
নিজস্ব প্রতিবেদক: ১১ই মার্চ, দুপুর ২:৩০-এ ক্যান্টনমেন্ট থেকে হাসনাত আব্দুল্লাহসহ কয়েকজনকে নতুন রাজনৈতিক ষড়যন্ত্রের প্রস্তাব দেওয়া হয়। এই প্রস্তাবে ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ গঠনের পরিকল্পনা ছিল, যেখানে সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন, তাপসের মতো ব্যক্তিদের সামনে রেখে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করা হচ্ছিল। প্রস্তাবে বলা হয়েছিল যে, একাধিক রাজনৈতিক দল এই প্রস্তাব গ্রহণ করেছে এবং তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য রাজি হয়েছে। তবে হাসনাত আব্দুল্লাহ এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করে জানান, আওয়ামী লীগকে ফিরিয়ে আনার কোনো সুযোগ নেই এবং তাদের বিরুদ্ধে কোনো আপোষ করা হবে না।
তিনি জানান, 'আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক' এই দাবির বিরুদ্ধে তিনি শক্ত অবস্থান নেবেন এবং জনগণের সমর্থন নিয়ে এই ষড়যন্ত্রকে প্রতিহত করার দৃঢ় প্রতিশ্রুতি দেন।
হাসনাত আব্দুল্লাহ তার স্ট্যাটাসে বলেন:
“১১ই মার্চ, সময় দুপুর ২:৩০। কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম যে, ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে। এই পরিকল্পনা পুরোপুরি ভারতের। সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন, তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে।
আমি সহ আরও দুইজনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় ১১ই মার্চ দুপুর ২:৩০-এ। আমাদেরকে প্রস্তাব দেওয়া হয় আসন সমঝতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নিই। আমাদের বলা হয়- ইতোমধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এই প্রস্তাব দেওয়া হয়েছে এবং তারা শর্তসাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজি হয়েছে। তাদের মতে, একটি দুর্বল আওয়ামী লীগসহ একাধিক বিরোধী দল থাকা ভাল, কারণ একটি বিরোধী দল থাকলে দেশে সংকট সৃষ্টি হতে পারে। এবং আপনি হয়তো লক্ষ্য করেছেন, গত দুইদিন মিডিয়াতে আওয়ামী লীগের পক্ষে একাধিক রাজনীতিবিদ বক্তৃতা দিয়েছেন।”
তিনি আরো বলেন, “আমাদেরকে বলা হয়েছিল, রিফাইন্ড আওয়ামী লীগ যাদের দিয়ে করা হবে, তারা এপ্রিল-মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে, হাসিনাকে অস্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ হিসেবে জনগণের সামনে হাজির হবে।”
তবে, হাসনাত আব্দুল্লাহ বলেন যে, তিনি তৎক্ষণাৎ এর বিরোধিতা করেন এবং জানান, ‘আওয়ামী লীগের পুনর্বাসনের পরিকল্পনা বাদ দিয়ে, আওয়ামী লীগের বিচার নিয়ে কাজ করুন’।
এর উত্তরে তাদের বলা হয়, ‘আওয়ামী লীগকে ফিরতে কোনো ধরণের বাধা দিলে দেশে যে সংকট সৃষ্টি হবে, তার দায়ভার আমাদের নিতে হবে এবং ‘আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক’। ’
হাসনাত আব্দুল্লাহ বলেন, "আমি বলি, যে দল এখনও ক্ষমা চায়নি, অপরাধ স্বীকার করেনি, তাদেরকে আপনি কীভাবে ক্ষমা করে দেবেন?" এরপর অপর পক্ষ থেকে উত্তরে বলা হয়, “আপনারা কিছু জানেন না। আমাদের অভিজ্ঞতা আর জ্ঞান আছে। আমরা ৪০ বছর এই সেবায় আছি। আওয়ামী লীগ ছাড়া ‘ইনক্লুসিভ’ নির্বাচন হবে না।”
তিনি দৃঢ়ভাবে প্রতিক্রিয়া জানান, “আওয়ামী লীগের সাথে কোনো ইনক্লুসিভিটি হতে পারে না। আওয়ামী লীগকে ফেরাতে হলে আমাদের লাশের উপর দিয়ে তাদের ফেরাতে হবে। যদি আওয়ামী লীগ ফিরিয়ে আনার চেষ্টা করা হয়, তাহলে দেশে যে সংকট সৃষ্টি হবে, তার দায়ভার আপনাদের নিতে হবে।”
হাসনাত আরও জানান, "মিটিং অসমাপ্ত রেখেই আমাদের চলে আসতে হয়।"
তিনি তার পোস্টে আরও উল্লেখ করেন, “জুলাই আন্দোলনের সময়ও আমাদের দিয়ে অনেক কিছু করানোর চেষ্টা করা হয়েছিল। ক্যান্টনমেন্ট ও বিভিন্ন এজেন্সি চাপ দিয়েছিল। কিন্তু আমরা জনগণের উপরেই আস্থা রেখেছি এবং হাসিনার পতন ঘটিয়েছি। আজও ক্যান্টনমেন্টের চাপ অস্বীকার করে আমি আবারও আপনাদের উপর ভরসা রাখতে চাই।”
হাসনাত আব্দুল্লাহ তার সমর্থকদের উদ্দেশ্যে বলেন, “আজ যদি আপনাদের সমর্থন পাই, রাজপথে আপনাদের পাশে থাকি, তাহলে এই আওয়ামী লীগ পুনর্বাসনের ভারতীয় ষড়যন্ত্রও আমরা উড়িয়ে দিতে পারবো। আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধ হই। আওয়ামী লীগ রাজনীতি করতে পারলে জুলাই ব্যর্থ হয়ে যাবে। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা শহীদদের রক্ত বৃথা হতে দেব না। ৫ আগস্টের পর আওয়ামী লীগকে ফিরে আসার কোনো সুযোগ নেই, বরং এটি নিষিদ্ধ হওয়া উচিত।”
সোহাগ/

