
নিজস্ব প্রতিবেদক: চেক প্রতারণা মামলায় ক্রিকেটার ও মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (২৪ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এই আদেশ দেন।
এইদিন মামলাটিতে সাকিব আল হাসানকে গ্রেপ্তারের পরোয়ানা সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য পরবর্তী তারিখ নির্ধারিত ছিল। কিন্তু আসামি পলাতক থাকায় বাদীপক্ষ তার সম্পদ ক্রোক করার আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন। এর আগে, গত ১৯ জানুয়ারি, একই আদালত সাকিব আল হাসানকে গ্রেপ্তারের জন্য পরোয়ানা জারি করেছিলেন।
এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিপন মিয়া।
গত বছরের ১৫ ডিসেম্বর, ঢাকা আদালতে আইএফআইসি ব্যাংকের পক্ষে শাহিবুর রহমান বাদী হয়ে সাকিব আল হাসানসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওইদিন আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আসামিদের আদালতে হাজির হতে সমন জারি করেন। মামলার অপর আসামিরা হলেন সাকিব আল হাসান এগ্রো ফার্ম লিমিটেডের এমডি গাজী শাহাগীর হোসাইন, প্রতিষ্ঠানটির পরিচালক ইমদাদুল হক এবং মালাইকা বেগম।
তবে, ইমদাদুল হক ও মালাইকা বেগম আদালতে হাজির হলেও, অন্যান্য আসামি সাকিবসহ তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
মামলার সূত্রে জানা যায়, সাকিব আল হাসানের মালিকানাধীন এগ্রো ফার্ম ব্যবসায়িক উদ্দেশ্যে আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে বিভিন্ন সময় ঋণ গ্রহণ করে। ঋণের বিপরীতে সাকিবের প্রতিষ্ঠান দুটি চেক ইস্যু করে। কিন্তু চেক দুটি উত্তোলন করার সময় পর্যাপ্ত টাকা না থাকায় চেক দুটি ডিজঅনার হয়ে যায়। দুই চেকের মোট টাকার পরিমাণ প্রায় চার কোটি পনের লাখ টাকা।
সোহাগ/

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে বড় ধাক্কা খেল বাংলাদেশ দল। জোহানেসবার্গে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারের পর এবার দ্বিতীয় ও শেষ টেস্টের আগেই পেসার হাসান মাহমুদকে হারাচ্ছে টাইগাররা। চোট ও শারীরিক অস্বস্তির কারণে তাঁকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট।
২১ ঘণ্টা আগে

আইপিএল ২০২৭-এর নিলামের আগে দল গোছাতে বড় সিদ্ধান্ত নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান ও শ্রীলঙ্কার পেসার মাথিশা পাথিরানাকে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। তবে গত আসরে ২৫.২ কোটি রুপি দিয়ে দলে নেওয়া অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে ধরে রেখেছে কলকাতা।
৩ দিন আগে

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে ধুঁকতে থাকা বাংলাদেশকে দারুণভাবে লড়াইয়ে ফিরিয়েছেন তাওহিদ হৃদয়। ক্যারিয়ারের প্রথম টেস্ট দেড়শ রান পূর্ণ করে দলকে বড় বিপর্যয় থেকে সামলে নিয়েছেন এই ডানহাতি ব্যাটার। তাঁর দুর্দান্ত ব্যাটিংয়ে তৃতীয় দিনের মধ্যাহ্নবিরতির পর আক্রমণাত্মক ব্যাটিংয়ে ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিকরা।
৭ নভেম্বর ২০২৬

সিলেটে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দিনের প্রথম সেশনে ২৬ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৮৬ রান করেছে সফরকারীরা। বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ নিয়েছেন দুটি উইকেট।
৫ নভেম্বর ২০২৬

৩ নভেম্বর ২০২৬

ক্রিকেট ও ফুটবলপ্রেমীদের জন্য আজ রয়েছে ব্যস্ত ক্রীড়াসূচি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের চতুর্থ দিনে মাঠে নামবে বাংলাদেশ। একই দিন ত্রিদেশীয় সিরিজের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। এ ছাড়া দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়ার কেপটাউন টেস্টের পঞ্চম দিনের খেলাও অনুষ্ঠিত হবে।
৩১ অক্টোবর ২০২৬

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং প্যানেলে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে। তাঁর জায়গায় নতুন স্থায়ী কোচ নিয়োগ না দেওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
২৫ অক্টোবর ২০২৬

আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ে নেমে ভালো অবস্থানে রয়েছে আফগানিস্তান। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে সোমবার (১৯ অক্টোবর) অনুষ্ঠিত ম্যাচে ৩৩.৫ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৯৮ রান করেছে দলটি।
১৯ অক্টোবর ২০২৬

পাকিস্তানে অনুষ্ঠিত নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। শিরোপা নির্ধারণী এই ম্যাচ ঘিরে দুই দলের লড়াই দেখার অপেক্ষায় রয়েছেন ক্রিকেটপ্রেমীরা।
১৬ অক্টোবর ২০২৬