
নিজস্ব প্রতিবেদক: প্রিমিয়ার লিগের একটি ম্যাচ খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। পরে জানা যায়, তামিম অল্প সময়ের মধ্যে দুইবার হার্ট অ্যাটাকের শিকার হন। জরুরি অবস্থায় তামিমকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এবং সেখানে তার হার্টে রিং পরানো হয়। তামিমের দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
আজ সাকিবের ৩৮তম জন্মদিন। এই বিশেষ দিনটি ভক্তদের সঙ্গে উদযাপন করার সময় সাকিব একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। সাকিব ভিডিও বার্তায় বলেন, "আশা করি তামিম খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে! সবাই তার জন্য দোয়া করবেন। তার পরিবারের জন্য এই কঠিন সময়টা যেন ভালোভাবে পার হয়। ইনশাআল্লাহ, তামিম সুস্থ হয়ে উঠবে!"
এদিকে, ডিপিএল (ডমিস্টিক প্রিমিয়ার লিগ) এর অষ্টম রাউন্ডের ম্যাচে আজ বিকেএসপির তিন নম্বর মাঠে মুখোমুখি হয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং শাইনপুকুর ক্রিকেট ক্লাব। টসের পরপরই অসুস্থ হয়ে পড়েন মোহামেডান অধিনায়ক তামিম। এরপর ফিল্ডিংয়ে নামতেও পারেননি তিনি।
তামিমের শারীরিক অবস্থা সম্পর্কে সাভারের কেপিজে বিশেষায়িত হাসপাতালের (পূর্বের ফজিলাতুননেসা মুজিব হাসপাতাল) ডিরেক্টর ড. রাজিব গণমাধ্যমকে জানান, "আজ সকাল ৯টা-সাড়ে ৯টার দিকে তামিম অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসা শুরু হয়। আমরা চিন্তা করছিলাম তাকে ঢাকায় নেওয়া হবে কি না, কিন্তু তার অবস্থা গুরুতর হওয়ায় সে আবার আমাদের কাছে ফিরে আসে। গুরুতর অবস্থায় প্রয়োজনীয় সব চিকিৎসা দেওয়া হয় এবং আল্লাহর রহমতে তার অবস্থা এখন কিছুটা উন্নতি হয়েছে।"
তিনি আরও বলেন, "তামিমের একটি হার্ট অ্যাটাক হয়েছিল। এজন্য তার এনজিওগ্রাম করে এনজিওপ্লাস্টি এবং স্টেন্ট বসানো হয়েছে। স্টেন্টিং সফলভাবে করা হয়েছে এবং এখন তার ব্লক পুরোপুরি অপসৃত হয়েছে। তবে তিনি এখনো চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন এবং গুরুতর অবস্থার জন্য কিছুটা সময় লাগবে। আমরা সবাই তার দ্রুত সুস্থতার জন্য প্রাণপণ চেষ্টা করছি।" ভিডিও দেখতে এখানে ক্লিক করুন-
সোহাগ/

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান-এর দেশে ফেরা নিয়ে আবারও নতুন করে আলোচনা শুরু হয়েছে। দেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর তার দেশে ফেরার সম্ভাবনা কিছুটা বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফলে ক্রিকেট অঙ্গনসহ ভক্তদের মধ্যেও বিষয়টি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।
১ দিন আগে

হাসান: পাকিস্তানের বিপক্ষে রোমাঞ্চকর লড়াইয়ে জয় তুলে নিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে ১১ রানের নাটকীয় জয়ে ২–১ ব্যবধানে সিরিজ জিতেছে টাইগাররা।
৪ দিন আগে

রাকিব: মিরপুরের ঐতিহাসিক শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ অনুষ্ঠিত বাংলাদেশ ও পাকিস্তানের তৃতীয় ওয়ানডে ম্যাচে প্রথমে ব্যাট করে শক্ত অবস্থানে রয়েছে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে টাইগাররা। ওপেনার Tanzid Hasan Tamim-এর দুর্দান্ত সেঞ্চুরি এবং মিডল অর্ডারের কার্যকর অবদানেই এই লড়াকু স্কোর পায় স্বাগতিকরা।
৪ দিন আগে

রাকিব: বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আজ মিরপুরের ঐতিহাসিক শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম মাঠে মুখোমুখি হয়েছে দুই দল। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক Shaheen Shah Afridi। প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১.৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১২ রান।
৪ দিন আগে

ক্রিকেটপ্রেমীদের জন্য দারুণ উত্তেজনাপূর্ণ এক ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। ম্যাচে প্রথমে ব্যাট করে শক্তিশালী সংগ্রহ গড়ে তুলেছে পাকিস্তান। নির্ধারিত ওভারে ব্যাট করে তারা ২৭৪ রানের বড় স্কোর দাঁড় করায়, যা জয়ের জন্য বাংলাদেশের সামনে কঠিন লক্ষ্য হিসেবে দাঁড়িয়েছে।
৬ দিন আগে

রাকিব: মিরপুরের ঐতিহাসিক শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ আজ জমে উঠেছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের গুরুত্বপূর্ণ দ্বিতীয় ম্যাচ। স্বাগতিক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে।
৬ দিন আগে

সাকিব: প্রথম ম্যাচে দাপুটে জয়ের পর আত্মবিশ্বাসে উজ্জ্বল বাংলাদেশ দল। এবার লক্ষ্য দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় লড়াই অনুষ্ঠিত হবে শুক্রবার (১৩ মার্চ ২০২৬) মিরপুরের ঐতিহাসিক শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ।
৬ দিন আগে

হাসান: প্রথম ম্যাচে দাপুটে জয়ের পর আত্মবিশ্বাসে টগবগ করছে বাংলাদেশ দল। এখন লক্ষ্য একটাই—দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করা। শুক্রবার (১৩ মার্চ ২০২৬) মিরপুরের ঐতিহ্যবাহী শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে।
৬ দিন আগে

রাকিব: বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন বিশ্বসেরা অলরাউন্ডার Shakib Al Hasan। দীর্ঘ সময় দেশের বাইরে থাকার পর অবশেষে দেশে ফেরার ইঙ্গিত দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাকিব জানান, সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই তাকে বাংলাদেশে দেখা যেতে পারে। তার এই মন্তব্যে নতুন করে আশায় বুক বেঁধেছেন কোটি ভক্ত।
১২ মার্চ ২০২৬