নিজস্ব প্রতিবেদক: প্রবাসী বাংলাদেশিদের জন্য বড় স্বস্তির খবর এসেছে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন থেকে। দেশটির সরকার নতুন একটি সিদ্ধান্তের মাধ্যমে প্রবাসীদের জন্য ভিসা নবায়ন প্রক্রিয়া আরও সহজ করে দিয়েছে। এখন থেকে কোনো প্রবাসী যদি বাহরাইনের বাইরে—যেমন বাংলাদেশে—অবস্থান করেন, তাহলেও তিনি সেখান থেকেই তার ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন করতে পারবেন।
২১ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিদেশে কর্মরত লাখো প্রবাসী প্রতিদিন কষ্টার্জিত অর্থ দেশে পাঠিয়ে পরিবার ও দেশের অর্থনীতিকে শক্তিশালী করে তুলছেন। তাই প্রবাসীদের টাকা পাঠানোর সুবিধার কথা মাথায় রেখে বিভিন্ন দেশের মুদ্রার প্রতিদিনের সর্বশেষ বিনিময় হার তুলে ধরা হয়।
১ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: দেশের সোনার বাজারে স্বস্তির খবর। টানা দরপতনের ধারাবাহিকতায় আবারও কমানো হয়েছে সোনার দাম। গতকালের বড় পতনের পর আজ শুক্রবার নতুন করে মূল্য কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
১ দিন আগে

হাসান: দেশের অনেক জায়গার মতো গাইবান্ধাতেও রান্নার গ্যাস হিসেবে এলপিজি সিলিন্ডারের ওপর নির্ভরশীলতা দিন দিন বাড়ছে। তবে বাজারে বিক্রি হওয়া বেসরকারি কোম্পানির গ্যাসের দাম যেখানে ১৫০০ থেকে ১৬০০ টাকার মধ্যে, সেখানে একই ওজনের সরকারি সিলিন্ডারের দাম মাত্র ৮২৫ টাকা—এই তথ্য অনেকের কাছেই যেন অবিশ্বাস্য।
১ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীরা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। তাদের পাঠানো রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে বড় ভূমিকা রাখে। প্রবাসীদের সুবিধার্থে প্রতিদিন বিভিন্ন দেশের মুদ্রার সর্বশেষ বিনিময় হার প্রকাশ করা হয়, যাতে তারা সঠিক সময়ে দেশে টাকা পাঠিয়ে সর্বোচ্চ মূল্য পেতে পারেন।
১ দিন আগে

মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য আজকের রেমিট্যান্স বাজারে এসেছে নতুন আপডেট। দেশে টাকা পাঠানোর আগে সর্বশেষ মুদ্রা বিনিময় হার জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বৈদেশিক মুদ্রার রেট যেকোনো সময় বাড়তে বা কমতে পারে।
১ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য আজকের রেমিট্যান্স বাজারে এসেছে ইতিবাচক খবর। সৌদি আরব থেকে দেশে টাকা পাঠাতে আজ পাওয়া যাচ্ছে গতকালের তুলনায় কিছুটা বেশি রেট। তাই যারা আজ টাকা পাঠানোর পরিকল্পনা করছেন, তারা তুলনামূলক ভালো মূল্য পেতে পারেন।
১ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন ধরে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১১ মার্চ) সকাল ৯টা থেকে শুরু করে পরবর্তী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে

হাসান: দেশের স্বর্ণবাজারে আবারও দামের বড় ধরনের পরিবর্তন এসেছে। টানা দুই দফা মূল্য বৃদ্ধির পর এবার ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমানো হয়েছে সোনার দাম। নতুন এই মূল্য আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১০টা থেকে সারা দেশে কার্যকর হয়েছে।
২ দিন আগে