
নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানে বেলুচ বিদ্রোহীদের ট্রেন হাইজ্যাকের ঘটনায় নতুন নতুন তথ্য প্রকাশিত হচ্ছে। বিশেষ করে, বেলুচিস্তানের বিদ্রোহী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) যে দাবি করেছে, তা যদি সত্যি হয়, তবে এটি পাকিস্তান সেনাবাহিনীর জন্য একটি বড় আঘাত হতে পারে। বিদ্রোহীরা দাবি করেছে যে, একদিনের মধ্যে পাকিস্তান সেনাবাহিনীর ২১৪ জন সদস্য নিহত হয়েছেন।
১১ মার্চ, বেলুচিস্তানের বোলান জেলার মুশফাক নামক একটি পাহাড়ি এলাকায় "জাফর এক্সপ্রেস" ট্রেনটি হাইজ্যাক করে বিদ্রোহীরা। সাধারণত এই ট্রেনটি নিরাপত্তা বাহিনীর সদস্যদের যাতায়াতের জন্য ব্যবহার হতো। বিদ্রোহী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি জানায়, তারা ট্রেন থেকে ২১৪ জন সেনাকে আটক করে, যাদের পরবর্তীতে হত্যা করা হয়।
বিদ্রোহীদের মুখপাত্র জিয়ান্দ বেলুচ জানিয়েছেন, তারা ২১৪ জন সেনাকে জিম্মি করে রেখেছিল এবং তাদের মুক্তির জন্য ৪৮ ঘণ্টার আলাপ-আলোচনার সময়সীমা বেঁধে দেয়। তবে পাকিস্তান সরকার আলোচনায় বসেনি, ফলে বিদ্রোহীরা তাদের সবাইকে হত্যা করেছে।
পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ৩৩০ জন যাত্রীকে উদ্ধার করেছে এবং ৩৩ বিদ্রোহীকে হত্যা করেছে। তবে, বেলুচ বিদ্রোহীদের পক্ষ থেকে সেনাদের হত্যার যে দাবি করা হয়েছে, সে সম্পর্কে এখন পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি।
বেলুচ লিবারেশন আর্মি দীর্ঘদিন ধরে বেলুচিস্তানের স্বাধীনতার জন্য সংগ্রাম করছে এবং পাকিস্তান সেনাবাহিনীসহ বিদেশি লক্ষ্যগুলোর ওপর হামলা চালাচ্ছে। এই ঘটনার পর পাকিস্তান সেনা কর্মকর্তারা অভিযোগ করেছেন, বিদ্রোহীরা অতিরঞ্জিত খবর প্রচার করছে এবং বলেন, আফগানিস্তান ও ভারতে এই বিদ্রোহীদের সহায়তা প্রদান করা হচ্ছে।
রানা/

আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফেরার জন্য প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহ এবং ফ্লাইটের ব্যবস্থা করতে বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগের উদ্যোগও নিয়েছেন তিনি। তবে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে নতুন করে আলোচনার মধ্যে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বেচ্ছায় নিজ দেশে ফিরে আসার বিষয়টি প্রত্যর্পণের অনুরোধের চেয়ে আলাদা।
৩ ঘণ্টা আগে

আন্তর্জাতিক বাজারে আবারও কমেছে মূল্যবান ধাতু সোনার দাম। মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার বাড়ানোর সম্ভাবনা জোরালো হওয়ায় সোনার বাজারে এই দরপতন দেখা দিয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বিশ্ববাজারে সোনার পাশাপাশি রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামও কমেছে।
৩ ঘণ্টা আগে

সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সৌদি রিয়ালের আজকের বিনিময় হার প্রকাশ করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর ২০২৬) রাত ৮টার আপডেট অনুযায়ী, প্রতি সৌদি রিয়ালের বিনিময় হার ৩৩ টাকা ৬ পয়সা।
২ দিন আগে

প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাঁদের পাঠানো রেমিট্যান্সে সচল থাকে দেশের অর্থনীতি, উপকৃত হয় অসংখ্য পরিবার। তাই প্রবাসী ভাইদের সুবিধার কথা বিবেচনা করে ২২ নভেম্বর ২০২৬ তারিখে বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার তুলে ধরা হলো।
৩ দিন আগে

বাতিল হওয়া কূটনৈতিক পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে নতুন করে আইনি পদক্ষেপের পথে এগিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর পক্ষে কাজ করা যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বারস দিল্লির বাংলাদেশ হাইকমিশনে দ্বিতীয়বার ই-মেইল পাঠিয়েছে। এবার শুধু নথি ফেরত পাওয়ার নিয়ম জানতে চাওয়াই নয়, শেখ হাসিনার স্বাক্ষরযুক্ত ওকালতনামাও জমা দিয়েছে প্রতিষ্ঠানটি।
৫ দিন আগে

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বা অন্য কোনো বিষয়ে হস্তক্ষেপ করার ইচ্ছা ভারতের নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছে নয়াদিল্লি।
৫ দিন আগে

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের একটি শাওমি স্টোরে প্রদর্শন করা হয়েছে Xiaomi 18 Pro Max স্মার্টফোন। একই সঙ্গে ফোনটির পাশে রাখা প্রচারমূলক বিজ্ঞাপনে তাৎক্ষণিক ২ লাখ দক্ষিণ কোরীয় ওন ছাড়ের ঘোষণা দেখা গেছে।
১৮ নভেম্বর ২০২৬

সংযুক্ত আরব আমিরাতের (UAE) পূর্ব ও উত্তরাঞ্চলের কয়েকটি এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। একই সঙ্গে কোথাও কোথাও দমকা ও শক্তিশালী বাতাস বয়ে যাচ্ছে। দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (NCM) জানিয়েছে, সৃষ্টিশীল মেঘের প্রভাবে পূর্বাঞ্চল, উত্তরাঞ্চল ও উপকূলীয় এলাকায় বৃষ্টির পাশাপাশি ধুলা ও বালুঝড়ের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এ অবস্থা শুক্রবার পর্যন্ত থেমে থেমে চলতে পারে।
১৮ নভেম্বর ২০২৬

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বিদেশ থেকে দেশে টাকা পাঠানোর আগে মুদ্রার বিনিময় হার জেনে নেওয়া জরুরি। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) সৌদি রিয়াল, সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, কুয়েতি দিনারসহ অধিকাংশ দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় মূল্য কমেছে।
১৮ নভেম্বর ২০২৬