
নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি গুজব ছড়ানো হচ্ছে, যেখানে আওয়ামী লীগ এবং মোদি সরকারের সঙ্গে যুক্ত মিডিয়া দাবি করছে যে, মার্কিন সরকারের প্রভাবশালী ব্যক্তি তুলসি গ্যাবার্ড ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে একান্ত বৈঠক করবেন, এবং সেই বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ উঠে আসবে। তবে, ভারতের প্রধান গণমাধ্যমে এই খবরের সত্যতা পাওয়া যায়নি। তাহলে কেন এই গুজব ছড়ানো হচ্ছে? বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য কি আবার কোন ষড়যন্ত্র চলছে?
ভারতের মূল গণমাধ্যমের তথ্যমতে, তুলসি গ্যাবার্ড বর্তমানে দিল্লিতে অনুষ্ঠিত এক শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছেন, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দা প্রধানরা উপস্থিত। এই সম্মেলনের পাশাপাশি, তুলসি গ্যাবার্ড অজিত ডোভালের সঙ্গে আলাদা বৈঠক করবেন। তবে, বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ আসবে কি না, তা নিশ্চিত করা যায়নি।
সম্প্রতি প্রকাশিত একটি বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের পলাতক শেখ হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদি এবং অজিত ডোভালের মাঝে মাঝে গোপন বৈঠক করেন। যদিও বৈঠকের বিষয়বস্তু প্রকাশ্যে আসেনি, তবে বাংলাদেশ রাজনীতি যে আলোচনার বিষয় হতে পারে, তা অনুমান করা যায়। তাহলে, বাংলাদেশ নিয়ে কি ভারতীয় ষড়যন্ত্র চলছে?
ফেব্রুয়ারি মাসে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন যুক্তরাষ্ট্র সফরে যান, তখন তিনি তুলসি গ্যাবার্ডের সঙ্গে একান্ত সাক্ষাৎ করেন এবং তাকে ভারত-মার্কিন সম্পর্কের শক্তিশালী সমর্থক হিসেবে বর্ণনা করেন। তুলসি নিজেও জানিয়েছেন, ভারত-মার্কিন সম্পর্ক তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার এই সফর দিল্লির কাছে বিশেষ গুরুত্ব পাচ্ছে, বিশেষত বিশ্বব্যাপী নির্যাতিত হিন্দুদের জন্য।
তুলসি গ্যাবার্ডের সম্পর্কে ভারতীয় রাজনৈতিক মহলের একটি বিশেষ দৃষ্টিভঙ্গি রয়েছে, যা তারা কাজে লাগাতে চায়। নরেন্দ্র মোদি, তুলসীর ইসকন পরিচয় বারবার সামনে তুলে ধরেন, যাতে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও দৃঢ় হতে পারে। গত ৫ আগস্টের পর, ভারত ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা হয়েছে, এবং এই বৈঠকেও সেই বিষয়টি উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরও একাধিকবার মার্কিন নিরাপত্তা উপদেষ্টা মাইক উলস এবং মার্ক রুবিও-এর সঙ্গে বৈঠকে বাংলাদেশ বিষয়ক আলোচনা করেছেন। ঢাকায় ভারতীয় সরকারের বিরুদ্ধে হিন্দু নির্যাতনের অভিযোগ উঠেছে, যা ভারতের জন্য অস্বস্তিকর হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দাবি করছে, ভারতীয় সরকার ও মিডিয়া ক্রমাগত এই বিষয়ে অতিরঞ্জিত প্রচারণা চালাচ্ছে, যা বাস্তবতার সঙ্গে মেলে না।
রনি/

কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন শাহের মাজার প্রাঙ্গণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে পিটুনির অভিযোগ উঠেছে। রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় মাজার এলাকায় এ ঘটনা ঘটে।
১৭ ঘণ্টা আগে

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পুরোনো দুর্নীতি মামলা, সম্পদের পরিমাণ এবং এসব সম্পদের উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
২ দিন আগে

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় আলোচনায় আসা বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। পরে সংসদ সচিবালয় তাঁর আসনটি শূন্য ঘোষণা করে। বিষয়টি একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে।
৩ দিন আগে

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ পদত্যাগ করেছেন। তার পদত্যাগের পর সংবিধানের বিধান অনুযায়ী সংসদীয় ৩২৩ মহিলা আসন-২৩ শূন্য ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।
৩ দিন আগে

পটুয়াখালীর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে বদলি করেছে সরকার। একই প্রজ্ঞাপনে টাঙ্গাইল, নীলফামারী ও পিরোজপুর জেলায়ও নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
৪ দিন আগে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া জন্মদিনের শুভেচ্ছার জবাব দিয়েছেন। জন্মদিন উপলক্ষে পাঠানো শুভেচ্ছাবার্তার জন্য তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে মোদি বলেছেন, তিনি তার বার্তাটি গভীরভাবে উপলব্ধি করেছেন।
১৮ সেপ্টেম্বর ২০২৬

দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা এবং দলের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে বসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ বৈঠক শুরু হয়।
১৮ সেপ্টেম্বর ২০২৬

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেছেন, বাংলাদেশের কোনো নাগরিক চাইলে যে কোনো সময় দেশ ছাড়তে পারেন এবং আবার যে কোনো সময় দেশে ফিরতেও পারেন। তবে কোনো ব্যক্তি দেশে ফেরার পর সরকার তার বিষয়ে কী পদক্ষেপ নেবে, সেটি সরকারের এখতিয়ার।
১৮ সেপ্টেম্বর ২০২৬

বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোতে নতুন কমিটি গঠনের আলোচনা আবারও জোরালো হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে পরিচালিত এসব সংগঠনের পদপ্রত্যাশীরা এখন তাকিয়ে আছেন কেন্দ্রের সিদ্ধান্তের দিকে। সভাপতি, সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদগুলোতে কারা আসছেন, তা নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে চলছে নানা হিসাবনিকাশ, আলোচনা ও তৎপরতা। তবে নতুন কমিটি গঠনের কথা শোনা গেলেও এখনো দৃশ্যমান কোনো উদ্যোগ না থাকায় পদপ্রত্যাশীদের অপেক্ষা দীর্ঘ হচ্ছে।
১৩ সেপ্টেম্বর ২০২৬