিনি তার পোস্টে লিখেছেন, “মানুষ ও মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব শুধু শিক্ষা প্রতিষ্ঠান, অফিস বা আদালত বন্ধ রাখা নয়, বরং দল-মত নির্বিশেষে সারাদেশের ছাত্র-জনতাকে একত্রিত হয়ে ইসরাইলের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে। হয়তো এই মুহূর্তে গাজার ভাই-বোনদের পাশে দাঁড়িয়ে সরাসরি প্রতিবাদ করতে পারব না, তবে তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে অন্তত আমাদের দেশের রাজপথে নামতে পারব।”
এছাড়াও তিনি উল্লেখ করেন, “এনসিপি, বিএনপি, জামায়াত—কোনো রাজনৈতিক দলের ব্যানারে নয়, বরং ‘বাংলাদেশ’ নামক ব্যানারে রাজপথে নেমে গাজার মজলুম মানুষের পক্ষে দাঁড়াতে হবে। প্রত্যেক জেলা থেকে ছাত্র-জনতার প্রতিনিধিরা কয়েকজনকে দায়িত্ব দিয়ে একত্রিত হয়ে এই কর্মসূচি পালন করবে। ৭ এপ্রিলের এই প্রতিবাদ কোনো দলের পক্ষ থেকে নয়, বরং বাংলাদেশ হিসেবে গাজার মানুষের প্রতি সমর্থন জানানো হবে।”

নিজস্ব প্রতিবেদক: প্রবাসী বাংলাদেশিদের জন্য বড় স্বস্তির খবর এসেছে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন থেকে। দেশটির সরকার নতুন একটি সিদ্ধান্তের মাধ্যমে প্রবাসীদের জন্য ভিসা নবায়ন প্রক্রিয়া আরও সহজ করে দিয়েছে। এখন থেকে কোনো প্রবাসী যদি বাহরাইনের বাইরে—যেমন বাংলাদেশে—অবস্থান করেন, তাহলেও তিনি সেখান থেকেই তার ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন করতে পারবেন।
২১ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিদেশে কর্মরত লাখো প্রবাসী প্রতিদিন কষ্টার্জিত অর্থ দেশে পাঠিয়ে পরিবার ও দেশের অর্থনীতিকে শক্তিশালী করে তুলছেন। তাই প্রবাসীদের টাকা পাঠানোর সুবিধার কথা মাথায় রেখে বিভিন্ন দেশের মুদ্রার প্রতিদিনের সর্বশেষ বিনিময় হার তুলে ধরা হয়।
১ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: দেশের সোনার বাজারে স্বস্তির খবর। টানা দরপতনের ধারাবাহিকতায় আবারও কমানো হয়েছে সোনার দাম। গতকালের বড় পতনের পর আজ শুক্রবার নতুন করে মূল্য কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
১ দিন আগে

হাসান: দেশের অনেক জায়গার মতো গাইবান্ধাতেও রান্নার গ্যাস হিসেবে এলপিজি সিলিন্ডারের ওপর নির্ভরশীলতা দিন দিন বাড়ছে। তবে বাজারে বিক্রি হওয়া বেসরকারি কোম্পানির গ্যাসের দাম যেখানে ১৫০০ থেকে ১৬০০ টাকার মধ্যে, সেখানে একই ওজনের সরকারি সিলিন্ডারের দাম মাত্র ৮২৫ টাকা—এই তথ্য অনেকের কাছেই যেন অবিশ্বাস্য।
১ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীরা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। তাদের পাঠানো রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে বড় ভূমিকা রাখে। প্রবাসীদের সুবিধার্থে প্রতিদিন বিভিন্ন দেশের মুদ্রার সর্বশেষ বিনিময় হার প্রকাশ করা হয়, যাতে তারা সঠিক সময়ে দেশে টাকা পাঠিয়ে সর্বোচ্চ মূল্য পেতে পারেন।
১ দিন আগে

মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য আজকের রেমিট্যান্স বাজারে এসেছে নতুন আপডেট। দেশে টাকা পাঠানোর আগে সর্বশেষ মুদ্রা বিনিময় হার জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বৈদেশিক মুদ্রার রেট যেকোনো সময় বাড়তে বা কমতে পারে।
১ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য আজকের রেমিট্যান্স বাজারে এসেছে ইতিবাচক খবর। সৌদি আরব থেকে দেশে টাকা পাঠাতে আজ পাওয়া যাচ্ছে গতকালের তুলনায় কিছুটা বেশি রেট। তাই যারা আজ টাকা পাঠানোর পরিকল্পনা করছেন, তারা তুলনামূলক ভালো মূল্য পেতে পারেন।
১ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন ধরে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১১ মার্চ) সকাল ৯টা থেকে শুরু করে পরবর্তী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে

হাসান: দেশের স্বর্ণবাজারে আবারও দামের বড় ধরনের পরিবর্তন এসেছে। টানা দুই দফা মূল্য বৃদ্ধির পর এবার ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমানো হয়েছে সোনার দাম। নতুন এই মূল্য আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১০টা থেকে সারা দেশে কার্যকর হয়েছে।
২ দিন আগে