সদ্য সংবাদ
প্রথম ম্যাচে হারের পর মুস্তাফিজকে নিয়ে যা বললেন কলকাতার অধিনায়ক রাহানে
নিজস্ব প্রতিবেদক: কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত আইপিএল ২০২৫-এর উদ্বোধনী ম্যাচে ১৭৫ রানের সহজ লক্ষ্য তাড়ায় কলকাতা নাইট রাইডার্সকে ৭ উইকেটে পরাজিত করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিরাট কোহলি এবং ফিল সল্টের দুর্দান্ত হাফ সেঞ্চুরির সুবাদে এই জয় নিশ্চিত হয়।
শনিবার (২২ মার্চ) ম্যাচটি ২২ বল বাকি থাকতে জিতে নেয় রজত পতিদারের দল। কলকাতার বোলিংয়ের ব্যর্থতায় এমন পরাজয় আসে, যেখানে তারা ইনজুরির কারণে আইপিএলে না থাকা এনরিখ নরকিয়াকে যথেষ্ট অনুভব করেছে।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কলকাতার অধিনায়ক অজিঙ্কা রাহানে বলেন, "১৭৪ রান একটি চ্যালেঞ্জিং লক্ষ্য ছিল। তাদের ব্যাটাররা অসাধারণ ব্যাটিং করেছে, এবং আমি তাদের প্রশংসা করি। যদি আমরা কিছু আগের উইকেট নিতে পারতাম, তাহলে ফলাফল হয়তো ভিন্ন হতে পারতো। আমাদের পাঁচজন উইকেট টেকার বোলার ছিল, কিন্তু আমরা নরকিয়াকে মিস করছি। তিনি আমাদের ফাস্ট বোলিংয়ের নেতৃত্ব দেওয়ার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা তাকে পাচ্ছি না।"
রাহানে আরও বলেন, "নরকিয়ার পরিবর্তে দলের শক্তি বাড়ানোর জন্য নতুন ফাস্ট বোলার আনার পরিকল্পনা চলছে। আমরা একজন বাংলাদেশি ফাস্ট বোলারের সঙ্গে আলোচনা করেছি, তবে কতটুকু আলোচনা হয়েছে তা টিম ম্যানেজমেন্টই জানাতে পারবে।"
সাদিয়া/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- পে স্কেল: সরকারি কর্মচারীদের জন্য সুখবর দিল তারেক রহমান
- মহার্ঘ ভাতা ঘোষণা: সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে ৪ থেকে ৮ হাজার টাকা
- নতুন পে-স্কেল নিয়ে বিশাল সুখবর-দেখুন চূড়ান্ত রূপরেখা বিশ্লেষণ
- জামায়াত আমিরের নিজ আসনের ফল প্রকাশ-দেখুন আমিরের অনস্থান?
- তবে কি ঈদুল ফিতরের আগেই নতুন পে-স্কেল আসছে!
- রাতারাতি কমলো সোনার দাম: নতুন দর ঘোষণা বাজুসের
- গ্রেডভিত্তিক মহার্ঘ ভাতা কার্যকর হতে যাচ্ছে, ফেব্রুয়ারিতেই বাড়ছে বেতন
- ঢাকা-৮ আসনের ১২ কেন্দ্রের ফল প্রকাশ-দেখুন ফলাফল
- তারেক রহমানের ঢাকা-১৭ আসনের ফলাফল প্রকাশ-দেখুন কে এগিয়ে?
- বগুড়া-৬: তারেক রহমানের আসনের ফল প্রকাশ- দেখুন ফলাফল
- নাটকীয় নির্বাচনী ফলাফল: জামাতের তথ্য অনুযায়ী ভোটকেন্দ্রভিত্তিক ফলাফল
- নির্বাচন ২০২৬- সরকারি ফলাফল সরাসরি দেখতে এখানে ক্লিক করুন
- ঢাকা-১৫: জামায়াত আমিরের আসনের ফল প্রকাশ-চমকে উঠার মতো ফল
- আবারও লাফ দিল স্বর্ণের দাম: দেখুন ২২,২১,১৮ ক্যারেটের মূল্য
- ঢাকার ৮ কেন্দ্রের তথ্য: দেখুন ফলাফল