সদ্য সংবাদ
ভক্তদের জুয়া খেলতে উৎসাহিত করলেন সাকিব আল হাসান
নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৩-এর উদ্বোধনের দিনে সাকিব আল হাসান তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে তিনি ওয়ান এক্স বেটের পক্ষে প্রচারণা চালান। ভিডিওতে সাকিব ওই বেটিং প্ল্যাটফর্মটির জার্সি পরিধান করে এবং ক্যাপশনে লিখেন, তিনি ওয়ান এক্স বেট ব্যবহার করেন এবং তার ভক্তদেরও এই প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার আহ্বান জানান।
ভিডিওতে সাকিব বলেন, "আমি এই সাইটে নিজের পছন্দের ম্যাচ এবং দলের পক্ষে বাজি ধরছি, এবং আপনাদেরও এটি ব্যবহার করার পরামর্শ দিচ্ছি।" তিনি এই প্ল্যাটফর্মকে বিশ্বাসযোগ্য বলেও উল্লেখ করেন, তবে বর্তমানে তিনি বিসিবির সাথে চুক্তিবদ্ধ নন, তাই এ ধরনের বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রে তার কোনো বাধা নেই।
তবে, বাংলাদেশের বিদ্যমান আইন অনুযায়ী, প্রকাশ্যে জুয়া সম্পর্কিত কোনো কার্যক্রম নিষিদ্ধ। সাকিব এই জুয়া বিজ্ঞাপন প্রচার করে দেশের ক্রিকেটে খেলার সুযোগ নিজেই সীমিত করে ফেলেছেন। অনেক তরুণ সাকিবকে আইডল হিসেবে গ্রহণ করে, তার এই কর্মকাণ্ডের নেতিবাচক প্রভাব তাদের ওপর পড়তে পারে, যা দেশের ভবিষ্যতের জন্য ক্ষতিকর হতে পারে।
এটি প্রথমবার নয়, এর আগে সাকিব "বেট উইনার নিউজ" বেটিং কোম্পানির শুভেচ্ছাদূত হয়ে বিতর্কে জড়ান, পরে বিসিবির চাপে তিনি সেই চুক্তি থেকে সরে এসেছিলেন। ২০২১ সালে, আন্তর্জাতিক ক্রিকেট থেকেও কিছুটা বিরতি নিয়েছিলেন। যদিও তার বোলিং অ্যাকশন বৈধতা পেয়েছে, তবুও দেশের মাটিতে কোনো টুর্নামেন্টে অংশ নেননি। অনেকেই আশা করেছিলেন সাকিব আবার জাতীয় দলের জার্সি গায়ে মাঠে ফিরবেন, তবে এখন সেই সম্ভাবনা অনেকটাই কমে গেছে।
সাকিবের এই বিজ্ঞাপন প্রচারের কারণে তাকে বাংলাদেশে বিভিন্ন স্পন্সরশিপ থেকে হারাতে হয়েছে, এবং দেশের ক্রিকেটে আয়ের পথও বন্ধ হয়ে গেছে। এমন কর্মকাণ্ড যে দেশের জন্য অনৈতিক, তা সাকিব বুঝতে পারেননি।
সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র ছিলেন, তবে তার এই কর্মকাণ্ডের মাধ্যমে ধীরে ধীরে তার উজ্জ্বলতা কমে যাচ্ছে। নানা বিতর্কের সৃষ্টি করা সাকিবই বাংলাদেশের একমাত্র সেলিব্রেটি যিনি প্রকাশ্যে জুয়া বিজ্ঞাপন করেছেন, যা দেশের ক্রিকেটের জন্য একটি বড় দুঃখজনক বিষয়।
—সোহাগ/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- পে স্কেল: সরকারি কর্মচারীদের জন্য সুখবর দিল তারেক রহমান
- মহার্ঘ ভাতা ঘোষণা: সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে ৪ থেকে ৮ হাজার টাকা
- নতুন পে-স্কেল নিয়ে বিশাল সুখবর-দেখুন চূড়ান্ত রূপরেখা বিশ্লেষণ
- জামায়াত আমিরের নিজ আসনের ফল প্রকাশ-দেখুন আমিরের অনস্থান?
- তবে কি ঈদুল ফিতরের আগেই নতুন পে-স্কেল আসছে!
- রাতারাতি কমলো সোনার দাম: নতুন দর ঘোষণা বাজুসের
- গ্রেডভিত্তিক মহার্ঘ ভাতা কার্যকর হতে যাচ্ছে, ফেব্রুয়ারিতেই বাড়ছে বেতন
- ঢাকা-৮ আসনের ১২ কেন্দ্রের ফল প্রকাশ-দেখুন ফলাফল
- তারেক রহমানের ঢাকা-১৭ আসনের ফলাফল প্রকাশ-দেখুন কে এগিয়ে?
- বগুড়া-৬: তারেক রহমানের আসনের ফল প্রকাশ- দেখুন ফলাফল
- নাটকীয় নির্বাচনী ফলাফল: জামাতের তথ্য অনুযায়ী ভোটকেন্দ্রভিত্তিক ফলাফল
- নির্বাচন ২০২৬- সরকারি ফলাফল সরাসরি দেখতে এখানে ক্লিক করুন
- ঢাকা-১৫: জামায়াত আমিরের আসনের ফল প্রকাশ-চমকে উঠার মতো ফল
- আবারও লাফ দিল স্বর্ণের দাম: দেখুন ২২,২১,১৮ ক্যারেটের মূল্য
- ঢাকার ৮ কেন্দ্রের তথ্য: দেখুন ফলাফল