
নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বে ব্রাজিল–আর্জেন্টিনা দ্বৈরথ সবসময়ই এক ঐতিহাসিক ঘটনা। এই ম্যাচগুলোতে নতুন নতুন রেকর্ডের সৃষ্টি প্রায় নিয়মিত। তবে এবারের সুপার ক্লাসিকো শুরু হওয়ার আগেই ইতিহাসের পাতায় স্থান পাচ্ছে। কারণ, এবারের ম্যাচে লিওনেল মেসি এবং নেইমার দুজনেই অংশ নেবেন না। চোটের কারণে এই দুই তারকা খেলতে পারছেন না, যা ২০ বছরের মধ্যে প্রথমবার ঘটছে।
মেসি ও নেইমারের অনুপস্থিতি ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে একটি বিরল ঘটনা। সর্বশেষ এমনটি ঘটেছিল ২০০৫ সালের ২৯ জুন, ফিফা কনফেডারেশনস কাপের ফাইনালে। সেদিন ব্রাজিল ৪-১ গোলে আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। এরপর থেকে দুই দশক ধরে প্রতিটি ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে অন্তত একজন, কখনো কখনো দুজনেই মাঠে ছিলেন।
মেসি ২০০৫ সালের ১৭ আগস্ট হাঙ্গেরির বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে অভিষেক করেন এবং ২০০৬ সালের ২ সেপ্টেম্বর ব্রাজিলের বিপক্ষে প্রথমবার খেলেন। অন্যদিকে, নেইমার ২০১০ সালের ১০ আগস্ট যুক্তরাষ্ট্রের বিপক্ষে ব্রাজিলের জার্সিতে অভিষেক করেন এবং ২০১০ সালের ১৭ নভেম্বর আর্জেন্টিনার বিপক্ষে প্রথম ম্যাচ খেলেন।
মেসি আর্জেন্টিনার হয়ে ১৬ বার ব্রাজিলের বিপক্ষে খেলেছেন, যার মধ্যে ৮টি জয়, ২টি হার এবং ৬টি ড্র রয়েছে। তবে ছয়টি ম্যাচে তিনি অনুপস্থিত ছিলেন, যেখানে নেইমার ছিলেন ব্রাজিলের সদস্য। সেই ম্যাচগুলোতে আর্জেন্টিনা ১টি জয়, ১টি ড্র এবং ৩টি হারের মুখ দেখেছে।
নেইমার ব্রাজিলের হয়ে ১১টি ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে ৫টি জয়, ২টি ড্র এবং ৪টি হারের রেকর্ড গড়েছেন। তবে পাঁচটি ম্যাচে তিনি খেলতে পারেননি, যেখানে মেসি মাঠে ছিলেন। এসব ম্যাচে ব্রাজিল একবার জয় পেয়েছে, দুটি ড্র করেছে এবং দুটি হারে পরিণত হয়েছে।
এ মাসে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আগামী শনিবার উরুগুয়ের বিপক্ষে মন্টেভিডিওতে এবং ২৬ মার্চ ব্রাজিলের বিপক্ষে বুয়েনস এইরেসে আর্জেন্টিনার ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রাথমিক স্কোয়াডে মেসির নাম থাকলেও, চোটের কারণে তিনি চূড়ান্ত দলে স্থান পাননি।
ব্রাজিলেরও দুটি ম্যাচ রয়েছে— ২১ মার্চ কলম্বিয়ার বিপক্ষে ব্রাসিলিয়ায় এবং ২৬ মার্চ আর্জেন্টিনার বিপক্ষে। প্রথমদিকে নেইমারকে স্কোয়াডে রাখা হলেও, চোটের কারণে তাকে বাদ দেওয়া হয়েছে।
বর্তমানে দক্ষিণ আমেরিকার বাছাইপর্বে ১২ ম্যাচ শেষে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্জেন্টিনা, ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে উরুগুয়ে এবং ১৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ব্রাজিল। শীর্ষ ছয়টি দল সরাসরি বিশ্বকাপে খেলবে, আর সপ্তম দল প্লে-অফ খেলবে।
মেসি এবং নেইমারের অনুপস্থিতির পরও, এই সুপার ক্লাসিকো কতটা উত্তেজনাপূর্ণ হবে তা সময়ই বলবে। তবে, ফুটবলপ্রেমীরা আশা করছেন যে, তাদের অনুপস্থিতি সত্ত্বেও এই ঐতিহাসিক দ্বৈরথের উত্তাপ কমবে না।
রাকিব/

অস্ট্রেলিয়ার বিপক্ষে রোমাঞ্চকর প্রীতি ম্যাচে ৪-২ গোলের জয় তুলে নিয়েছে ব্রাজিল। ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েও প্রথমার্ধে পিছিয়ে পড়ার শঙ্কায় ছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে জয় নিশ্চিত করে লাতিন আমেরিকার দলটি। ম্যাচে গোল করেছেন ভ্যান্ডারসন, রাফিনহা, ব্রুনো গিমারায়েস ও ভিনিসিউস জুনিয়র।
৪ ঘণ্টা আগে

বিশ্বকাপের পর নতুন ব্রাজিলকে ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহের শেষ নেই। কার্লো আঞ্চেলত্তির অধীনে তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের নিয়ে গড়া দলটি এবার দ্বিতীয়বারের মতো মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়ার। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ব্রিসবেনের সানক্রাফট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুই দলের লড়াই। বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি।
১১ ঘণ্টা আগে

লিওনেল মেসিকে ছাড়াই নতুন আন্তর্জাতিক মিশন শুরু করতে যাচ্ছে আর্জেন্টিনা। ২০২৬ বিশ্বকাপের পর প্রথম ম্যাচে বলিভিয়ার মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল। বাংলাদেশ সময় ১ অক্টোবর সকাল ৬টায় শুরু হবে ম্যাচটি। মেসির অনুপস্থিতিতে আর্জেন্টিনার আক্রমণভাগের দায়িত্ব কারা সামলাবেন, তা নিয়ে ইতোমধ্যে তৈরি হয়েছে আগ্রহ। সম্ভাব্য একাদশের ইঙ্গিত বলছে, লাউতারো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজকে একসঙ্গে মাঠে নামাতে পারেন স্কালোনি।
১১ ঘণ্টা আগে

আন্তর্জাতিক প্রীতি ফুটবল সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও স্বাগতিক অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম ম্যাচ ১-১ গোলে ড্র হওয়ায় এবার জয় দিয়ে সিরিজ শেষ করার লক্ষ্য দুই দলেরই।
১ দিন আগে

মালয়েশিয়ার কাছে বড় হারের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত সেই লক্ষ্য পূরণ হলো না। ফিফা আসিয়ান কাপের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ।
১ দিন আগে

দীর্ঘ প্রায় ৯ বছর পর মুখোমুখি হয়ে কেউ কাউকে হারাতে পারল না ব্রাজিল ও অস্ট্রেলিয়া। দুই দলের দুই ম্যাচের প্রীতি সিরিজের প্রথম ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। ম্যাচের ৬৮ মিনিটে গোল করে অস্ট্রেলিয়াকে এগিয়ে দেন এন. ইরানকুন্ডা। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ে ব্রাজিলকে সমতায় ফেরান রায়ান।
৪ দিন আগে

দীর্ঘ প্রায় ৯ বছর পর আবারও মুখোমুখি হয়েছে ব্রাজিল ও অস্ট্রেলিয়া। দুই ম্যাচের প্রীতি সিরিজের প্রথম ম্যাচে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়ার টাউনসভিলের কুইন্সল্যান্ড কান্ট্রি ব্যাংক স্টেডিয়ামে মাঠে নেমেছে দুই দল। বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হওয়া ম্যাচের প্রথম পাঁচ মিনিট পার হলেও গোলের দেখা পায়নি কোনো দল।
৪ দিন আগে

চার বছর পর আবারও মালয়েশিয়ার মুখোমুখি হয়ে হারের বৃত্ত থেকে বের হতে পারল না বাংলাদেশ। প্রথমবারের মতো আসিয়ান কাপে খেলতে নেমে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বাং কার্নো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের জালে তিনবার বল পাঠায় মালয়েশিয়া। জোড়া গোল করেছেন আরিফ আইমান, অন্য গোলটি বার্গুসনের।
৪ দিন আগে

অস্ট্রেলিয়া বনাম ব্রাজিলের ফুটবল ম্যাচ ঘিরে দর্শকদের মধ্যে বাড়ছে আগ্রহ। দুই দলের লড়াই সরাসরি দেখতে টেলিভিশন ও মোবাইলের সম্প্রচারমাধ্যম খুঁজছেন ফুটবলপ্রেমীরা। ম্যাচের সময়, টিভি সম্প্রচার, অনলাইনে লাইভ দেখার উপায় এবং প্রয়োজনীয় তথ্য নিয়ে থাকছে এই প্রতিবেদন।
৪ দিন আগে